এক্সপ্লোর

LIC on covid19 : কোভিডকালে নয়া নিয়ম এলআইসির , ক্লেইম পেতে কী করবেন ?

করোনাকালে গ্রাহকদের সুবিধার্থে বেশ কিছু নিয়ম শিথিল করল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)। ক্লেইম সেটলমেন্ট পলিসি সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে জীবন বিমা সংস্থা।

নয়া দিল্লি : করোনাকালে গ্রাহকদের সুবিধার্থে বেশ কিছু নিয়ম শিথিল করল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)। ক্লেইম সেটলমেন্ট পলিসি সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে জীবন বিমা সংস্থা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত গোটা দেশ। বেগতিক দেখে গ্রাহকদের সুবিধায় অনেক কোম্পানি নিজেদের কর্মপদ্ধতিতে পরিবর্তন আনছে। এবার সেই পথেই হাঁটল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন। অতীতে ক্লেইম সেটলমেন্ট করতে মৃতের পুরসভার ডেথ সার্টিফিকেট চাইত সংস্থা। যদিও এবার থেকে পুরসভার শংসাপত্রের পরিবর্তে অন্য প্রমাণপত্র দেখালেও পাওয়া যাবে ক্লেইম। যাতে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন গ্রাহকরা। 

এবার থেকে পুরসভার ডেথ সার্টিফিকেটের পরিবর্তে ডিসচার্জ সামারিকে ক্লেইম সেটলমেন্টের নথি হিসাবে মানবে এলআইসি। তবে সেখানে অবশ্যই ডেথ সামারি মানে কখন নির্দিষ্ট ব্যক্তি মারা গিয়েছেন, তা লেখা থাকতে হবে। কোনও সরকারি হাসপাতাল ছাড়াও ইএসআই, সেনা হাসপাতাল অথবা কর্পোরেট হসপিটালের ডিসচার্জ সামারি জমা দেওয়া যেতে পারে এলআইসি অফিসে। তবে তা LIC-র ক্লাস ওয়ান অফিসার বা ডেভেলপমেন্ট অফিসারদের দিয়ে কাউন্টার সাইন করাতে হবে। ক্লেইম পেতে গেলে হাসপাতালের ডিসচার্জ সামারির পাশাপাশি শ্মশানঘাটে শেষকৃত্যের রসিদ জমা দিতে হবে অফিসে।

এখন থেকে সার্ভিস ব্রাঞ্চের পরিবর্তে কাছের শাখাতেই সারভাইভাল বেনিফিটস বা ডিউ ম্যাচুরিটির জন্য যেতে পারেন গ্রাহকরা। এর ফলে তাঁদের ক্লেইম সেটলমেন্ট টাইম আরও কমে যাবে। সংক্রমণের সময় চাইলেই অনলাইনে কেনা যাবে ইনস্যুরেন্স পলিসি, প্রিমিয়ামের টাকা ছাড়াও ঋণের ইনটারেস্ট ও ঠিকানা বদলানো যাবে www.licindia.in সাইটে ঢুকে।

সম্প্রতি কোম্পানির কর্মীদের বহুদিনের দাবিতে সিলমোহর পড়েছে। এবার থেকে সপ্তাহে পাঁচ দিন ওয়ার্কিং আওয়ার এলআইসির। সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাওয়া যাবে জীবন বিমার স্টাফদের। এবার থেকে শনিবার বন্ধ থাকবে অফিস। ১০ মে থেকে কার্যকরী হয়েছে নতুন এই নিয়ম। 

দেশের বিমা সেক্টরের বর্তমান হালহকিকত বলছে, জেনারেল ইনস্যুরেন্স ছাড়াও ক্ষতির মুখে হেলথ ইনস্যুরেন্স কোম্পানিগুলি। সেখানে দাঁড়িয়ে লাভের মুখ দেখেছে জীবন বিমা কোম্পানিগুলি। তবে করোনাকালে কমেছে তাদের লাভের পরিমাণ।

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget