এক্সপ্লোর

Multibagger Stock: ১ বছরে ২৭৮ শতাংশ রিটার্ন দিয়েছে এই পেনিস্টক, ১০ হাজার রাখলে হাতে পেতেন লাখের কাছাকাছি

Penny Stock: ২০২০ সালের মার্চ মাসে কেউ যদি এতে ১০ হাজার টাকা বিনিয়োগ করে রাখতেন, তাহলে তা আজকের দিনে দাঁড়িয়ে হত ৯৭,৫০০ টাকা।

Share Market: মাল্টিব্যাগার শেয়ার কিনে রাখতে অনেকেই পছন্দ করেন এবং এই ধরনের শেয়ারই সবসময় খুঁজে চলেন বিনিয়োগকারীরা। এই ধরনের বেশ কিছু স্টক খুব কম সময়ের মধ্যে দ্বিগুণ, তিনগুণ বা তারও বেশি রিটার্ন এনে দেয়। এমনই একটি পেনিস্টকে (IFCI Share) এক বছরের মধ্যেই মিলেছে বিপুল রিটার্ন। মাত্র ৪ বছরের মধ্যেই এই শেয়ারের দাম ৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৯ টাকা। দাম বেড়েছে প্রায় ১০ গুণ। এখনও পর্যন্ত এই সংস্থার শেয়ারে (Multibagger Share) বিনিয়োগকারীরা ৮৭৫ শতাংশ রিটার্ন পেয়েছেন।

IFCI-এর ব্যবসা ও শেয়ারের দামে ওঠানামা

IFCI একটি ভারতীয় নন-ব্যাঙ্কিং ফিনান্স পরিষেবাদানকারী সংস্থা। ২০২০ সালে এই সংস্থার শেয়ারের দাম ছিল ৪ টাকা। ২০২০ সালের মার্চ মাসে কেউ যদি এতে ১০ হাজার টাকা বিনিয়োগ করে রাখতেন, তাহলে তা আজকের দিনে দাঁড়িয়ে হত ৯৭,৫০০ টাকা।

মূলত এই সংস্থা রিনিউয়েবল এনার্জি, টেলিকম রোড, অয়েল অ্যান্ড গ্যাস, জাহাজ বন্দর ও বিমানবন্দর ইত্যাদিতে আর্থিক লেনদেনে সাহায্য করে এই সংস্থা, ব্যবসায়িক ঋণও দিয়ে থাকে IFCI।

শেয়ারের দাম বেড়েছে

২০২৪ সালের শুরু থেকে এই সংস্থার শেয়ারের (Multibagger Share) দাম ৩৪ শতাংশ বেড়েছে। গত এক বছরে এই সংস্থার শেয়ারের দাম ২৭৮ শতাংশ বেড়েছে। এখন IFCI-এর স্টক ৩৯ টাকার আশেপাশে ট্রেড করছে। এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ছিল ৭১.৭০ টাকা। এখন এর সর্বোচ্চ উচ্চতা থেকে ৪৬ শতাংশ নিচে ট্রেড করছে IFCI। এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন সীমা ছিল ৯.০৩ টাকা যেখান থেকে আজকের দিনে এই শেয়ারের দাম বেড়েছে ৩৩২ শতাংশ। শুধুমাত্র ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই IFCI-এর শেয়ারের দাম বেড়েছে ১৯.২৬ শতাংশ।  

দামে বিস্তর ওঠানামা চলেছে

এর আগে এই সংস্থার (Multibagger Share) নাম ছিল ইন্ডিয়ান ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া যা পরে ১৯৯৯ সালের অক্টোবর মাসে নামকরণ হয় আইএফসিআই লিমিটেড। দিল্লিতে রয়েছে এই সংস্থার সদর দফতর। বাজার বিশেষজ্ঞদের মতে এই পেনিস্টকের আয় ক্রমেই বাড়ছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।) 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Silver Price Drop: মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
মধ্য-প্রাচ্যের উত্তেজনায় নতুন আঁচের জের? সস্তা হচ্ছে সোনা ও রুপো!
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?

ভিডিও

Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE
Gobordanga News: ধৃত ভূগোলের অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ
CJP Protest: বাম ও SUCI-এর ছাত্র সংগঠন, যাদের কলেজে অস্তিত্ব নেই, আন্দোলনে ঢুকে পড়ে : মুখ্যমন্ত্রী
NEET Paper: NEET প্রশ্নফাঁসে আন্দোলনের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য মোহন ভাগবতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget