এক্সপ্লোর

Mango Price: জলের দরে বিক্রি হচ্ছে 'ফলের রাজা' আম ! ব্যাপক পতন দামে- কারণ কী ?

Mango Price Crash: জনপ্রিয় দশেরা আমের দাম যেখানে গত বছর কেজিতে ছিল ৬০ টাকা, তা কমে এসেছে ৪০-৪৫ টাকায়। আমের দামে ব্যাপক পতন এসেছে।

Mango Prices Crash: এই নিয়ে পরপর তিন দফায় দাম কমল আমের। উত্তরপ্রদেশে দাম কমেছে ব্যাপকভাবে, তবে দেশের অন্যত্রও আমের দামে ব্যাপক পতন দেখা গিয়েছে। দেশের মধ্যে সবথেকে বেশি আমের ফলন হয় উত্তরপ্রদেশে। আর এই রাজ্যে আমের দামে ব্যাপক পতনের মূল কারণ হল বর্ধিত সরবরাহ। কৃষক ও ব্যবসায়ীদের থেকে জানা গিয়েছে এই বছর ব্যাপক হারে ফলন হয়েছে আমের। আর এর জেরে জনপ্রিয় দশেরা আমের দাম যেখানে গত বছর কেজিতে ছিল ৬০ টাকা, তা কমে এসেছে ৪০-৪৫ টাকায়।

সংবাদমাধ্যমকে ম্যাঙ্গো গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এস ইনস্রাম আলি জানিয়েছেন যে এই বছর উত্তরপ্রদেশে আমের ফলন গত বছরের ২৫ লক্ষ মেট্রিক টনের থেকে অনেক বেড়ে হয়েছে ৩৫ লক্ষ মেট্রিক টন। এই বছর ১০০ শতাংশ আমগাছেই মুকুল থেকে ফল হয়েছে, নষ্ট একেবারেই হয়নি আর তা উৎপাদনের দিক থেকে বেশ ভাল ইঙ্গিত দিয়েছিল আগেই। তিনি আরও জানান যে এই দাম কমে যাওয়ার পিছনে অন্যতম কারণ হল অতিরিক্ত মাত্রায় ফলন, তবে অন্য কারণ হল চাষিরা আগাম বর্ষার হাত থেকে বাঁচাতে আগে থেকে সমস্ত ফল তুলে নিয়েছিলেন। আবহাওয়াবিদদের থেকে পাওয়া আগাম বর্ষার ইঙ্গিত পেয়েছিলেন সমস্ত চাষিরা। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছিল যে গত বছরের তুলনায় এই বছর জুন থেকে সেপ্টেম্বর এই মেয়াদে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। ফলে আগামী দিনগুলিতেও যে এই দাম খুব একটা বাড়বে তা নয়।

দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশের তিরুপতি এবং চিত্তুর জেলায় উৎপাদিত তোতাপুরি আমের দামও প্রবল হারে কমে গিয়েছে। আমের পাল্প প্রস্তুতকারকরা এখনও কৃষকদের কাছ থেকে আম কেনেনি। আর সেই অঞ্চলের কৃষকরাও বর্ষার আঁচ পেয়ে আগে থেকে সমস্ত আম তুলে নিয়েছিলেন। তিরুপতির এক আম ব্যবসায়ী জানিয়েছেন যে গত বছরের আমের স্টক এখনও রয়ে যাওয়ায় কারখানাগুলি আমের পাল্পের জন্য এখনও কৃষকদের থেকে আম কেনেনি।

আম উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য পশ্চিমবঙ্গেও উচ্চমানের আমের দাম ৮০ টাকা থেকে কমে ৪৫-৫০ টাকায় এসে দাঁড়িয়েছে। ২০২৪ সালে বিশ্বব্যাপী আমের উৎপাদন পৌঁছেছিল ২৫ মিলিয়ন মেট্রিক টন। আর এর নেতৃত্ব দিয়েছিল ভারত। বিশ্বের মোট সরবরাহের অর্ধেকই এসেছিল ভারত থেকে। আর ভারতের পরে এই তালিকায় ছিল চিন ও ইন্দোনেশিয়া যেখান থেকে যথাক্রমে ৩.৮ মিলিয়ন মেট্রিক টন ও ৩.৬ মিলিয়ন মেট্রিক টন আমের সরবরাহ করা হয়েছিল। আর ভারতের সামগ্রিক আম উৎপাদনের ২০ শতাংশ আসে উত্তরপ্রদেশ থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget