এক্সপ্লোর

LIC Bonus Share : LIC দিল দারুণ খবর ! বিনামূল্যে পাবেন একটি শেয়ার, কাদের জন্য সুবিধা ?

LIC Bonus Share Issue : এবার সেই মিটিংয়েই ছাড়পত্র পেল বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাব (Bonus Share)। কবে রাখা হয়েছে রেকর্ড ডেট ?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এলআইসি ঘোষণা করেছে ১:১ অনুপাতে বোনাস শেয়ার দেওয়া হবে।
  • রেকর্ড ডেটের মধ্যে LIC-র শেয়ার থাকলেই বোনাস শেয়ার পাবেন।
  • বোর্ডের অনুমোদনের ২ মাসের মধ্যে বোনাস শেয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • কোম্পানি আর্থিক ভবিষ্যৎ সম্পর্কে আত্মবিশ্বাসী, তাই বোনাস শেয়ার ঘোষণা।

LIC Bonus Share Issue : বোর্ডের মিটিংয়ে বড় সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি LIC । স্টক এক্সচেঞ্জের ফাইলিংয়ে (Stock Exchange) গত ৭ এপ্রিল কোম্পানি ঘোষণা করেছিল, সোমবারের মিটিংয়ের কথা। এবার সেই মিটিংয়েই ছাড়পত্র পেল বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাব (Bonus Share)। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে বাজারে লিস্টিং হওয়ার পর এই প্রথম বোনাস শেয়ার দেওয়ার বিষয়ে ঘোষণা করেছে কোম্পানি।

আপনি পাবেন বিনামূল্যে কটা শেয়ার
বোর্ডের মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আপনি পাবেন বিনামূল্যে একটি শেয়ার। তবে এর জন্য আপনার কাছে একটা শেয়ার থাকতে হবে কোম্পানির। সেই ক্ষেত্রেই বোনাস শেয়ারের সুবিধা পাবেন শেয়ার হোল্ডার। কোম্পানি জানিয়েছে, ১:১ অনুপাতে এই শেয়ার দেওয়া হবে। রেকর্ড ডেটের মধ্যে LIC-র শেয়ার থাকলেই আপনি পাবেন এই সুবিধা। বোর্ডের অনুমতির ২ মাসের মধ্য়ে শেয়ার হোল্ডারের এই বোনাস শেয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যার অর্থ, ১২ জুনের আগে কোম্পানিকে করতে হবে এই কাজ। 

বোনাস শেয়ার আসলে কী, কেন ঘোষণা করে কোম্পানি
বোনাস শেয়ারের বিষয়ে কোনও কোম্পানি ঘোষণা করলে শেয়ার হোল্ডারদের স্টকের সংখ্যা বাড়ে। কিন্তু এতে শেয়ার হোল্ডারদের স্টকের দামে কোনও বৃদ্ধি হয় না। কেবল দাম অ্যাডজাস্ট হয়ে যায়। LIC-র ক্ষেত্রেও তাই হতে চলেছে। আসলে কোম্পানির শেয়ার যাতে কম দামে পাওয়া যায়, সেই কারণেই বোনাস শেয়ার ঘোষণা করা হয়। বিশেষ করে এতে মার্কেটে লিক্যুইডিটি বা নগদের সহজলভ্য়তা বাড়ে। যা দেখায়, কোম্পানি তার আর্থিক ভবিষ্যৎ সম্পর্কে কতটা আত্মবিশ্বাসী।  

কী পরিস্থিতি স্টকের, নেওয়া উচিত
হিসেব বলছ, গত বছর ৩ শতাংশ উঠেছিল LIC-র স্টক। যদিও চলতি বছরে এখনও পর্যন্ত ৫ শতাংশ পড়েছে কোম্পানির শেয়ার। আর্থিক ফলাফলের দিকে তাকালে, সাম্প্রতিক ডিসেম্বর ত্রৈমাসিকে LIC তাদের কনসলিডেটেড নিট প্রফিট বার্ষিক ভিত্তিতে ১৭ শতাংশ বৃদ্ধি করেছে। হিসেব বলছে, যা গত বছরের একই সময়ের ১১,০০৮ কোটি টাকার তুলনায় বেড়ে ১২,৯৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

 এই বিষয়টি মাথায় রাখবেন

সবাই কিন্তু LIC-র বোনাস শেয়ার পাবেন না। রেকর্ড ডেটের আগে যাদের কাছে LIC-শেয়ার থাকবে, তারাই এই অতিরিক্ত শেয়ার পাওয়ার অধিকারী হবেন। এখনও LIC কোনও রেকর্ড ডেট ঘোষণা করেনি। একবার শেয়ার হোল্ডাররা এই বিষয়ে সহমত হলেই সিদ্ধান্তে সিলমোহর পড়বে। এর আগে LIC কখনও বোনাস শেয়ার দেয়নি। 

Frequently Asked Questions

LIC বোনাস শেয়ার দেওয়ার বিষয়ে কখন ঘোষণা করেছিল?

LIC তাদের পরিচালনা পর্ষদের সভায় বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাবকে অনুমোদন করেছে। এটি ২০২২ সালে তালিকাভুক্ত হওয়ার পর প্রথম বোনাস শেয়ার ঘোষণা।

বোনাস শেয়ারের অনুপাতে কী হবে?

LIC ১:১ অনুপাতে বোনাস শেয়ার দেবে। এর মানে হল, আপনার কাছে LIC-র একটি শেয়ার থাকলে আপনি একটি বোনাস শেয়ার পাবেন।

বোনাস শেয়ার পাওয়ার জন্য কী শর্তাবলী প্রযোজ্য?

বোনাস শেয়ারের সুবিধা পেতে হলে আপনাকে রেকর্ড ডেটের মধ্যে LIC-র শেয়ারহোল্ডার হতে হবে। পরিচালনা পর্ষদের অনুমোদনের দুই মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

বোনাস শেয়ার আসলে কী?

বোনাস শেয়ার ঘোষণা করলে শেয়ারহোল্ডারদের শেয়ারের সংখ্যা বাড়ে, কিন্তু শেয়ারের দামে কোনো বৃদ্ধি হয় না। কোম্পানি শেয়ারের দাম সমন্বয় করে।

সেরা শিরোনাম

FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
US Suspends TCS Infosys : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
GST Council : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget