এক্সপ্লোর

Indian Start-Ups News: স্টার্ট-আপের রমরমা বাড়ছে ভারতে ? ২০২৪-এ ৫৮ শতাংশ চক্রবৃদ্ধি হারে বাড়ল Venture Debt Market-এ

Venture Debt Market : মোট ঋণ চুক্তির ৪০ শতাংশই হয়েছে বেঙ্গালুরুতে। এবিষয়ে অগ্রণী এই শহর। এরপরেই রয়েছে দিল্লি এনসিআর এবং মুম্বই। 

নয়াদিল্লি : স্টার্ট-আপ ইন্ডাস্ট্রি আরও চাঙা হচ্ছে ভারতে। অন্তত সাম্প্রতিক এক রিপোর্ট সেদিকেই ইঙ্গিত করছে। বুধবার একটি রিপোর্ট সামনে আনে Stride Ventures and Kearney। সেই রিপোর্ট অনুযায়ী, ভারতের Venture Debt Market (স্টার্টআপগুলিকে দেওয়া ঋণের বাজার) ২০২৪ সালে ১.২৩ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। যা ২০১৮ সাল থেকে ৫৮ শতাংশ চক্রবৃদ্ধি হারে (CAGR) বৃদ্ধি পেয়েছে। Stride Ventures কর্তৃক প্রকাশিত গ্লোবাল ভেঞ্চার ডেট রিপোর্ট ২০২৫- অনুযায়ী, ২০১৮ সাল নাগাদ ভেঞ্চার ডেট মার্কেট ছিল ৮০ মিলিয়ন মার্কিন ডলারের আশপাশে।

মোট ঋণ চুক্তির ৪০ শতাংশই হয়েছে বেঙ্গালুরুতে। এবিষয়ে অগ্রণী এই শহর। এরপরেই রয়েছে দিল্লি এনসিআর এবং মুম্বই। "ভারতের ভেঞ্চার ঋণ বাজার ছয় বছর আগের নামমাত্র অবস্থা থেকে ২০২৪ সালে ১.২৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এই রিপোর্ট সংশ্লিষ্ট বাজারকে বিশ্ব বাজারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে ভেঞ্চার ঋণ ১৪ শতাংশ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে। যা বিশেষ উপকরণ থেকে মূলধারার সম্পদে পরিণত হয়েছে।" বলছেন Stride Ventures-এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার ইশপ্রীত সিংহ গান্ধী। 

রিপোর্টে Venture Debt-এর প্রতি  স্টার্ট-আপ প্রতিষ্ঠাতাদের দৃষ্টিভঙ্গিও খতিয়ে দেখা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, সমীক্ষায় থাকা ৬১ শতাংশ প্রতিষ্ঠাতা ব্যবসার সম্প্রসারণ এবং মূলধনী ব্যবস্থার জন্য Venture Debt-কে পছন্দের হাতিয়ার হিসেবে তুলে ধরেছেন। 

Stride Ventures-এর ম্যানেজিং পার্টনার অপূর্বা শর্মা বলেন, "আমাদের তথ্য থেকে জানা যাচ্ছে যে, কোম্পানিগুলির চাহিদা স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ফিনটেক, ক্লিনটেক এবং কনজিউমার টেক-এর মতো খাতে। ইকুইটি মূলধন আরও বাছাই হয়ে ওঠার সঙ্গে সঙ্গে, Venture Date তহবিলের ব্যবধান পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠাতাদের কৌশলগত নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষমতা দিচ্ছে।"

রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে চুক্তি মূল্যের ৩৭ শতাংশ ফিনটেক সেগমেন্টে, ২৫ শতাংশ উপভোক্তা খাতে এবং ১৮ শতাংশ ক্লিনটেক স্পেসে কেন্দ্রীভূত হয়েছে। কনজিউমার খাতে ৮১ শতাংশ চুক্তি হয়েছে। যা সংখ্যার বিচারে সর্বোচ্চ । কিন্তু, ভ্যালু বা মূল্যের ব্যাপারে বললে অগ্রণী রয়েছে ফিনটেক। 

এই পরিস্থিতিতে এটা বলাই যায় যে, ভেঞ্চার ডেট মার্কেট যত পরিপক্ক হচ্ছে, স্টার্টআপে অর্থায়নে এর ভূমিকা আরও শক্তিশালী হতে চলেছে। যা প্রতিষ্ঠাতাদের জন্য একটি বিকল্প তহবিলের পথ তৈরি করবে। এটি স্থায়িত্ব নিশ্চিত করবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো বাজারে, বর্তমানে সামগ্রিক ভেঞ্চার মূলধন তহবিলের ২০-৩০ শতাংশ Venture Date-এর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget