এক্সপ্লোর

Multibagger Stocks : বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি

Bharat Global Stock Price : বছরে ১০৫ গুণ রিটার্ন দেখে এই শেয়ারের (Stock Market) ওপর নজর রাখছিল সেবি। এবার সন্দেহজনক ট্রেডিংয়ের ভিত্তিতে এই স্টককে নিষিদ্ধ করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা (SEBI)।

Bharat Global Stock Price : ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market) এই স্টক (Share Price) নিয়ে উৎসাহই কাল হল বিনিয়োগকারীদের (Investment)। বছরে ১০৫ গুণ রিটার্ন দেখে এই শেয়ারের (Stock Market) ওপর নজর রাখছিল সেবি। এবার সন্দেহজনক ট্রেডিংয়ের ভিত্তিতে এই স্টককে নিষিদ্ধ করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা (SEBI)।

কী ব্যবস্থা নেওয়া হয়েছে এই স্টকের বিরুদ্ধে
সেবি জানিয়েছে, এখন থেকে ভারতের শেয়ার বাজারে ট্রেডিং করতে পারবে না Bharat Global Developers Share। এখানেই শেষ নয়, এই নিষিদ্ধকরণের পাশাপাশি ৪৭ জন ব্যক্তিকে এই স্টকে বিনিয়োগ করতে নিষেধ করছে বাজার নিয়ন্ত্রক সংস্থা। ফলে আপনার কাছে এই স্টক থাকলে সমস্যা বাড়ল।

এই স্টকের ওপর রাশ টানল সেবি
বাজার নিযন্ত্রক সংস্থা সেবির তরফে বলা হয়েছে, আগামী দিনে এই স্টক সম্পর্কে ছাড়পত্র না দেওয়া পর্যন্ত এই শেয়ার নিষিদ্ধ থাকবে। সেই ক্ষেত্রে কোম্পানির প্রোমোটার বা মালিকরা এই স্টক কিনতে, বিক্রি করতে বা স্টকে লেনদেন করতে পারবেন না। এমনকী এই স্টক পরোক্ষেও বাজারে লেনদেন করা যাবে না। ১৬ ডিসেম্বর এই স্টক সম্পর্কে নির্দেশ করেছে সেবি। সোশ্য়াল মিডিয়া পোস্টে এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ও সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয় প্রকাশ্যে আসতেই এই ব্যবস্থা নিয়েছে সেবি।

কেন স্টকের ওপর সন্দেহ হয় সেবির
ভারতের শেয়ার বাজারের পরিসংখ্যান বলছে , মাত্র এক বছরেই ১০৫ গুণ বৃদ্ধি পেয়েছে এই স্টক। ২০২৩ সালে নভেম্বরে এই স্টকের দাম ছিল ১৬টাকা ১৪ পয়সা। যা ২০২৪ সালের ২৮  নভেম্বরে ১৭০২ টকা ৯৫ পয়সায় পৌঁছে গিয়েছে। এই দুরন্ত গতি সেবির মনে সন্দেহের জন্ম দেয়। শেয়ারে কোনও ধরনের কারচুপি হচ্ছে কিনা তা নজর দিতে শুরু করে শেয়ার নিয়ন্ত্রক সংস্থা।

তার জেরে এখন এই স্টক ভারতের বাজারে নিষিদ্ধ করা হয়েছে। ডিসেম্বরের ২০ তারিখে এই স্টক ১২৩৬ টাকা ৪৫ পয়সায় নেমে এসেছে। এই কোম্পানির বাজার মূলধন রয়েছে ১২ হাজার ২৫০ কোটি টাকার। এখন যা বেড়ে ১২  হাজার ২৫০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে ।

কবের মধ্যে এই স্টকের বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে
সেবির নির্দেশিকা অনুযায়ী, এই কোম্পানির মালিকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (সিঙ্গল অথবা যৌথ) থেকে টাকা তুলতে পারবেন না। পাশাপাশি যে ৪৭ জনকে সেবি নোটিস পাঠিয়েছে তাদেরও স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব দ্রুত জমা দিতে হবে। সব মিলিয়ে সেবি এই কোম্পানির সঙ্গে জড়িত মালিকদের কাছে থেকে ডিম্যাট অ্য়াকাউন্ট, ব্য়াঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তির হিসেব চেয়ে পাঠিয়েছে । এই তদন্ত আগামী ৩১ মার্চ ২০২৫ সালের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে সেবি।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টে জালিয়াতি হলে টাকা ফেরত পাওয়া যায়, কোথায় জানাতে হয় অভিযোগ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget