এক্সপ্লোর

LIC Bonus Share: LIC-র শেয়ার থাকলে দারুণ খবর ! আপনিও পাবেন এই সুবিধা, সোমেই ঘোষণা ?

LIC Stock News Update: এই প্রথমবার বোনাস শেয়ার ইস্যু করতে চলেছে কোম্পানি। যার অর্থ আপনার কাছে একটা শেয়ার থাকলে পেতে পারেন আরও শেয়ার।

LIC Stock News Update: আপনার কাছেও যদি LIC-র শেয়ার থাকে, তাহলে কোম্পানি দিতে পারে বড় সুবিধা। এই প্রথমবার বোনাস শেয়ার ইস্যু করতে চলেছে কোম্পানি। যার অর্থ আপনার কাছে একটা শেয়ার থাকলে পেতে পারেন আরও শেয়ার। তবে কটা পাবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি।

কবে হবে এই বোনাস শেয়ার ঘোষণা
কোম্পানির তরফে জানানো হয়েছে, এই প্রথমবার তারা বোনাস শেয়ার ইস্যু করতে চলেছে। গত ৭ অপ্রিল এই বিষয়ে স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে কোম্পানি জানিয়েছে, তারা ১৩ এপ্রিল এই বিষয়ে একটি মিটিং করবে। যেখানে বোনাস শেয়ার ছাড়াও কোম্পানির আরও সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হবে। তবে মনে রাখতে হবে, বোনাস শেয়ার পেলেও, স্টকের ভ্যালু বা দাম সামঞ্জস্য রেখে কমে যাবে। কে কটা শেয়ার পাবে তা, এই মিটিংয়ে আলোচনা হবে। 

তবে সবাই বোনাস শেয়ার পাবেন না !
একটা বিষয় বুঝতে হবে, সবাই কিন্তু LIC-র বোনাস শেয়ার পাবেন না। রেকর্ড ডেটের আগে যাদের কাছে LIC-শেয়ার থাকবে, তারাই এই অতিরিক্ত শেয়ার পাওয়ার অধিকারী হবেন। এখনও LIC কোনও রেকর্ড ডেট ঘোষণা করেনি। সোমবার এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই দিন বোর্ডের মিটিং রয়েছে। একবার শেয়ার হোল্ডাররা এই বিষয়ে সহমত হলেই সিদ্ধান্তে সিলমোহর পড়বে। এর আগে LIC কখনও বোনাস শেয়ার দেয়নি। ২০২২ সালে কোম্পানি বাজারে লিস্টিং হওয়ার পর এই প্রথম এই ধরনের কোনও পদক্ষেপ নিতে চলেছে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি।

আপাতত বন্ধ ট্রেডিং উইন্ডো
কোম্পানির তরফে বাজারকে জানানো হয়েছে, ৪৮ ঘণ্টার জন্য এই শেয়ারে ট্রেডিং বন্ধ থাকবে। ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির ফল ঘোষণা ও বোর্ড মিটিংয়ে বোনাস শেয়ারের সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যন্ত এই নিয়ম বলবত থাকবে। ভিতরের খবর বা ইনসাইডার ইমফরমেশন যাতে ফাঁস না হয়, সেই কারণেই এই ঘোষণা করা হয়েছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

Credit Card: একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন? এতে কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরে; বাড়বে আপনার আর্থিক ঝুঁকি?
একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন? এতে কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরে; বাড়বে আপনার আর্থিক ঝুঁকি?
Company Gifts kia Sonet In Diwali : পারফরমেন্সের পুরস্কার ! দীপাবলিতে কর্মীদের 'কিয়া সনেট' উপহার দিলেন বস, পুরো টাকা মালিক দেবে ?
পারফরমেন্সের পুরস্কার ! দীপাবলিতে কর্মীদের 'কিয়া সনেট' উপহার দিলেন বস, পুরো টাকা মালিক দেবে ?
Flight Ticket Price : আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা
আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা
Best Stock To Buy : এক সপ্তাহে ১৫% রিটার্ন, চারবার আপার সার্কিট ছুঁয়েছে এই স্টক, বিনিয়োগ করবেন ?
এক সপ্তাহে ১৫% রিটার্ন, চারবার আপার সার্কিট ছুঁয়েছে এই স্টক, বিনিয়োগ করবেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget