এক্সপ্লোর

Mobile Parts Duty Cut:বাজেটের আগেই কমছে ফোনের দাম!

Govt Cuts Duty on Phone Parts: বাজেটের আগেই ফোন তৈরির সরঞ্জামের উপর থেকে শুল্ক কমাল কেন্দ্র। ফোনের দাম এর ফলে কমতে পারে বলে মত অনেকের।

কলকাতা: রাত পোহালেই ২০২৪ সালের বাজেট। অন্তর্বর্তী বাজেট হলেও কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে সারা দেশ। এর মধ্যেই ‘আত্মনির্ভর’ হতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মোদী সরকার। মোবাইল উৎপাদনের সরঞ্জামের উপর থেকে আমদানি শুল্ক কমিয়ে দিল কেন্দ্র। এর আগে মোবাইল উৎপাদনের  সরঞ্জাম বাইরে থেকে আমদানি করতে ১৫ শতাংশ শুল্ক দিতে হত। এবার তা কমিয়ে ১০ শতাংশ করা হল।

কী সুবিধা হবে এতে ?

ফোন তৈরির বিভিন্ন সরঞ্জাম যেমন ব্যাটারি, সিম সকেট, লেন্স, ব্যাটারি কভারের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হত। এবার থেকে এই দ্রব্যগুলি বাইরে থেকে আমদানি করতে ১০ শতাংশ শুল্ক দিলেই চলবে। এর ফলে ফোনের বাজারমূল্য ৩ থেকে ৪ শতাংশ কমতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

সংস্থা ও গ্রাহক, দুই পক্ষের লাভ !

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রবীণ বিশ্লেষক প্রাচীর সিংহ এবিপি লাইভকে জানান, এর ফলে মূল উৎপাদনকারীদের অনেকটাই সুবিধা হবে। কারণ প্রাথমিকভাবে উৎপাদন খরচ ৫ শতাংশ কমে যাচ্ছে প্রতিটি জিনিসে। এর প্রভাব ফোনের দামেও পড়তে পারে। গ্রাহকদের জন্য আরও সহজ হবে ফোন কেনা। প্রাচীর সিংহের কথায় এন্ট্রি ও বাজেট সেগমেন্টের সময় এই ক্ষেত্র অনেকটাই মার খেয়েছিল। দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় মোবাইল ফোনের। গত এক বছর ধরে এর জের সহ্য করতে হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রকে। আমদানি শুল্ক ৫ শতাংশ ছেঁটে দেওয়ায় কিছুটা লাভের মুখ দেখতে পাবে উৎপাদনকারী সংস্থাগুলি।

৩০ জানুয়ারিতেই বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি অর্থমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতেই আমদানি শুল্ক কমানোর কথা জানানো হয়েছে। দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোই এর মূল উদ্দেশ্য। এর পিছনে আত্মনির্ভর ভারতের প্রচেষ্টাও কিছুটা রয়েছে বলেও মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রীদের মন্তব্য

টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এই সংক্রান্ত একটি পোস্ট করেন তাঁর এক্স হ্যান্ডেলে। সেখানে তিনি বলেন, মোবাইল ফোন তৈরির গোটা ব্যবস্থাকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ নেওয়া হল। এই ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও গতি আসবে। পাশাপাশি শুল্ক সংক্রান্ত সমস্যাও কমবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানান। অন্যদিকে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, এর মাধ্যমে দেশের রপ্তানির দিকটাও আরও মজবুত হবে। যা আমদানি শুল্ক কমানোর আরেকটি বড় উদ্দেশ্য।

আরও পড়ুন - Real Estate Budget 2024: পরিবেশ বান্ধব নির্মাণে কি জোর দেবে কেন্দ্র ? ২০২৪-এ রিয়েল এস্টেট বাজেট কেমন ?

সেরা শিরোনাম

Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget