এক্সপ্লোর

New India Co-Operative Bank: ১২২ কোটির জালিয়াতির অভিযোগ ! RBI-এর নিষেধাজ্ঞার পরে এই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারকে আটক

New India Co-Operative Bank Scam: এই ব্যাঙ্কের চিফ অ্যাকাউন্টস অফিসারের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এই জালিয়াতি হয়েছে বলে জানা গিয়েছে।

Bank Scam: এই ব্যাঙ্কের উপর দু'দিন আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক, বলা হয়েছিল গ্রাহকরা এই ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন না। এবার প্রকাশ্যে এল বড়সড় আর্থিক জালিয়াতির ঘটনা। মুম্বইয়ের নিউ ইন্ডিয়া ব্যাঙ্কের প্রাক্তন জেনারেল ম্যানেজারকে (New India Co-Operative Bank) আটক করেছে পুলিশ। ব্যাঙ্ক থেকে ১২২ কোটি টাকা লোপাট করার অভিযোগ উঠেছে তার নামে। জানা গিয়েছে হিতেশ প্রবীণ মেহতা নামের সেই জেনারেল ম্যানেজারের (Bank Scam) দায়িত্বে ছিল গোরেগাঁও এবং দাদর শাখার দায়িত্ব আর সেই সময়েই উভয় শাখার অ্যাকাউন্ট থেকে তিনি এই টাকা সরিয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ FIR দায়ের করেছে

এই ব্যাঙ্কের চিফ অ্যাকাউন্টস অফিসারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে ২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এই জালিয়াতি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের সন্দেহ হয়েছে, হিতেশ প্রবীণ ছাড়াও এই জালিয়াতিতে আরও একজন ব্যক্তি জড়িত রয়েছে। মামলার গভীরতা এবং গাম্ভীর্য বুঝে তদন্তের জন্য ইকোনমিক অফেন্স উইংকে ট্রান্সফার করা হয়েছে। দাদর পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির ৩১৬ (৫) এবং ৬১ (২) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। এখন ইকোনমিক অফেন্স উইংয়ের তদন্তে জানা যাবে কীভাবে এত বড় মাপের জালিয়াতি হল এবং কারা কারা এর সঙ্গে যুক্ত আছেন। এমনকী এও জানা যাবে যে ব্যাঙ্কের পক্ষ থেকে সুরক্ষানীতি মানার জন্য কোনো অবহেলা করা হয়েছে কিনা।

কড়া নিষেধাজ্ঞা লাগু হয়েছে

এর আগে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কে অনিয়মের কারণে রিজার্ভ ব্যাঙ্ক নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের কার্যক্রমের উপর বেশ কয়েকটি ব্যাঙ্কিং ব্যবসা-সম্পর্কিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। আরবিআইয়ের এই নির্দেশের পর নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক গ্রাহকদের কোনও ঋণ দিতে পারবে না এবং গ্রাহকদের কাছ থেকে আমানতও গ্রহণ করতে পারবে না। আর এই সিদ্ধান্তের পরে গ্রাহকদের মধ্যে হুলুস্থুল পড়ে গিয়েছে। ব্যাঙ্কের শাখার সামনে অজস্র গ্রাহকের ভিড়। অনেকেই সমস্যায় পড়েছেন এই ঘটনায়। 

নিউ ইন্ডিয়া কো অপারেটিভ ব্যাঙ্কের বিগত ২ বছরের আর্থিক প্রতিবেদনে দেখা গিয়েছে ২০২৪ সালের মার্চ পর্যন্ত ২৩ কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যাঙ্কের এবং ২০২৩ সালে ৩১ কোটি টাকা লোকসান হয়েছিল এই ব্যাঙ্কের।

আরও পড়ুন: RBI News: এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি RBI-এর! টাকা তুলতে পারবেন না গ্রাহকরা, মাথায় বাজ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget