এক্সপ্লোর

Nita Ambani Cars : নীতা অম্বানির কি ১০০ কোটি টাকার এই গাড়ির মালিক ? সত্য এল সামনে

Luxury Cars : ১০০ কোটি টাকার একটি গাড়ির মালিক বলা হয়েছিল নীতা অম্বানিকে। জার্মান কোম্পানি অডির এই বিশেষ গাড়ি নিয়ে হয়েছিল খবর। এবার জানা গেল আসল সত্য।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নীতা অম্বানির ১০০ কোটি টাকার অডি A9 গাড়ির খবর ভুয়ো।
  • অডি কখনও অডি A9 মডেল বাজারে আনেনি।
  • নীতা অম্বানির বিলাসবহুল গাড়ি রোলস-রয়েস, যার দাম ১০ কোটি।
  • অডি A9 ছিল ১০ বছর আগে দেখানো একটি কনসেপ্ট।

 

 

Luxury Cars : কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল এই খবর। ১০০ কোটি টাকার একটি গাড়ির মালিক বলা হয়েছিল নীতা অম্বানিকে (Nita Ambani)। জার্মান কোম্পানি অডির এই বিশেষ গাড়ি নিয়ে হয়েছিল খবর। এবার জানা গেল আসল সত্য।

অম্বানি পরিবারের গাড়ি সংগ্রহে..

বিলাসবহুল গাড়ি কেনা অনেকের কাছেই স্বপ্ন। ভারতে বিভিন্ন ধরনের বিলাসবহুল গাড়ি রয়েছে। ভারতে যখনই উচ্চমানের গাড়ির কথা বলা হয়, তখনই অম্বানি পরিবারের নামটি প্রায়শই মনে আসে। অম্বানি পরিবারের গাড়ি সংগ্রহে রোলস-রয়েস কোম্পানির গাড়ি সহ অসংখ্য ব্যয়বহুল গাড়ি রয়েছে।

রিপোর্টে এসেছিল এই তথ্য়

সম্প্রতি সংবাদমাধ্য়মে নীতা অম্বানির গাড়ি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে দাবি করা হয়েছে-ভারতের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি অডি A9 (₹১০০ কোটি মূল্যের) রয়েছে নীতা অম্বানির কাছে। তবে, এটি সত্য নয়। নীতা আম্বানির একটি বিলাসবহুল গাড়ি আছে, তবে এটি অডি A9 নয়। এটি রোলস-রয়েস, যার দাম ₹১০ কোটি।

অডি A9 কি বাজারে এসেছে ?

অডি কখনও অডি A9 মডেল বাজারে আনেনি। গাড়িটি মূলত ১০ বছর আগে জার্মান গাড়ি নির্মাতার দ্বারা দেখানো একটি কনসেপ্ট ছিল। কখনও এই গাড়ি তৈরি বা বিক্রি করা হয়নি।

এই অডি কনসেপ্ট কারটি প্রায় ৬০০ হর্স পাওয়ার প্রোডিউস করে। একটি শক্তিশালী ইঞ্জিন সহ বাজারে দেখানো হয়েছিল। গাড়িটির অনন্য বৈশিষ্ট্য ছিল, বোতাম টিপেই এর রঙ পরিবর্তন করা যেত; এর রঙের নকশা বৈদ্যুতিকভাবে তৈরি করা হত।

গাড়ির ইঞ্জিন কেমন ?

অডি A9 চ্যামেলিওনে 4.0-লিটারের V8 ইঞ্জিন ছিল যা সর্বোচ্চ 600 এইচপি পাওয়ার আউটপুট তৈরি করত। গাড়িটিতে মাত্র দুটি দরজা ছিল এবং দৈর্ঘ্য প্রায় 5 মিটার ছিল। গাড়ির উইন্ডশিল্ড ও ছাদ একই প্লাটফর্মে মিশে যেত।

এছাড়াও, এই কনসেপ্ট কারটিতে এমন বেশ কয়েকটি আধুনিক বৈশিষ্ট্য রয়েছে, যা অন্য কোনও গাড়িতে দেখা যায়নি। স্প্যানিশ ডিজাইনার ড্যানিয়েল গার্সি দ্বারা তৈরি কনসেপ্টে কারটি একটি অত্যাশ্চর্য দুই-দরজা কুপে হিসাবে ডিজাইন করা হয়েছিল। যেখানে ভবিষ্যৎ প্রযুক্তি ও একটি বিলাসবহুল কেবিন রয়েছে।

বর্তমানে বিশ্বের অন্যতম ধনকুবেরের নাম উঠলে রিলায়েন্সের মুকেশ অম্বানির নাম প্রথম পাঁচজনের মধ্যে আসে। সেই মুকেশ অম্বানির স্ত্রী নীতা অম্বানি। তাই তাঁর গাড়ির সংগ্রহে অডি A9 চ্যামেলিওনে থাকতেই পারে বলে বিশ্বাস করে নেয় অনেকেই। যদিও পরে এই খবর ভুয়ো বলে প্রমাণিত হয়।

 

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
Lufthansa Layoffs : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget