এক্সপ্লোর

Price Hike: আপনার পকেটে পড়বে টান ! ম্যাগি, নেসক্যাফে ছাড়াও দাম বাড়ল অনেক কিছুর

Price Hike: সম্প্রতি চা, কফি, দুধ ও নুডুলসের মতো পণ্যের দাম বাড়ানোর ঘোষণা করেছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL)ও নেসলে । ১৪ মার্চ ব্রু কফি পাউডারের দাম ৩ থেকে ৭ শতাংশ বাড়ানো হয়েছে।

Maggi Nescafe Hike Prices: দেশে মুদ্রাস্ফীতির জের ! 'অসময়ে' বাড়ছে দৈনিক ব্যবহৃত জিনিসের দাম। যার মধ্যে নেসলে (Nestle) ছাড়াও রয়েছে হিন্দুস্তান ইউনিলিভারের (HUL) বহু পণ্য। নিত্যদিন এই জিনিসগুলি ব্যবহার করলে বাড়বে আপনার সাংসারিক খরচ।

Price Hike: সম্প্রতি চা, কফি, দুধ ও নুডুলসের মতো পণ্যের দাম বাড়ানোর ঘোষণা করেছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL)ও নেসলে । ১৪ মার্চ ব্রু কফি পাউডারের দাম ৩ থেকে ৭ শতাংশ বাড়ানো হয়েছে। ব্রু গোল্ড কফির পাউডার তিন-চার শতাংশ ও ব্রু ইনস্ট্যান্ট কফি পাউচের দাম ৩ থেকে ৬.৬৬ শতাংশ বেড়েছে। পিছিয়ে থাকেনি তাজমহল চা। এই চায়ের দাম বেড়েছে ৩.৭ থেকে ৫.৮ শতাংশ।

ব্রুক বন্ডের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম ১.৫ থেকে ১৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পণ্যের দাম বৃদ্ধির ঘোষণা করে HUL জানিয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণেই পণ্যের দাম বাড়াতে বাধ্য হল কোম্পানি। হালের পাশাপাশি নেসলে ইন্ডিয়াও তাদের পণ্যের দাম বাড়ানোর ঘোষণা করেছে। যার মধ্যে সবার আগে রয়েছে ম্যাগি নুডলসের দাম। 

Nestle Price hike: বর্তমানে এই নুডলসের দাম ৯ থেকে ১৬ শতাংশ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে দুধ ও কফি পাউডারের দামও বাড়ানোর ঘোষণা করেছে কোম্পানি। দাম বাড়ার পর এখন ৭০ গ্রাম ম্যাগি মশলা নুডলসের দাম ১২ টাকা থেকে বেড়ে ১৪ টাকা হয়েছে। একই সঙ্গে ম্যাগি মশলা নুডলস ১৪০ গ্রামের দাম বেড়েছে ৩ টাকা বা ১২.৫ শতাংশ। এছাড়াও এর ৫৬০ গ্রাম প্যাকের দাম ৯.৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ এখন আপনাকে এর জন্য ৯৬ টাকার পরিবর্তে ১০৫ টাকা দিতে হবে।

Nestle Milk Price Hike: তবে এই প্রথম নয়। কদিন আগেই নেসলে দুধের ১ লিটার কার্টনের দাম ৪ শতাংশ বাড়িয়েছে। এখন আপনাকে এর জন্য ৩ টাকা বেশি দাম দিয়ে মোট ৭৮ টাকায় দুধ নিতে হবে। নেসক্যাফে ক্লাসিক কফি পাউডারের দামও তিন থেকে সাত শতাংশ বাড়ানো হয়েছে। যেখানে নেসক্যাফে ক্লাসিক ২৫ গ্রাম প্যাকের দাম ২.৫ শতাংশ বেড়ে ৭৮ টাকা থেকে ৮০ টাকা হয়েছে। সেই সঙ্গে নেসক্যাফে ক্লাসিকের দাম ৫০ গ্রাম প্যাকও ১৪৫টাকা থেকে ১৫০ টাকা করা হয়েছে। যার অর্থ এর দাম বেড়েছে ৩.৪ শতাংশ।

Price Hike: মুদ্রাস্ফীতির চাপ

অর্থনীতিবিদরা বলছেন. অনিশ্চিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে বর্তমানে ভোজ্য তেলের দাম বেড়েছে। কাঁচামালের দাম বৃদ্ধির ফলে গৃহস্থের বাজেট আরও ক্ষতিগ্রস্ত হবে। যা ইতিমধ্যেই ব্যাপক মুদ্রাস্ফীতির হার দেখেছে। কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) এর উপর ভিত্তি করে ভারতের মুদ্রাস্ফীতির হার  2022-এ ৬.০১ শতাংশে পৌঁছে গিয়েছে। যা গত সাত মাসের সর্বোচ্চ। প্রধানত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কমফোর্ট জোন বলতে চার থেকে ছয় শতাংশকে ধরা হয়। এবার সেই সীমা অতিক্রম করেছে মুদ্রাস্ফীতি।।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget