এক্সপ্লোর

Mutual Fund: ১ লাখ থেকেই ৩০ লাখ রিটার্ন দিয়েছে এই ফান্ড ! ধনী হতেন বিনিয়োগে

Mutual Fund Investment: সুন্দরম মাল্টি ক্যাপ ফান্ডে (Sundaram Multi Cap Fund) এভাবেই এসেছে দুরন্ত রিটার্ন। মাত্র ২৪ বছরের মধ্যেই ১ লাখ থেকে ৩০ লাখ বানিয়েছে এই ফান্ড। কীভাবে দেখে নিন।

Multibagger Fund: শেয়ার বাজারে বিনিয়োগে ঝুঁকি তো থাকেই, বিনিয়োগ ঠিক না হলে টাকা হারানোর সম্ভাবনা থেকেই যায়। তাছাড়া শেয়ারের দাম শেয়ারের গতি নিয়ে বিশ্লেষণ করতে অনেক পড়াশোনার দরকার পড়ে। সেই সময় এবং অভিনিবেশ অনেকের থাকে না, কিন্তু তাঁরা এই শেয়ার বাজার থেকে ভাল মুনাফা করতে চান। এই ধরনের ব্যক্তিদের জন্য সবথেকে ভাল বিনিয়োগের মাধ্যম হল মিউচুয়াল ফান্ড (Mutual Fund) যেখানে স্টকের রিটার্নের অনুসারেই রিটার্ন মেলে, কিন্তু বেশি সময় দেওয়ার দরকার পড়ে না। এমনই একটি মিউচুয়াল ফান্ডে চমকে দেওয়া রিটার্ন এনে দিয়েছে ২৪ বছরে। মাত্র ১ লাখ টাকা থেকে ৩০ লাখ টাকা রিটার্ন এসেছে এই ফান্ড (Sundaram Multi Cap Fund) থেকে।

মূলত স্টকই হোক বা মিউচুয়াল ফান্ড এখানে আশ্চর্য ঘটনা ঘটায় কম্পাউন্ডিং ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। এই কম্পাউন্ডিংয়ের মজাতেই যত সময় যায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আপনার বিনিয়োগ। ফলে যত বেশি সময় ধরে বিনিয়োগ করা যায়, তত বেশি মুনাফা মেলে।

সুন্দরম মাল্টি ক্যাপ ফান্ডে (Sundaram Multi Cap Fund) এভাবেই এসেছে দুরন্ত রিটার্ন। মাত্র ২৪ বছরের মধ্যেই ১ লাখ থেকে ৩০ লাখ বানিয়েছে এই ফান্ড। কীভাবে দেখে নিন। ২০০০ সালের ২৫ অক্টোবর বাজারে এসেছিল সুন্দরম মাল্টিক্যাপ ফান্ড। মূলত যে কোনও মাল্টি ক্যাপ ফান্ড তাঁর মোট সম্পদের ৭৫ শতাংশ ইকুইটি বা ইকুইটি-সংলগ্ন মাধ্যমে বিনিয়োগ করে থাকে। একে অনেকে ডাইভার্সিফায়েড ইকুইটি ফান্ড বলে থাকেন।

এই সুন্দরম মাল্টি ক্যাপ ফান্ডে (Sundaram Multi Cap Fund) যদি কেউ শুরুর দিনে ১ লাখ টাকা বিনিয়োগ করে রাখতেন, তাহলে তা এক বছরে হত ১.৩৯ লাখ, ৩ বছরে রিটার্ন আসত ১.৭০ লাখ, ৫ বছরে রিটার্ন ২.১ লাখ টাকা পেতেন। এই ১ লাখ টাকা থেকেই ১০ বছরে এই ফান্ড থেকে রিটার্ন পেতেন ৪.৫২ লাখ টাকা। আর সেই টাকা যদি আজকের দিনে তুলতেন, অর্থাৎ দীর্ঘ ২৪ বছর ফেলে রাখতেন, তাহলে তার মূল্য দাঁড়াত ৩০ লাখ টাকা।

১ বছরে এই ফান্ডে (Mutual Fund) রিটার্ন এসেছে ৩৯.৬ শতাংশ। তারপর দীর্ঘ ১০ বছরের মেয়াদে বার্ষিক ১৬.৩ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই ফান্ড। আর এই ফান্ডে ২৪ বছরে আপনার টাকা বেড়ে যেত ৩০ গুণ।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন: Share Market Closing: সবুজেই বন্ধ হল বিশেষ সেশন, বিপুল মুনাফা কোন কোন স্টকে ?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget