এক্সপ্লোর

Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা

অটো সাইটগুলির খবর অনুযায়ী, শীঘ্রই ভারতের ৫০০ সিসির হোন্ডা রিবেল বাইক আনতে চলেছে হোন্ডা।কমিউটার মার্কেটের পাশাপাশি ইতিমধ্যেই ভারতের বাজারে একটি ক্রুজার বাইক লঞ্চ করেছে হোন্ডা।

নয়াদিল্লি: ভারতে ক্রজার বাইকের সেগমেন্টে হতে পারে বড়সড় পরিবর্তন। অটো সাইটগুলির খবর অনুযায়ী, শীঘ্রই ভারতের ৫০০ সিসির হোন্ডা রিবেল বাইক আনতে চলেছে হোন্ডা। সম্ভবত ২০২২ সালের প্রথম দিকেই এই বাইক দেশের রাস্তায় দেখা যেতে পারে।

কমিউটার মার্কেটের পাশাপাশি ইতিমধ্যেই ভারতের বাজারে একটি ক্রুজার বাইক লঞ্চ করেছে হোন্ডা। ৩৫০ সিসির এই বাইকের নাম honda cb350। শোনা যাচ্ছে, এবার দেশের বাজারে হোন্ডার জনপ্রিয় বাইক Honda Rebel 500 আনতে চলেছে কোম্পানি। সম্প্রতি জাপানের বাজারে নতুন Honda Rebel 250 লঞ্চ করেছে কোম্পানি। যেখানে নতুন নীল রঙের মডেল এনেছে হোন্ডা। বাইকে দেওয়া হয়েছে ফুললি ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার ছাড়াও একাধিক নতুন ফিচার।

কিছু অটো ব্লগারের মতে, জাপানের বাজারে লঞ্চ করার পর বিশ্ব বাজারে লঞ্চ হবে এই বাইক। ভারতের বাজারেও ২৫০সিসির ক্রুজার সেগমেন্ট ধরতে এই বাইক আনতে পারে হোন্ডা। যদিও এই জল্পনায় ততটা জোর নেই বলেই মনে করছে বেশিরভাগ অটো সাইট। তাদের ধারণা, রয়্যাল এনফিল্ডের মতোই ৩৫০ সিসির পর ৫০০ সিসির দিকে এগোবে এই কোম্পানি।

কী স্পেসিফিকেশন হতে পারে গাড়িতে ?
এই ক্রুজার বাইকে থাকবে ৪৭১ সিসির ইঞ্জিন। যা ৮৫০০ আরপিএম-এ ৪৪.৯ এইচপি পাওয়ার দেবে। দুটো সিলিন্ডার ছাড়াও বাইকে থাকবে ৬টি গিয়ার। ১৯০ ওজনের পাশাপাশি গাড়িতে থাকবে ১১.২ লিটারের তেলের ট্যাঙ্ক। ১৩৬ এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেল্স থাকবে বাইকে। বাইকের দাম হতে পারে ৪.৫০ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা।

বিশ্ববাজারে এখনও দাপিয়ে বেড়াচ্ছে হোন্ডার এই ক্রুজার। হার্লে ডেভিডসন, কাওয়াসাকি, রয়্যাল এনফিল্ডের পর সাফল্য পেয়েছে হোন্ডার এই বাইক। যা ভারতীয় বাজারে কবে আসবে তার অপেক্ষা করছেন ক্রেতারা। ডিজাইন ল্যাঙ্গোয়েজ অন্যান্যদের থেকে আলাদা হওয়ায় এমনিতেই চমক রয়েছে বাইকে। সঙ্গে বাড়তি পাওনা হোন্ডার ইঞ্জিন ও বিশ্বাসযোগ্যতা।  
  

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget