এক্সপ্লোর

Maruti Suzuki Celerio দেবে সবথেকে বেশি মাইলেজ ! জানেন আর কী আছে গাড়িতে ?

Maruti Suzuki Celerio : কোম্পানির দাবি দেশের বাজারে 'ফুয়েল এফিশিয়েন্সি' বা মাইলেজে সবাইকে ছাড়িয়ে যাবে এই পেট্রল গাড়ি। শোনা যাচ্ছে, এক লিটারে ২৬ কিলোমিটার মাইলেজ দেবে এই হ্যাচব্যাক কার।

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১০ নভেম্বর লঞ্চ হবে দেশের সবথেকে বেশি মাইলেজওয়ালা গাড়ি। ২০২১ সালের মারুতি সুজুকি সেলেরিও (Maruti Suzuki Celerio)আসছে বাজারে।

Maruti Suzuki Celerio: 'কিতনি দেতি হ্যায়' ?
কোম্পানির দাবি দেশের বাজারে 'ফুয়েল এফিশিয়েন্সি' বা মাইলেজে সবাইকে ছাড়িয়ে যাবে এই পেট্রল গাড়ি। শোনা যাচ্ছে, এক লিটারে ২৬ কিলোমিটার মাইলেজ দেবে এই হ্যাচব্যাক কার। যা খোদ মারুতির অনেক গাড়িকেই মাইলেজে হারিয়ে দেবে। Maruti Swift ও Baleno-র মতো প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি ২৪ কিলোমিটার মাইলেজ দেওয়ার দাবি করে।চলতি সপ্তাহেই শুরু হতে চলেছে এর বুকিং। ১১,০০০ টাকা রাখা হয়েছে এর বুকিং প্রাইস।

Maruti Suzuki Celerio: গাড়ির সম্ভাব্য দাম
অটো সাইটগুলোর মতে, সাড়ে ৪ লক্ষ টাকা থেকে দাম শুরু হতে পারে মারুতি সুজুকি সেলেরিওর। আগের মডেলের দাম শুরু হয়েছিল ৪.৬৬ লক্ষ টাকা থেকে। এক্স শোরুম টপ মডেলের দাম যায় ৬ লক্ষ টাকা পর্যন্ত।এবার সেই রেঞ্জেই গাড়ির দাম রাখতে পারে কোম্পানি।   
 
Maruti Suzuki Celerio-র ডিজাইন:
নতুন সেলেরিও বেশি বড়, লম্বা ও পুরোনোটির চেয়ে অনেক বেশি জায়গা সম্পন্ন।গাড়ির সুরক্ষার জন্য ইলেকট্রনিক ব্রেক-ফোর্স ডিস্ট্রিবিউশন, রিভার্স ক্যামেরা এবং রেয়ার পার্কিং সেন্সর সহ অ্যান্টি-ব্রেক লকিং সিস্টেমের মতো বৈশিষ্ট্যও পাওয়া যাবে। গাড়ির এক্সটিরিয়ারেও অনেক পরিবর্তন আনা হয়েছে। গাড়িটিতে একটি নতুন ডিজাইন করা ছোট ফ্রন্ট গ্রিল ও এয়ার ড্যাম, হ্যালোজেন হেডল্যাম্পস, টেইল ল্যাম্পস, নতুন ডোর হ্যান্ডেল ও আপডেটেড রেয়ার বাম্পার দেওয়া হয়েছে। ১৪ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে গাড়িতে।

Maruti Suzuki Celerio-র প্রতিযোগী কারা ?
ভারতের বাজারে লঞ্চ হলে Hyundai Santro, Tata Tiago ও Datsun Go-এর সঙ্গে লড়াই হবে মারুতি সেলেরিওর। অতীতে মারুতির এই গাড়ি খুব একটা ভাল মার্কেট ধরতে পারেনি। অন্য সেগমেন্টে কোম্পানির গাড়ি এগিয়ে গেলেও বিক্রির হিসেবে পিছিয়ে পড়েছে এই গাড়ি। তাই নতুন করে এই গাড়ি নিয়ে আশায় বুক বাঁধছে কোম্পানি। 

Maruti Suzuki Celerio-এর ইঞ্জিন 
Maruti Suzuki Wagon R-এর মতোই গাড়িতে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন দিতে পারে কোম্পানি। AMT/manual গিয়ারবক্স দেওয়া হবে গাড়িতে। তবে আগের থেকে এই ইঞ্জিন অনেক বেশি পাওয়ারফুল হবে। সেইভাবেই ইঞ্জিনকে টিউন করেছে মারুতি। গাড়ির লোয়ার স্পেকস ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ১.০ লিটার পেট্রল ইঞ্জিন। ৫ স্পিড গিয়ারবক্স দেওয়া হবে গাড়িতে। অটো সাইটগুলোর রিপোর্ট বলছে, আগের থেকে সামান্য বেশি দাম হবে এই হ্যাচব্যাকের। তবে প্রতিযোগিতার বাজার ধরতে এবারও 'অ্যাগ্রেসিভ প্রাইসিং' রাখবে মারুতি।

 

আরও পড়ুন : BYD Electric MPV e6 এল ভারতে, দেখে নিন দাম ফিচার ও স্পেকস

আরও পড়ুন   Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা

সেরা শিরোনাম

Gold Price Today: পুজো শেষে বেশ খানিকটা কমল সোনার দাম, ১০ হাজারের বেশি কমেছে রুপোর দামও
পুজো শেষে বেশ খানিকটা কমল সোনার দাম, ১০ হাজারের বেশি কমেছে রুপোর দামও
Impact Of RBI Rate Hike: বেড়েছে সুদের হার, বেশি EMI দেওয়া ভাল নাকি বেশিদিন ধরে EMI দেওয়া ভাল?
বেড়েছে সুদের হার, বেশি EMI দেওয়া ভাল নাকি বেশিদিন ধরে EMI দেওয়া ভাল?
BSNL Cheapest Recharge: ৩০০ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে এই দারুণ প্ল্যান
৩০০ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে এই দারুণ প্ল্যান
Jio IPO: মাত্র ২ ঘণ্টার মধ্যেই ১০০ শতাংশ সাবস্ক্রাইব Jio Platforms-এর IPO, ভারতের শেয়ার বাজারে নতুন নজির
মাত্র ২ ঘণ্টার মধ্যেই ১০০ শতাংশ সাবস্ক্রাইব Jio Platforms-এর IPO, ভারতের শেয়ার বাজারে নতুন নজির

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget