এক্সপ্লোর

Maruti Suzuki All-electric Car: 'অল ইলেকট্রিক কার' আনছে মারুতি-সুজুকি, ২০২৫-এর মধ্যে দেশে লঞ্চ

'নিকেই এশিয়ার' রিপোর্ট বলছে, ''অল ইলেকট্রিক কার'' আনছে মারুতির প্যারেন্ট কোম্পানি সুজুকি। ভারতের বুকেই প্রথম এই গাড়ি আনবে মারুতি-সুজুকি। পরে ইউরোপ ও জাপানের বাজারে আনা হবে সেই ইলেকট্রিক কার।

নয়া দিল্লি: এবার সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি আনার পরিকল্পনা করছে মারুতি-সুজুকি। সম্প্রতি এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যাতে দাবি করা হয়েছে, ২০২৫ সালের মধ্যেই অল ইলেকট্রিক কার বাজারে আনছে কোম্পানি।

'নিকেই এশিয়ার' রিপোর্ট বলছে, এই অল ইলেকট্রিক কার আনছে মারুতির পেরেন্ট কোম্পানি সুজুকি। রিপোর্ট সত্যি হলে ভারতের বুকেই প্রথম এই গাড়ি আনতে চলেছে মারুতি-সুজুকি। পরবর্তীকালে ইউরোপ ও জাপানের বাজারে আনা হবে সেই ইলেকট্রিক কার। জাপানি মুদ্রায় এই গাড়ির দাম হতে পারে ১.৫ মিলিয়ন ইয়েন। যার ভারতীয় মুদ্রায় দাম হতে পারে ১০ লক্ষ টাকার ওপর।

দেশের বাজারে ওয়াগনার ইলেকট্রিক ভেহিক্যালের পুনরাবৃত্তি হবে ওই গাড়ির মাধ্যমে। ইতিমধ্যেই ওয়াগনার ইভির বেশকিছু ছবি বিভিন্ন অটো সাইটে দেখা গিয়েছে। তবে সুজুকির এই নতুন ইভিতে একেবারে অন্য ডিজাইন ল্যাঙ্গোয়েজ দেখা যাবে বলে খবর। টেক ব্লগারদের মতে, ইতিমধ্যেই গুজরাতে একটা ব্যাটারির কারখানা গড়তে চলেছে মারুতি। তোসিবা ও ডেনসোর সঙ্গে জুটি বেঁধে এই নতুন ব্যাটারি প্ল্যান্ট তৈরি করা হবে। 

এই প্ল্যান্ট মারুতির ইলেকট্রিক ভেহিক্যাল তৈরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এমনিতে ইলেকট্রিক গাড়ি তৈরি করতে ব্যাটারি মূল অস্ত্র। বর্তমানে ইলেট্রিক গাড়ির ব্যাটারি বিদেশ থেকে আমদানি করতে হয়। যার প্রভাব পড়ে গাড়ির দামে। নিকেই-এর রিপোর্ট বলছে, গুজরাতের নতুন এই প্ল্যান্ট চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে। এই প্ল্যান্ট থেকে ব্যাটারি সাপোর্ট পাওয়া গেলে দাম কম হতে পারে ইলেকট্রিক গাড়িগুলির। 

দেশের ইলেকট্রিক গাড়ির চিত্র বলছে, আগেই এই বাজারে প্রবেশের কথা বলেছিল মারুতি। পরবর্তীকালে নিজেই সেই ইচ্ছে থেকে পিছিয়ে আসে কোম্পানি। যথেষ্ট পরিকাঠামোর অভাবের জন্য মারুতির এই স্টেপ ব্যাক বলে মনে করছেন অটো এক্সপার্টরা। যদিও ভারতের বাজারে এখন ইলেকট্রিক ভেহিক্যালের চাহিদা বাড়ছে। তা ভাল করেই উপলব্ধি করেছে কোম্পানি। পাশাপাশি কার্বন নির্গমন কমাতে ইলেকট্রিক গাড়ির ওপর জোর দিচ্ছে সরকার। তাই নতুন করে এই উদ্যোগ নিয়েছে মারুতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kwality Walls Ice Cream : পাম অয়েল নয়, কোয়ালিটি দেবে সব দুধের আইসক্রিম, আরও কম দামে, বড় ঘোষণা কোম্পানির
পাম অয়েল নয়, কোয়ালিটি দেবে সব দুধের আইসক্রিম, আরও কম দামে, বড় ঘোষণা কোম্পানির
Gold Silver Price: হু হু করে কমছে সোনার দাম? মূল্য কমে যেতে পারে সর্বনিম্ম স্তরে? আজ কত কমল?
হু হু করে কমছে সোনার দাম? মূল্য কমে যেতে পারে সর্বনিম্ম স্তরে? আজ কত কমল?
BSNL Profit Rises : BSNL-এ দারুণ খবর, ২ বছরে রাজস্ব বেড়ে ২৫,০০০ কোটি, বড় ঘোষণা মন্ত্রীর
BSNL-এ দারুণ খবর, ২ বছরে রাজস্ব বেড়ে ২৫,০০০ কোটি, বড় ঘোষণা মন্ত্রীর
Meta India Layoffs : এই টেক কোম্পানিতে বড় ছাঁটাই, ভারতের বহু কর্মী চাকরি হারালেন
এই টেক কোম্পানিতে বড় ছাঁটাই, ভারতের বহু কর্মী চাকরি হারালেন

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget