এক্সপ্লোর

Maruti Suzuki Q4 Results: মারুতির একটা শেয়ার থাকলে পাবেন ১৪০ টাকা, বড় ঘোষণা করল কোম্পানি

Maruti Suzuki Dividend : চতুর্থ ত্রৈমাসিকে আশানুরূপ ফল করতে পারল না দেশের সবথেকে বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি (Maruti Suzuki)। তবে বিনিয়োগকারীদের খুশি রাখতে বড় ঘোষণা করেছে সংস্থা।

Maruti Suzuki Dividend : জিএসটি ছাড়ের (GST) প্রভাব সাময়িকভাবে ইতিবাচক ফল দেখালেও দীর্ঘ সময় তা ধরে রাখতে পারল না মারুতি সুজুকি (Maruti Suzuki Q4 Results)। চতুর্থ ত্রৈমাসিকে আশানুরূপ ফল করতে পারল না দেশের সবথেকে বড় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি (Maruti Suzuki)। তবে বিনিয়োগকারীদের খুশি রাখতে বড় ঘোষণা করেছে সংস্থা।

কী ঘোষণা করেছে মারুতি
কোম্পানির তরফে জানানো হয়েছে, শেয়ার হোল্ডারদের জন্য ১৪০ টাকা ডিভিডেন্ড দেবে সংস্থা। যা স্বাভাবিকভাবেই আগ্রাসী ফল না হওয়ার পর স্বস্তি দেবে ইনভেস্টারদের। চতুর্থ ত্রৈমাসিকে কাঁচামালের দাম প্রভাব ফেলেছে কোম্পানির ওপর। গাড়ি বিক্রিতে প্রথমের সারিতে থাকলেও প্রতিদিন দেশের গাড়ির বাজারে প্রতিযোগিতার মুখে পড়ছে এই পুরনো ব্র্য়ান্ড।

চতুর্থ ত্রৈমাসিকে কেমন ফল করেছে মারুতি
হিসেবখাতা বলছে,  মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের একক নিট মুনাফা গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কমে গেছে। এবার এই মুনাফার পরিমাণ ৩,৫৯১ কোটি টাকায় (৩.৮৫ বিলিয়ন মার্কিন ডলার) দাঁড়িয়েছে। গত বছরের একই ত্রৈমাসিকে এই মুনাফার পরিমাণ ছিল ৩,৮৫৭ কোটি টাকা। কোম্পানির তরফে জানানো হয়েছে, কাঁচামালের ব্যয় বৃদ্ধি সংস্থার আয়ের ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে। এর ফলেই কোম্পানির মুনাফার ওপর চাপ সৃষ্টি হয়েছে। এবারের রেজাল্ট থেকেই তা স্পষ্ট।

কোথায় ইতিবাচক প্রভাব দেখা গেছে
পরিসংখ্যান বলছে, মুনাফা তুলনামূলকভাবে কমলেও কোম্পানির মোট আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখা গেছে। গত বছরের একই সময়ের ৪০,৯১০ কোটি টাকার তুলনায়, মার্চ ত্রৈমাসিকে কোম্পানির রাজস্ব ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫২,৪৪৯ কোটি টাকায় পৌঁছেছে।

ডিভিডেন্ডের টাকা কবে পাবেন ?
২০২৬ অর্থবর্ষে শেয়ার প্রতি ১৪০ টাকা চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি। এরপর থেকেই সবার মনে একটাই প্রশ্ন, কবে রেকর্ড ডেট রাখতে চলেছে কোম্পানি। মারুতির তরফে বলা হয়েছে, শেয়ারহোল্ডারদের অনুমোদনের সাপেক্ষেই এই ডিভিডেন্ড দেওয়া হবে। এই অনুমোদনের লক্ষ্যে ৩১ অগাস্ট একটি বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে।

কবে রাখা হয়েছে রেকর্ড ডেট
লভ্যাংশ পাওয়ার তালিকা তৈরির 'রেকর্ড ডেট' হিসেবে ৭ অগাস্টের দিন নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হল, শুধুমাত্র সেইসব বিনিয়োগকারীরাই লভ্যাংশ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন, যাদের ডিম্যাট অ্যাকাউন্টে এই নির্দিষ্ট তারিখের মধ্যে কোম্পানির শেয়ার থাকবে। কোম্পানি পরিকল্পনা করেছে, ৯ সেপ্টেম্বরের মধ্যেই বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে লভ্যাংশের টাকা পাঠিয়ে দেবে। 

শেয়ারের দামের এখন কী অবস্থা
কিছুদিন ধরেই মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের শেয়ারের দামে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। ২৮ এপ্রিল শেয়ারের দর ২.৫৩ শতাংশ কমে ১২,৮৯১.৭০ টাকায় এসে দাঁড়িয়েছে। তবে, গত এক মাসে শেয়ারের দরে ৪.৭৫ শতাংশের সামান্য বৃদ্ধিও হয়েছে। কোম্পানির শেয়ারের দীর্ঘমেয়াদি পারফরম্যান্সের কথা বলতে গেলে, গত ৬ মাসে শেয়ারটির দর প্রায় ২০.৯৭ শতাংশ ও চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ২২.৮৫ শতাংশ হ্রাস পেয়েছে।

সেরা শিরোনাম

Loan Against Mutual Funds: মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
Indian Stock Market: এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
Meta Layoff: নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
নিজের ইচ্ছায় চাকরি ছাড়লেই মিলবে ২ মাসের বেতনের থেকেও বেশি টাকা, মিলতে পারে পেশাগত প্রশিক্ষণও
Amul Ghee Price Hike : দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের
দীপাবলির আগেই ৫০ টাকা বাড়ল ঘিয়ের দাম, মাখনের দামেও বৃদ্ধি আমুলের

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget