এক্সপ্লোর

Mahindra XUV700 : সলিড বিল্ডের সঙ্গে প্রিমিয়াম ডিজাইন, এসে গেল Mahindra XUV700

অবশেষে কৌতূহলের পর্দা সরে গেল।এসে গেল মহিন্দ্রার বহু প্রতীক্ষিত গাড়ি XUV700। সবথেকে বড় বিষয়, গাড়ির কেবিন দেখে অতীতের মহিন্দ্রা মডেলের সঙ্গে মেলাতে পারবেন না কেউ।

নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান, প্রকাশ্যে এল Mahindra XUV700। সলিড বিল্ডের পাশাপাশি প্রিমিয়াম ডিজাইন ল্যাঙ্গোয়েজ দেওয়া হয়েছে গাড়িতে। ফিচারের দিক থেকেও প্রতিযোগীদের চ্যালেঞ্জ জানাবে এই এসইউভি। 

Mahindra XUV700-র কেবিন কেমন ? 
অবশেষে কৌতূহলের পর্দা সরে গেল। আত্মপ্রকাশ করল মহিন্দ্রার বহু প্রতীক্ষিত গাড়ি XUV700। সবথেকে বড় বিষয়, গাড়ির কেবিন দেখে অতীতের মহিন্দ্রা মডেলের সঙ্গে মেলাতে পারবেন না কেউ। আগের লোগো না থাকায় কেবিনের কোয়ালিটি দেখে বিশ্বাস করতে পারবেন না ক্রেতা।প্রথমেই নজরে পড়বে ডুয়েল ১০.২৫ ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। অ্যাড্রেনক্সের ভয়েজ কমান্ডে চলবে এই সিস্টেম। 

কোম্পানির দাবি, দেশে প্রথম 'অ্যালেক্সা ভয়েজ কমান্ড' নিয়ে এসেছে এই এসইউভি। অ্যাড্রেনক্সের পাশাপাশি যা কাজে লাগবে যাত্রীদের। স্কাইরুফ খোলা বা জানালা বন্ধ করতে কাজে দেবে অ্যালেক্সার ভয়েজ কমান্ড। গাড়িতে সোনির মিউজিক সিস্টেম দিয়েছে কোম্পানি। সব মিলিয়ে ১২টি স্পিকারের থ্রিডি স্যারাউন্ড সাউন্ড প্রযুক্তির অভিজ্ঞতা পাবেন যাত্রী।

কত পাওয়ার দেবে গাড়ির ইঞ্জিন ?
গাড়িতে টার্বোচার্জড এমহক ইঞ্জিন দেওয়া হয়েছে। ম্যানুয়ালে যা ৪২০ এনএম-এর টর্ক দেবে। অটোম্যাটিকের ক্ষেত্রে ৪৫০ এনএম টর্ক দেবে এই এসইউভি। এ ছাড়াও রয়েছে এমস্ট্যালিয়ন গ্যাসোলিন ইঞ্জিনের অপশন। ২০০ পিএস পাওয়ারে ৩৮০ এনএম-এর টর্ক দেয় এই ইঞ্জিন। (০-৬) কিলোমিটারে পাওয়ার পেতে ৪.৬ সেকেন্ড নেবে এই জায়ান্ট কার। একবার প্যাডেল ফ্ল্যাপ করলেই ২০০ বিএইচপি পাবেন চালক। গাড়িতে দেওয়া হয়েছে, জিপ-জ্যাপ-জুম তিনটে পাওয়ার মোড।

কী সুবিধা দেবে অ্যালেক্সা ?
সম্প্রতি গাড়ির বিষয়ে ট্যুইট করেছে মহিন্দ্রা। যেখানে বলা হয়েছে, হ্যান্ডস ফ্রি ভয়েজ কমান্ডে চলতে পারে এই গাড়ি।বিল্ড ইন অ্যালেক্সা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স(এআই) থাকছে Mahindra XUV700-এ।এই ফিচারের মাধ্যমে চালক ছাড়াও যাত্রী ভয়েজ কমান্ডের মাধ্যমেসানরুফ খুলতে বা বন্ধ করতে পারবেন। এ ছাড়াও গাড়ির ভিতরের তাপমাত্রা, গান বদলাতে পারবে অ্যালেক্সা। 

এ প্রসঙ্গে কোম্পানির সিইও বিজয় নকরা বলেন, ''অ্যালেক্সার জন্য অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি আমরা। মূলত, অন্য সবার থেকে আমাদের এসইউভিকে অনন্য করার জন্যই এই সুবিধা দেওয়া হয়েছে। আমরা আশা করছি, বর্তমানের টেক স্যাভি কাস্টমাররা এই ফিচার খুব পছন্দ করবেন। '' 

গাড়ির ডিজাইন ল্যাঙ্গোয়েজ 
এবার গাড়িতে ক্ল্যাডিং ও রুফ রেইলস দিয়েছে মহিন্দ্রা। XUV500-এর থেকে আকারে বড় টেইল ল্যাম্প দেওয়া হয়েছে পিছনে। সেভেন সিটার হওয়ার কারণে থার্ড রো-এ বড় গ্লাস এরিয়া রাখা হয়েছে। যাতে পিছনের আসনে বসা যাত্রী স্বাচ্ছন্দ্য বোধ করেন। গাড়িতে ফ্লাশ ডোর হ্যান্ডেল ছাড়াও অটোমেটিক ভয়েজ অ্যালার্ট রয়েছে। প্রতিযোগী কোম্পানির এসইউভিগুলোর মতোই এতে দেওয়া হয়েছে বড় সানরুফ। 

গাড়ির ভিতরে রয়েছে ডুয়াল টাচ স্ক্রিন ছাড়াও অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের সুবিধা। ৩৬০ ডিগ্রি রিয়ার ভিউ ক্যামেরার সঙ্গে এই এসইউভিতে পাওয়া যাবে ভেন্টিলেটেড পাওয়ার সিট। গাড়ি চালাতে গিয়ে অটো ব্রেকিং ও ক্রুজ কন্ট্রোলের সুবিধা পাওয়া যাবে। 

সেরা শিরোনাম

Early Retirement: ৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
Life Insurance Corporation: সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
Investment Rules: ২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
Gold Bond: ৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ
৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget