এক্সপ্লোর

Russia Oil Import: রাশিয়ার থেকে তেল কেনা কমাল ভারত? আগে কী ছিল, এখন কী হল, সামনে এল তথ্য

India-Russia Crude oil Import: ইউরোপের থিঙ্কট্যাঙ্ক Centre for Research on Energy and Clean Air (CREA) এই তথ্য় প্রকাশ করেছে।

নয়াদিল্লি: রাশিয়ার থেকে তেল কেনার জন্য ৫০ শতাংশ ‘শুল্ক শাস্তি’ চাপিয়েছে আমেরিকা। তার পরও রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রেখেছে ভারত। তবে তেল কিনলেও, পরিমাণ আগের থেকে কমে গিয়েছে। অগাস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে রাশিয়ার থেকে ১৪ শতাংশ কম অশোধিত তেল কিনেছে ভারত।  (Russia Oil Import)

ইউরোপের থিঙ্কট্যাঙ্ক Centre for Research on Energy and Clean Air (CREA) এই তথ্য় প্রকাশ করেছে। তাদের দাবি, চিনের পর রাশিয়ার থেকে সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি কিনছে ভারতই। সেপ্টেম্বর মাসে রাশিয়ার কাছ থেকে ২.৫ বিলিয়ন ইউরো মূল্যের অশোধিত তেল কিনেছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৫ হাজার ৭৮৫ কোটি টাকা। তবে অগাস্টের তুলনায় পরিমাণ ১৪ শতাংশ কম। (India-Russia Crude oil Import)

তেলের জন্য বরাবর পশ্চিম এশিয়ার উপর নির্ভরশীল থেকেছে ভারত। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধলে, রাশিয়ার থেকে আমদানিকৃত তেলের পরিমাণ বাড়ায় ভারত। একদিকে আমেরিকার নিষেধাজ্ঞা, অন্য দিকে ইউরোপে চাহিদায় ঘাটতি, তেলের দামে মোটা ছাড় দিতে শুরু করে রাশিয়া। আগে যেখানে রাশিয়ার থেকে ১ শতাংশ অশোধিত তেল আমদানি করত ভারত, তা বেড়ে প্রায় ৪০ শতাংশে পৌঁছে যায়। এর দরুণই ভারতের উপর দুই দফায় ৫০ শতাংশ শুল্ক চাপান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

CREA জানিয়েছে,  সেপ্টেম্বর মাসে প্রতি দিন রাশিয়ার কাছ থেকে ১৬ লক্ষ ব্যারেল তেল কিনেছে ভারত, যা ফেব্রুয়ারি থেকে ধরলে এখনও পর্যন্ত সবচেয়ে কম। তবে অশোধিত তেলই নয় শুধু, রাশিয়ার কাছ থেকে কয়লা (৪ হাজার ৬৬১ কোটি টাকা) এবং তৈলপণ্যও (৩৫৫০ কোটি টাকা) কিনেছে ভারত। তবে রাশিয়া থেকে তেল কেনা সবচেয়ে বেশি কমিয়ে দিয়েছে দেশের সরকারি শোধনাগারগুলি, প্রতি মাসের নিরিখে প্রায় ৩৮ শতাংশ। ২০২২ সালের মে মাস থেকে ধরলে পরিমাণ এই মুহূর্তে সবচেয়ে কম।

সেপ্টেম্বর মাসে রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কিনেছে চিন।  রফতানি থেকে থেকে যত আয় হয় রাশিয়ার, তার প্রায় ৪২ শতাংশই চিনের কাছ থেকে মিলেছে। রাশিয়া থেকে আমদানি করা অশোধিত তেল শোধন করে, তা পেট্রোল ও ডিজেলের আকারে ইউরোপ তথা G7 দেশগুলিতে বিক্রি করে ভারতের শোধনাগারগুলি। ভারতকে মোটা ছাড় দেয় রাশিয়া, ব্যারেল প্রতি দাম কখনও কখনও গিয়ে ঠেকে মাত্র ১৮-২০ ডলারে। তবে সরকারি শোধনাগারগুলি রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিলেও, Reliance Industries এবং Rosneft-এর মদতপুষ্ট Navara Energy আমদানি বাড়িয়েছে। 

Kepler জানিয়েছে, রাশিয়ার থেকে দিনে ৮ লক্ষ ৫০ ব্যারেল তেল কিনছে Reliance. জানুয়ারি মাসে এই পরিমাণ ছিল ৪ লক্ষ ২০ হাজার। Nayara রাশিয়ার থেকে প্রতিদিন ৪ লক্ষ ব্যারেল তেল আমদানি করছে, যা চলতি বছরে সর্বাধিক।

সেরা শিরোনাম

US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget