এক্সপ্লোর

Bharati Hexacom IPO: কবে আসবে ভারতী হেক্সাকমের আইপিও ? কেনার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ ৫ বিষয়

IPO Launch: আগামী ৩ এপ্রিল বাজারে আসবে ভারতী হেক্সাকমের আইপিও এবং এই আইপিওতে বিডিং করা যাবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত।

IPO Launch: বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির ছাড়পত্র পাওয়ার পরেই বাজারে আইপিও আনার তোড়জোড় জোরকদমে শুরু করেছে ভারতী হেক্সাকম (Bharati Hexacom IPO)। এর আগে ২০১২ সালে বাজারে এসেছিল ভারতী ইনফ্রাটেলের আইপিও। এবার বাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে ভারতী হেক্সাকম সংস্থা। জানা গিয়েছে আগামী ৩ এপ্রিল আইপিও নিয়ে আসবে ভারতী হেক্সাকম। এমনকী সংস্থার আইপিওর প্রাইসব্যান্ডও জানানো হয়েছে।

সেবির অনুমোদন মিলেছে

২০২৪ সালের শুরুতেই সেবির কাছে আইপিও আনার আবেদন জানিয়েছিল সংস্থা। এই মাসে ১১ তারিখে সেবির কাছ থেকে কনক্লুশন লেটার পেয়েছে ভারতী হেক্সাকম। এই কনক্লুশন লেটারের ভিত্তিতেই কোনও সংস্থা আইপিও আনার ছাড়পত্র পায়।

কবে আসবে ভারতী হেক্সাকমের আইপিও

আগামী ৩ এপ্রিল বাজারে আসবে ভারতী হেক্সাকমের আইপিও (Bharati Hexacom IPO) এবং এই আইপিওতে বিডিং করা যাবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। তবে ২ এপ্রিল থেকেই অ্যাঙ্কর বিনিয়োগকারীরা এই আইপিওতে বিনিয়োগ করতে পারবেন।

লট সাইজ কত

ভারতী হেক্সাকমের আইপিওর একটি লটে রাখা হয়েছে ২৬টি ইকুইটি শেয়ার। অর্থাৎ যে সমস্ত বিনিয়োগকারীরা এই আইপিওতে বিনিয়োগ করতে চাইছেন, তাঁদের এক লট অর্থাৎ ২৬টি শেয়ার একত্র কিনতে হবে।

প্রাইসব্যান্ড কত

ভারতী হেক্সাকমের আইপিওর প্রাইসব্যান্ড নির্ধারিত হয়েছে ৫৪২ টাকা থেকে ৫৭০ টাকা।

কবে অ্যালটমেন্ট

৮ এপ্রিল আইপিওর (Bharati Hexacom IPO) অ্যালটমেন্ট পাবেন বিনিয়োগকারীরা। তারপর ১০ এপ্রিল সংস্থার পক্ষ থেকে রিফান্ড প্রক্রিয়া শুরু করা হবে এবং আগামী ১২ এপ্রিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ার নথিভুক্ত হবে।

কীভাবে বিক্রি হবে আইপিও

এই আইপিওর ক্ষেত্রে কোনও নতুন শেয়ার ইস্যু করা হবে না। পুরোটাই হবে অফার ফর সেলে। সংস্থার ১৫ শতাংশ স্টেক বিক্রি করা হবে অফার ফর সেলে যা সংখ্যার হিসেবে ৭.৫ কোটি ইকুইটি শেয়ার।

মুনাফা কত, রেভিনিউ কত

২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সংস্থার মুনাফার অঙ্ক কমেছে ৬৭.২ শতাংশ, তবে সংস্থার রেভিনিউ বেড়েছে ২২.৩ শতাংশ।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Multibagger Stock: মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগেই ১৪ লাখ টাকা রিটার্ন, দশ বছরে ধনী বানাতে পারত এই স্টক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget