এক্সপ্লোর

LPG Price Hike : মার্চেই ছ্যাঁকা রান্নাঘরে ! হোলির আগে লাফিয়ে বাড়ল সিলিন্ডারের দাম, কলকাতায় কত?

Commercial LPG Rates Rise : মার্চে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে  বিমান জ্বালানির দামও বাড়ানো হয়েছে।

ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে।  মার্চ মাস (২০২৬) শুরু। একটা অর্থবর্ষ শেষ হতে চলেছে। ১ মার্চ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে এলপিজি-র  নতুন দাম। মার্চে সিলিন্ডারের দামে এল বড় পরিবর্তন। মার্চে সিলিন্ডারের দাম প্রতিটি পরিবার এবং প্রতিটি পকেটের উপর প্রভাব ফেলবে। মার্চে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে  বিমান জ্বালানির দামও বাড়ানো হয়েছে। তাছাড়া,মার্চ থেকে ভারতীয় রেলওয়ের সাথে সম্পর্কিত নিয়মও বদলাচ্ছে।                    

এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি            

তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে । ২০২৬ সালের ১ মার্চেও পরিবর্তন হল গ্যাসের দাম। দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৮ টাকা বাড়ানো হয়েছে। অন্যান্য মেট্রো সিটিতে ৩১ টাকা বাড়ানো হয়েছে। এর আগে, গত মাসের শুরুতে, ১ ফেব্রুয়ারি, বাজেটের দিন, সারা দেশে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয় ।  ৫০ টাকা করে সিলিন্ডারের দাম বাড়ে। আবারও মুদ্রাস্ফীতির ধাক্কা লেগেছে এলপিজি সিলিন্ডারের দামে।             

কোন শহরে কত হল দাম ?                    

১ মার্চ থেকে এক ধাক্কায় ৩১ টাকা বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে। রবিবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম (Kolkata gas new price)। এর জেরে  হোটেল , রেস্তরাঁ থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাসের খরচ বাড়বে । ১৪ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। অমেক দিন ধরেই ৮৭৯ টাকায় স্থির রয়েছে গ্যাসের দাম। 

দিল্লিতে, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা বেড়েছে। এখন পাবেন ১,৭৬৮.৫ টাকা দামে। ফেব্রুয়ারিতে ছিল ১,৭৪০.৫ ০ টাকা। মেট্রো সিটিগুলির মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি দাম বেড়েছে, যেখানে প্রতি সিলিন্ডারের দাম ৩১ টাকা বেড়ে ১,৮৪৪.৫ টাকা থেকে বেড়ে ১,৮৭৫.৫ টাকা হয়েছে।

মুম্বইতেও উল্লেখযোগ্যভাবে দাম বৃদ্ধি পেয়েছে। ১৯ কেজির সিলিন্ডারের দাম এখন ১,৭২০.৫ টাকা, যা গত মাসের ১,৬৯২ টাকা থেকে ২৮.৫ টাকা বেশি। চেন্নাইতে, প্রতি সিলিন্ডারের দাম ২৯.৫ টাকা বাড়িয়ে ১,৯২৯ টাকা করা হয়েছে, যা ফেব্রুয়ারিতে ১,৮৯৯.৫ টাকা ছিল।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Price Drop : এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget