এক্সপ্লোর

Naukri Survey 2023: দ্রুত কমবে ছাঁটাইয়ের পরিমাণ, ২০ শতাংশ পর্যন্ত ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা, নতুন সমীক্ষায় আশার আলো

Employee Layoffs: ২০২২ সালের অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্কের হাত ধরে শুরু হয়েছিল কর্মী ছাঁটাই। তারপর একে একে নামিদামি একাধিক সংস্থা একধাক্কায় বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করেছে।

Layoffs: গত বছর অর্থাৎ ২০২২ সালের শেষভাগ থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছিল কর্মী ছাঁটাইয়ের (Employee Layoffs) দাপট। প্রথম দফায় বিশ্বের তাবড় প্রযুক্তি সংস্থাগুলি ব্যাপকহারে কর্মী ছাঁটাই করেছে। এখনও অর্থাৎ চলতি বছর ২০২৩ সালেও বজায় রয়েছে কর্মী ছাঁটাইয়ের হিড়িক। কিন্তু এর মাঝেই শোনা গেল আশার বাণী। সম্প্রতি একটি সমীক্ষায় বলা হয়েছে কর্মী ছাঁটাইয়ের এই পর্যায় খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এখানেই শেষ নয়। ওই সমীক্ষায় এও বলা হয়েছে যে প্রায় ২০ শতাংশ পর্যন্ত উল্লেখ্যযোগ্য বৃদ্ধিও হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালের জন্য করা চাকরির সমীক্ষায় এই তথ্য প্রকাশ্যে এসেছে এবং তারপর থেকেই আশার আলো দেখতে শুরু করেছেন আমজনতা। 

Naukri.com- এর ওই সার্ভে বা সমীক্ষায় বলা হয়েছে ২০২৩ সালের প্রথম দিকে কম কর্মী ছাঁটাই হবে। তার সঙ্গে এও জানানো হয়েছে ওই রিপোর্টে যে আইটি ক্ষেত্রে যুক্ত সিনিয়র পেশাদার ব্যক্তিরা বেশি প্রভাবিত হবে। এই সার্ভেতেই বলা হয়েছে ভারতীয় চাকুরিজীবীরা চলতি বছর উল্লেখ্যযোগ্য ইনক্রিমেন্ট পেতে পারেন, যা প্রায় ২০ শতাংশ পর্যন্ত।

Naukri.com- এর তরফে যে সার্ভে করা হয়েছে সেখানে ১৪০০ জন রিক্রুটার এবং কনসালট্যান্টের মতামত নেওয়া হয়েছে। মোট ১০টি ক্ষেত্র থেকে তাঁদের বেছে নেওয়া হয়েছে। বেশিরভাগ রিক্রুটার অর্থাৎ নিয়োগকারীর মতেই ২০২৩ সালের প্রথমার্ধে ছাঁটাইয়ের পরিমাণ কম হবে। তবে এঁদের মধ্যে ৪ শতাংশ একথাও বলেছেন যে ছাঁটাই এবং কোম্পানি সংকোচন করার প্রক্রিয়া তাঁদের প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকবে। 

এই সমীক্ষায় আরও বলা হয়েছে যে নিয়োগের ক্ষেত্রে আইটি ভূমিকায় যুক্ত এবং সিনিয়র প্রফেশনালরা সবচেয়ে বেশি প্রভাবিত হবে। ফ্রেশারদের ক্ষেত্রে ভূমিকা সবচেয়ে কম হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ব্যবসায়িক উন্নয়ন, মার্কেটিং, হিউম্যান রিসোর্সের ক্ষেত্রেও প্রভাব পড়বে। Naukri.com- দ্বিবার্ষিক সমীক্ষায় বলা হয়েছে, নিয়োগকারীরা সিনিয়র প্রফেশনালদের ক্ষেত্রে সর্বোচ্চ ছাঁটাইয়ের সম্ভাবনা দেখছেন। ২০ শতাংশ নিয়োগকারী এই সম্ভাবনাই দেখছেন বলে জানানো হয়েছে ওই সমীক্ষায়। তবে এই ছাঁটাইয়ের পর্যায়ের ফ্রেশারদের ক্ষেত্রে খুব বেশি প্রভাব পড়বে না বলে অনুমান করা হচ্ছে।

এই সমীক্ষায় আশার বাণী দেওয়া হয়েছে যে ভারতীয় কর্মীদের ইনক্রিমেন্ট হতে পারে প্রায় ২০ শতাংশ। সেই সঙ্গে নতুন নিয়োগের সম্ভাবনাও থাকছে। ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরের প্রথমার্ধেই এই সুদিন দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- এবার গাড়ি শিল্পে ছাঁটাই শুরু, ৩৮০০ কর্মী চাকরি হারাবে এই কোম্পানিতে

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget