এক্সপ্লোর

Multibagger Stock: ১ বছরেই ৩৮০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম, প্রায় ৪ গুণ বাড়ত আপনার বিনিয়োগ

Electrosteel Castings Share: গত এক বছরে স্মলক্যাপ সংস্থা ইলেক্ট্রোস্টিল কাস্টিংয়ের (Electrosteel Casting) শেয়ার ৩৩.৮৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৩.২৫ টাকা। অর্থাৎ এক বছরে ৩৮২ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম।

Share Market: বিগত কয়েক বছরে বিপুল সাড়া মিলেছে ভারতের শেয়ার বাজারে। বিনিয়োগকারীরা পেয়েছেন ব্যাপক রিটার্ন। বুলিশ পর্যায় চলছে এখন বাজারে আর এর মধ্যে সবথেকে বেশি মুনাফা দেখা গিয়েছে মিডক্যাপ ও স্মলক্যাপ স্টকে (Multibagger Stock)। সূচকের হিসেবে দেখতে গেলে বেশ কিছু স্টকের দাম ১০ গুণ বেড়ে গিয়েছে। তেমনই একটি স্মলক্যাপ স্টকের দাম গত এক বছরে বেড়েছে ৩৮০ শতাংশ। কোন শেয়ারে এত মুনাফা ? আপনার কেনা আছে এই সংস্থার শেয়ার ?

শেয়ারের দামে ওঠানামা

গত এক বছরে স্মলক্যাপ সংস্থা ইলেক্ট্রোস্টিল কাস্টিংয়ের (Electrosteel Casting) শেয়ার ৩৩.৮৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৩.২৫ টাকা। অর্থাৎ এক বছরে ৩৮২ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। বিনিয়োগের অঙ্ক বেড়েছে প্রায় চারগুণ। বিগত ১১ মাসের মধ্যে ৮ মাসই এই শেয়ারে (Multibagger Stock) সবুজ সঙ্কেত দেখিয়েছে। জানুয়ারি মাসেই শুধু এই শেয়ারের দাম বেড়েছে ৫৭ শতাংশ।

আগের কয়েক বছরে কেমন পারফরম্যান্স

২০২০ সালে এই শেয়ারের দাম সর্বনিম্ন ৭.৫৫ টাকায় নেমে এসেছিল। সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই শেয়ার ২০৬২ শতাংশ বেড়েছে। এর বার্ষিক পারফরম্যান্সের কথা বলতে গেলে, ২০২০ সালের এর রিটার্ন ইল্ড ছিল ৯১ শতাংশ, তারপর ২০২১ ও ২০২২ সালে এই সংস্থার শেয়ারে (Electrosteel Casting) ৫৭ শতাংশ ও ৬.২২ শতাংশ রিটার্ন ইল্ড দেখা গিয়েছে। ২০২৩ সালে এসে শেয়ারের (Multibagger Stock) দাম বেড়েছে ৪৭ শতাংশ আর রিটার্ন ইল্ড মিলেছে প্রায় ১৯০ শতাংশ।

সংস্থার ব্যবসা

ডোমেস্টিক ডিআই পাইপের ক্ষেত্রে ইলেক্ট্রোস্টিল কাস্টিং বাজারে ২০ শতাংশ অংশীদারিত্ব রেখেছে। ১৯৯৪ সালেই এই সংস্থা প্রথম ভারতে ডিআই পাইপ নিয়ে আসে বাজারে। এখনও পর্যন্ত এই সংস্থা (Electrosteel Casting) তাঁর নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার। ভারতের রফতানিকৃত পণ্যের মধ্যে ৬০ শতাংশ থাকে এই সংস্থার পণ্য।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: BHEL Gets Big Order: সরকারি এই সংস্থায় দারুণ খবর, দ্রুত এগোবে স্টক,এখন বিনিয়োগ করবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget