এক্সপ্লোর

LIC IPO Update: পিছিয়ে যেতে পারে LIC IPO আনার সময়, এই কারণে ভরসা পাচ্ছে না সরকার

LIC IPO Update: গত ৩ সপ্তাহ ধরে দালাল স্ট্রিটের আকাশে ঘুরে বেড়াচ্ছিল অনিশ্চয়তার কালো মেঘ। তা সত্ত্বেও যথা সময়ে LIC IPO-র আত্মপ্রকাশের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

LIC IPO Update: নতুন করে তৈরি হয়েছে জটিলতা। অতীতে নিজের মন্তব্যে অনড় থাকলেও এবার LIC IPO নিয়ে 'ধীরে চলো নীতি' নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জেনে নিন কেন রাতারাতি পিছিয়ে যেতে পারে দেশের বৃহত্তম ইনিশিয়াল পাবলিক অফারিং(IPO)-র তারিখ।

LIC IPO Update: আগে চিন্তা বাড়িয়েছিল শেয়ার বাজারের অস্থিরতা। আমেরিকার বাজারের মূল্যবৃদ্ধিও আশঙ্কা তৈরি করেছিল 'সাউথ ব্লকের' মনে। অর্থমন্ত্রকের আশঙ্কা, মার্কিন অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে সুদের হার বাড়ানোর পথে হাঁটবে হোয়াইট হাউস। সেই কারণে গত ৩ সপ্তাহ ধরে দালাল স্ট্রিটের আকাশে ঘুরে বেড়াচ্ছিল অনিশ্চয়তার কালো মেঘ। তা সত্ত্বেও যথা সময়ে LIC IPO-র আত্মপ্রকাশের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।যদিও এবার নিজের সেই অনড় মনোবৃত্তি থেকে কিছুটা হলেও সরে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যার মূল কারণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বুধবার সপ্তম দিনে পড়েছে এই যুদ্ধ।

LIC IPO Update: অর্থনীতিবিদরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বিশ্বের অর্থনীতি। এরকম একটা সময়ে দেশের বাজারে বিশাল প্রত্যাশা নিয়ে আসতে চলেছে LIC IPO। বিশ্ববাজারে ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়ানক প্রভাব পড়েছে। যার সাক্ষী থেকেছে সেনসেক্স, নিফটি। তাই নতুন করে এই বিষয়ে ঝুঁকি নিতে চাইছে না সরকার। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে সীতারমন বলেছেন, " আমি যথা সময়ে আইপিও আনার পক্ষপাতী। সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। যদিও এখন বিশ্বের পরিস্থিতির কথা বিবেচনা করেই আমাকে এই বিষয়ে নিশ্চিত হতে হবে।'' চলতি মাসেই এলআইসির আইপিও বাজারে আসার কথা।

LIC IPO Update: সূত্রের খবর আগামী ১১ মার্চ LIC IPO শেয়ার বাজারে আনার পরিকল্পনা করছিল সরকার। প্রথম দিনে সুযোগ দেওয়া হত অ্যাঙ্কর ইনভেস্টারদের।  বাকি বিনিয়োগকারীদের জন্য ১১ মার্চের পরে খোলার কথা আইপিও-র।মিডিয়া রিপোর্ট বলছে, মার্চের প্রথম সপ্তাহে SEBI-র অনুমোদন পাবে রাষ্ট্রায়ত্ত সংস্থার এই আইপিও। তারপরেই বাজারে আসতে চলেছে এর ইস্যু। 

LIC IPO-র মাধ্যমে ৮ বিলিয়ন ডলার অর্থাৎ 65,400 কোটি টাকা তুলতে পারে সরকার। সূত্রের খবর, এলআইসি আইপিও প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার ২০০০ থেকে ২১০০ টাকা নির্ধারণ করা হতে পারে৷মনে করা হচ্ছে, ১.৫৮ কোটি শেয়ার কর্মীদের জন্য সংরক্ষিত রাখবে LIC। যা তাদের প্রতি শেয়ার 1890 টাকা হারে 10 শতাংশ ছাড়ে দেওয়া হবে। এ ছাড়াও পলিসি হোল্ডারদের জন্য ৩.১৬ কোটি শেয়ার ১০ শতাংশ ছাড় সহ ১৮৯০ টাকায় দেওয়া হবে৷

LIC IPO Update: সরকার LIC-এর IPO আনতে SEBI-এর কাছে ইতিমধ্যেই একটি খসড়া কাগজ জমা দিয়েছে। সেই কাগজ এখন SEBI-র অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আইপিও চালুর তারিখ, প্রাইস ব্যান্ড সরকার প্রকাশ করেনি। তবে আশা করা হচ্ছে,  সেবি আগামী দু-সপ্তাহের মধ্যে আইপিও অনুমোদন করবে। তারপরে আইপিও আনার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। পাশাপাশি প্রাইস ব্যান্ডও প্রকাশ করবে কোম্পানি। সরকার এলআইসি আইপিও-র বড় প্রস্তুতি নিচ্ছে। আইপিওতে বিনিয়োগের জন্য সারা বিশ্বের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget