এক্সপ্লোর

Maruti Celerio Review: লিটারে দেবে ২৬ কিমি, সেরা মাইলেজ দিলেও কোথায় খামতি ?

Maruti Celerio Review: সেরা মাইলেজের গাড়ি লঞ্চ করে ঘরেই প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করেছে মারুতি। ডিজাইনের দিক দিয়েও ছোট গাড়ির সেগমেন্টে ধামাকা করে দিয়েছে এই হ্যাচব্যাক।

নয়াদিল্লি: নিত্যদিন বর্ধিত জ্বালানির দামে কালঘাম ছুটছে দেশবাসীর। এ হেন পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের সেরা মাইলেজের গাড়ি এনেছে মারুতি(Maruti) । এক লিটারে ২৬ কিলোমিটারের মাইলেজ দেবে এই গাড়ি। যা দেখে ভারতীয় গাড়ি বাজার বলছে, 'সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত'। যার ফলস্বরুপ বাজরে এসেছে Maruti Suzuki Celerio। আজ সেলেরিওর ম্যানুয়ালের রিভিও করব আমরা।

Maruti Celerio Review: ডিজাইন ও লুক
সেরা মাইলেজের গাড়ি লঞ্চ করে ঘরেই প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করেছে মারুতি। ডিজাইনের দিক দিয়েও ছোট গাড়ির সেগমেন্টে ধামাকা করে দিয়েছে এই হ্যাচব্যাক। Wagon R, Alto, Swift-এর পাশপাশি নিজের ছাপ রেখেছে এই গাড়ি। চৌকো বক্সি ডিজাইনের পরিবর্তে এবার জমকালো লুক দেওয়া হয়েছে গাড়িতে। Wagon R-এর মতো প্র্যাকটিকাল কারের পরিবর্তে দেওয়া হয়েছে 'ফান টু ড্রাইভ কার লুক'। গাড়ির আয়তন প্রায় আগের মতোই হলেও বেশ বড় দেখাচ্ছে এই ছোট হ্যাচব্যাক। উজ্জ্বল রং ব্যবহার করায় আগের থেকে অনেক বেশি স্পোর্টি দেখাচ্ছে গাড়ি। টপ ভ্যারিয়েন্ট ১৫ ইঞ্চির হুইল ব্যবহার করায় এমনিতেই গাড়ির সাইজ বড় দেখাচ্ছে। সঙ্গে রুফলাইন পিছনের দিকে কমিয়ে দেওয়ায় আরও স্টাইলিশ লাগছে Maruti Celerio।


Maruti Celerio Review: লিটারে দেবে ২৬ কিমি, সেরা মাইলেজ দিলেও কোথায় খামতি ?

Maruti Celerio Review: কেবিন ও স্পেসলাইন
এই গাড়ির ক্ষেত্রে প্রথমেই নজরে আসবে দরজা। আগের থেকে অনেক বেশি দরজা খুলছে গাড়ির। ফলে গাড়িতে উঠতে সুবিধা হবে চালক ও যাত্রীর। গাড়িতে ঢুকেই পুরো কালো ড্যাসবোর্ডের সঙ্গে সিলভার কালারের ছোঁয়া কেবিনকে আরও প্রিমিয়াম করে দিয়েছে। স্টিয়ারিং, এসি ভেন্টস ছাড়াও সেন্টার কনসোল নজরে আসবে আপনার। আগের থেকে অনেক ভাল গেটআপ দেওয়া হয়েছে গাড়িতে। হার্ড প্লাস্টিক ব্যবহার করা হলেও তা একেবারে সস্তা মনে হবে না। 

Maruti Celerio Review: ফিচার ও স্পেকস
এবার সেন্টার কনসোলের সুইচ সস্তা Maruti S-Presso-র মতোই দেওয়া হয়েছে। স্টিয়ারিংয়ের মধ্যেই রয়েছে একাধিক কন্ট্রোল। গাড়িতে ৭ ইঞ্চির টাচস্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি, পুশ বাটন স্টার্ট-স্টপ ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে powered mirrors, keyless entry, height adjust driver's seat, rear wiper, 
defogger, rear parking sensors, dual airbags, ABS-EBD। তবে নেই রেয়ার ক্যামেরা ডিসপ্লে ছাড়াও ক্লাইমেট কন্ট্রোল। কেবিনে জায়গার দিক থেকে আগের থেকে ভাল হয়েছে হেড স্পেস। দুজন গাড়ির পিছনের সিটে ভালভাবে বসে যেতে পারবেন। তবে তিনজন হলেই সমস্যা সৃষ্টি হবে। এখন বুট স্পেস ও বেড়ে গিয়েছে গাড়ি। ৩১৩লিটারের বুট স্পেস দেওয়া হয়েছে নতুন সেলেরিওতে।

Maruti Celerio Review: গাড়ির ইঞ্জিন কেমন ?
নতুন সেলেরিওর ইউএসপি বলতে গাড়ির ইঞ্জিন। যেখানে আগের থেকে অনেক বেশি রিফাইন ইঞ্জিন দেওয়া হয়েছে গাড়িতে। কম গতিতেও ভাল টর্ক দিচ্ছে এই গাড়ি। অন্য ছোট টার্বো পেট্রল ভ্যারিয়ন্টের থেকে কম ডাউনশিফট করতে হচ্ছে গাড়ি। সিটিতেও ইঞ্জিন গাড়ি চালাতে আপনাকে উৎসাহ দেবে। গাড়ি চালিয়ে মনে হয়েছে, প্রতিযোগীদের থেকে সবথেকে দ্রুত পাওয়ার ডেলিভারি দেয় নতুন সেলেরিওর ইঞ্জিন। চালাতেও বেশ ভাল লাগবে আপনার। বালেনো, সুইফটের লাইট প্লাটফর্মে তৈরি হওয়ায় এই গাড়ির রাইড ও হ্যান্ডলিং অনেক ভাল হয়েছে।যদিও বেশি দ্রুত গতিতে গাড়ি চালালে আত্মবিশ্বাস পাবেন না চালক। 


Maruti Celerio Review: লিটারে দেবে ২৬ কিমি, সেরা মাইলেজ দিলেও কোথায় খামতি ?

Maruti Celerio Review: গাড়ির মাইলেজ
গাড়ির এএমটি ভ্যারিয়েন্ট থেকে ২৬ কিলোমিটারের বেশি মাইলেজ পাওয়ার কথা। ম্যানুয়ালের ক্ষেত্রে ২৫ কিমি মাইলেজ পেতে পারেন আপনি। অন্তত কোম্পানি তেমনই দাবি করে। যদিও বাস্তবের জগতে ২২ থেকে ১৮ কিলোমিটারে বেশি মাইলেজ পাবেন না আপনি। যদিও এই ফিগার আপনার চালানোর ওপর নির্ভর করবে।

Maruti Celerio Review: গাড়ির দাম
সেলেরিওর দাম শুরু হচ্ছে ৪.৯ লক্ষ টাকা থেকে। টপ এন্ড ভেরিয়েন্টের দাম পড়বে ৬.৪ লক্ষ টাকা। এরমধ্যে আপনি ১৫ ইঞ্চির চাকা ছাড়াও আরও অনেক প্রয়োজনীয় জিনিস পাবেন। কস্ট কাটিংয়ের জন্য বেশ কিছু ফিচার বাদ দিয়েছে কোম্পানি। এরপরও বেসিক জিনিস থেকে সরে আসেনি কোম্পানি।আমাদের পছ্ন্দ- আগের মতো বক্সি ডিজাইন নেই। কেবিন আগের থেকে বড়। গাড়ির ইঞ্জিন হল সবথেকে বড় পাওনা।পছন্দ হয়নি- দাম অনুসারে অনেক ফিচার দেওয়া হয়নি গাড়িতে। টপ ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই এরকম দেখা গিয়েছে। 

আরও পড়ুন : Ola S1, Ather 450X বনাম Simple One-এ জোর টক্কর, সেরার সেরা কে ?

আরও পড়ুন : Skoda Slavia Update: প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে আধুনিক ফিচার, আগামী সপ্তাহেই আসছে স্কোডার এই সেডান

আরও পড়ুন :Hyundai Creta Facelift: চমকে দেওয়ার মতো লুক, অ্যাডভান্স ফিচার নিয়ে আসছে নতুন হুন্ডাই ক্রেটা

 

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget