এক্সপ্লোর

Microsoft Layoff: একসঙ্গে পুরো ভারতীয় কর্মীদের ছাঁটাই করল মাইক্রোসফটের এই কোম্পানি ! আপনার চাকরি আছে তো ?

GitHub Layoffs: থামছে না প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের সংখ্যা। এবার প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ে নামল মাইক্রোসফটের কোম্পানি GitHub।

GitHub Layoffs: থামছে না প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের সংখ্যা। এবার প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাইয়ে নামল মাইক্রোসফটের কোম্পানি GitHub। কোম্পানির ছাঁটাই প্রক্রিয়ায় চাকরি গেছে পুরো ভারতীয় ইঞ্জিনিয়ারিং টিমের। 

Tech News: সংবাদ সংস্থা IANS-এর খবর বলছে, আমেরিকার পর GitHub-এর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং টিম ছিল ভারতে। সংস্থাটি সব ভারতীয় ইঞ্জিনিয়ারদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক কর্মচারী।

GitHub Layoffs: কোম্পানি কী বলেছে ?

IANS-এর সঙ্গে কথা বলার সময় GitHub জানিয়েছে, কেবল কোম্পানির 'পুনর্গঠন পরিকল্পনা'র জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গিটহাব ফেব্রুয়ারিতেই ব্যাপক ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল। সংস্থা বলেছে, এটি খুবই কঠিন হলেও সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত। স্বল্পমেয়াদে কোম্পানির চাহিদা মেটাতে ও দীর্ঘ মেয়াদে সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করতে এই সিদ্ধান্ত নিয়েছি সংস্থা। ফেব্রুয়ারিতে ত্রৈমাসিকের শেষ নাগাদ কোম্পানির মোট কর্মীর ১০ শতাংশ ছাঁটাইয়ের কথা বলেছিল গিটহাব।

Tech News: ছাঁটাই নিয়ে কী বলছে কোম্পানি ? 
কর্মী পরিসংখ্যান বলছে, ছাঁটাইয়ের আগে গিটহাব কোম্পানিতে মোট ৩০০০ কর্মী নিযুক্ত ছিলেন। কর্মীদের পাঠানো একটি ইমেলে ইতিমধ্যেই ছাঁটাই নিয়ে মুখ খুলেছেন গিটহাবের সিইও থমাস ডহমক। তিনি জানিয়েছেন, যেকোনও ব্যবসা চালানোর জন্য সঠিক বৃদ্ধি থাকা প্রয়োজন। এমন পরিস্থিতিতে নিজেদের বৃদ্ধির জন্য এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

এর সঙ্গে সিইও জানিয়েছেন, আপাতত এই সিদ্ধান্ত বাস্তবায়নের সময় কোম্পানি নতুন কোনও নিয়োগ করবে না। ওপেন সোর্স ডেভেলপার প্ল্যাটফর্ম গিটহাবের বিশ্বব্যাপী ১০০ মিলিয়ন সদস্য রয়েছে। শুধুমাত্র ভারতেই এর মোট এক কোটিরও বেশি ডেভেলপার রয়েছে৷ আমেরিকার পরে ভারতে কোম্পানিটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি।

Layoffs: গত বছরের শেষভাগ থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে কর্মী ছাঁটাইয়ের (Employee Layoffs) পর্ব। চলতি বছরেও চালু রয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। এবছরের শুরুতে অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছিল প্রায় ১৮ হাজার কর্মী চাকরি হারাবেন। এরপরই গুগল সংস্থা প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। এখানেই শেষ নয়। অ্যামাজনে দ্বিতীয় দফার ছাঁটাই প্রক্রিয়ায় প্রায় ৯০০০ কর্মী চাকরি হারাবেন বলে আশঙ্কা করা হয়েছে। এর পাশাপাশি ব্যাপকহারে কর্মী ছাঁটাই হয়েছে মেটা সংস্থায়। প্রথম পর্যায়ে চাকরি হারিয়েছেন প্রায় ১১ হাজার কর্মী। দ্বিতীয় দফায় প্রায় ১০ হাজার কর্মীর চাকরি খোয়ানোর সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন : PAN-Aadhaar Linking : বাড়ল প্যান- আধার লিঙ্কের সময়সীমা, এই তারিখের মধ্যে জুড়তে হবে

সেরা শিরোনাম

Muhurat Trading for Diwali 2026: ৮ নভেম্বর শেয়ার বাজারে হবে মুহূরত ট্রেডিং, কী জিনিস, কী ভাবে করবেন ট্রেডিং?
৮ নভেম্বর শেয়ার বাজারে হবে মুহূরত ট্রেডিং, কী জিনিস, কী ভাবে করবেন ট্রেডিং?
Indian Stock Market Crash: শেয়ার বাজারে বিরাট ধস, ৮৭৬ পয়েন্ট পড়ল সেনসেক্স, নিফটি নেমে গেল ২৩ হাজারের নীচে
শেয়ার বাজারে বিরাট ধস, ৮৭৬ পয়েন্ট পড়ল সেনসেক্স, নিফটি নেমে গেল ২৩ হাজারের নীচে
Stock Market Crash : সব টাকা জলে গেল ! ফের শেয়ার বাজারে বড় ধস, একদিনে ইনভেস্টারদের লস ৪ লক্ষ কোটি টাকা
সব টাকা জলে গেল ! ফের শেয়ার বাজারে বড় ধস, একদিনে ইনভেস্টারদের লস ৪ লক্ষ কোটি টাকা
Retirement Fund: ৪০ বছর বয়সেও নেই অবসরের জন্য সঞ্চয়! আগামী ২০ বছরে কোন পথে তৈরি করবেন রিটায়ারমেন্ট ফান্ড?
৪০ বছর বয়সেও নেই অবসরের জন্য সঞ্চয়! আগামী ২০ বছরে কোন পথে তৈরি করবেন রিটায়ারমেন্ট ফান্ড?

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget