এক্সপ্লোর

SC On Demonetization : ‘ নোটবন্দি বিজ্ঞপ্তিতে কোনও ত্রুটি নেই' মোদি সরকারকে স্বস্তি দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

SC On Demonetization : ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, 'এ নিয়ে জারি হওয়া বিজ্ঞপ্তিতে কোনও ত্রুটি নেই' !

নয়াদিল্লি  : নোটবন্দি ( Demonetisation ) নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে কেন্দ্র। সুপ্রিম কোর্টের ( Supreme Court ) ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, 'এ নিয়ে জারি হওয়া বিজ্ঞপ্তিতে কোনও ত্রুটি নেই' !

২০১৬-র ৮ নভেম্বর নোটবন্দি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। ৫০০ টাকা ও ১ হাজার টাকার নোট বাতিল করা হয়। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই জানালেন, 'যা সিদ্ধান্ত হয়েছে, তা আরবিআই ও কেন্দ্রের মধ্যে আলোচনার ভিত্তিতে' ।  কেন্দ্রের সিদ্ধান্তের পক্ষে মত দেন চার বিচারপতি, বিরুদ্ধে মত দেন এক জন। একজন বিচারক ভিন্নমত পোষণ করে এই পদক্ষেপকে "অবৈধ" বলে অভিহিত করেছেন।

রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানায়, রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে ৬ মাস ধরে আলোচনা করেই কেন্দ্র নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল। এই বিষয়ে একটি "অন্তর্নির্মিত সুরক্ষা" (inbuilt safeguard) রয়েছে। কোর্ট আরও বলে, নোটবন্দির উদ্দেশ্যটি  সাধিত হয়েছিল কিনা তা "প্রাসঙ্গিক নয়"। নিষিদ্ধ নোটগুলি পরিবর্তন করার জন্য দেওয়া ৫২ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। সেটা অযৌক্তিক বলা যায় না।                          

আরও পড়ুন : 

'দুয়ারে সরকার'-র পর ‘দিদির সুরক্ষাকবচ’, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নয়া প্রকল্প, কী সুবিধে মিলবে

 সুপ্রিম কোর্টে নোটবন্দির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৫৮টি পিটিশন দায়ের করা হয়েছিল। মামলাকারীদের দাবি ছিল, সরকার সঠিক পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নেয়নি। লক্ষ লক্ষ নাগরিকদের যন্ত্রণার সম্মুখীন হতে হয়েছিল এর ফলে।  যারা নগদ অর্থের জন্য লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছিল তাদের দুর্দশার কথা বলে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন করা হয়।  আদালত জানায়, এইভাবে সরকারি সিদ্ধান্ত বাতিল সম্ভব নয়। 

বিচারপতি এসএ নাজিরের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি বিআর গাভাই, বিভি নাগারথনা, এএস বোপান্না এবং ভি রামাসুব্রহ্মণ্যম। এর মধ্যে একজনই এই সিদ্ধান্তের বিরোধী ছিলেন। 

২০১৬ সালের কেন্দ্রের এই হঠাৎ করে জানানো সিদ্ধান্তের পিছে যুক্তি ছিল, কালো টাকার রমরমা রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের তরফে দাবি ছিল, এই নোটবন্দির ফলে পুরনো নোট যাঁরা জমিয়ে রেখেছে তারা বিপদে পড়বে। সেই বদল করলে কালো টাকা রাখা ব্যক্তিরা রাতারাতি মুশকিলে পড়বে। এর মাধ্যমে ভারতীয় অর্থনীতিতে  আচ্ছে দিন আসবে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC 21 July: শুধুই কি অসুস্থতা ? মমতার ২১-এর মঞ্চে কেন নেই সাহিত্য়িক আবুল বাশার ? মুখ খুললেন সাক্ষাৎকারে
শুধুই কি অসুস্থতা ? মমতার ২১-এর মঞ্চে কেন নেই সাহিত্য়িক আবুল বাশার ? মুখ খুললেন সাক্ষাৎকারে
News Live: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
NEET CJP Protest: NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়
NEET কাণ্ডে ককরোচ প্রতিবাদীদের খাবার দিতে ১৫০০ কিমি পাড়ি, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছুটলেন জোম্য়াটো বয়
ABP Ananda Top 10,21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Madhyamgram News: মধ্যমগ্রামের হোটেল থেকে লিভ-ইন পার্টনারের দেহ উদ্ধার
Kalyan Banerjee: দীর্ঘ বকতৃতায় বিরক্ত মমতা, বাদানুবাদে মঞ্চ ত্যাগ কল্যাণের
Kolkata News: ৩-৪ বছর ধরে প্যাকেট বন্দি হয়েই পড়ে সমস্ত সরঞ্জাম!
Sikkim Landslide News: এখনও পর্যন্ত ১৬ জন আটকে, সিকিমের নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস
Asit Majumdar Bail | তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেলেন অসিত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget