এক্সপ্লোর

Power Tariff Cut: আগামী ৫ বছরে ২৬ শতাংশ কমানো হবে বিদ্যুতের দাম ! রেহাই পাবেন লক্ষ লক্ষ গ্রাহক- এই রাজ্যে বড় ঘোষণা

Maharashtra News: এর আগে অতীতে সাধারণত ১০ শতাংশ হারে শুল্ক বৃদ্ধির জন্য আবেদন করা হত। এবারে শুল্ক হ্রাসের জন্য আবেদন করা হয়েছে এই রাজ্যে। স্বস্তি পাবেন লক্ষ লক্ষ গ্রাহক।

মহারাষ্ট্র: লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য বড় স্বস্তি ! বিদ্যুতের দাম কমানো হবে এবার। পর্যায়ক্রমে আগামী ৫ বছরে ২৬ শতাংশ বিদ্যুতের দাম কমানো হবে বলে ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। গতকাল বুধবারই এই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। ২০২৬ অর্থবর্ষেই প্রথম ১০ শতাংশ বিদ্যুতের দাম (Power Tariff Cut) কমানোর কথা জানানো হয়েছে। মহারাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার বিদ্যুতের শুল্ক কমানো হচ্ছে, ফলে এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলা চলে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (যিনি জ্বালানি মন্ত্রকের দায়িত্বেও আছেন) জানিয়েছেন যে মহারাষ্ট্র বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের একটি আদেশ অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন মহারাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মত বিদ্যুতের শুল্ক (Power Tariff Cut) কমানো হচ্ছে, বাড়ানো হচ্ছে না। প্রথম বছরে অর্থাৎ ২০২৬ সালেই ১০ শতাংশ কমানো হবে এবং তারপরে পর্যায়ক্রমে আগামী ৫ বছরে মোট ২৬ শতাংশ শুল্ক কমানো হবে বলেই জানা গিয়েছে। MSEDCL-এর প্রস্তাবে অনুমোদন দেওয়ার জন্য এই ক্ষেত্রে মহারাষ্ট্র ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের কাছে কৃতজ্ঞ সকলে, এর আগে এই পদক্ষেপ কখনও নেওয়া হয়নি।

এর আগে অতীতে সাধারণত ১০ শতাংশ হারে শুল্ক বৃদ্ধির জন্য আবেদন করা হত। এবারে শুল্ক হ্রাসের জন্য আবেদন করা হয়েছে যা গার্হস্থ্য, বাণিজ্যিক এবং শিল্প গ্রাহকদের জন্য স্বস্তি এনেছে। রাজ্যের প্রায় ৭০ শতাংশ গ্রাহক ১০০ ইউনিটের কম বিদ্যুৎ (Power Tariff Cut) ব্যবহার করেন, এবং ২০২৬ অর্থবর্ষে ১০ শতাংশ বিদ্যুতের দাম কমানোর ফলে সবথেকে বেশি উপকৃত হবেন তারা।

মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থার তরফে বর্তমান শুল্ক কাঠামো সংশোধন এবং বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য ত্রাণ বা ছাড় দেওয়ার প্রস্তাব অনুসরণ করে এই পদক্ষেপ করা হয়েছে। এই আদেশ মুম্বই ব্যতীত মহারাষ্ট্রের সমস্ত বাসিন্দার জন্য কার্যকর হবে। এই সমস্ত এলাকায় BEST, Tata Power এবং Adani Electricity-র মত সংস্থা বিদ্যুৎ বিতরণ পরিচালনা করে। আর মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের ফলে মাসে ১০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী নাগরিকরা সবথেকে বেশি স্বস্তি পাবেন। আর ২০২৬ সাল থেকেই তাদের বিদ্যুৎ বিলে ১০ শতাংশ হ্রাস দেখা যাবে।  

আশা করা হচ্ছে এই বিদ্যুতের দাম কমানোর ফলে পারিবারিক আয় বৃদ্ধি পাবে এবং উপভোক্তাদের মনোভাব উন্নত হবে আর এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলির অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত হবে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget