এক্সপ্লোর

HDFC Bank SMS Alert: ৫০০ টাকা UPI করলেও আর আসবে না কোনও SMS, গ্রাহকদের জানিয়ে দিন HDFC ব্যাঙ্ক

HDFC Bank তাদের গ্রাহকদের জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ৫০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে SMS অ্যালার্ট বন্ধ করা হবে। অর্থাৎ, ১০০, ২০০, ৩০০, ৪০০ বা ৫০০ টাকা পেমেন্ট করলে আর SMS পাবেন না গ্রাহকরা।

কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও টাকা খরচ হলেই একটা SMS আসত। কিন্তু এবার থেকে UPI-তে ২০০ বা ৩০০ টাকা পেমেন্ট করলেও আর ব্যাঙ্কের SMS অ্যালার্ট পাবেন না HDFC Bank-এর গ্রাহকরা। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে ৫০০ টাকা বা তার কম অঙ্কের UPI লেনদেনের ক্ষেত্রে SMS পাঠানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। তবে সব অঙ্কের লেনদেনের জন্য ইমেল অ্যালার্ট চালু থাকবে।               

আরও পড়ুন: যাঁদের প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের ব্যবস্থা নেই অবসরের পরও কীভাবে উপার্জন করবেন তাঁরা?

সম্প্রতি HDFC Bank তাদের গ্রাহকদের জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ৫০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে SMS অ্যালার্ট বন্ধ করা হবে। অর্থাৎ, ১০০ টাকা, ২০০ টাকা, ৩০০ টাকা, ৪০০  টাকা বা ৫০০ টাকা পেমেন্ট করলে আর SMS পাবেন না গ্রাহকরা। তবে ৫০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে আগের মতোই SMS পাঠানো হবে।               

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র সংশোধিত নির্দেশিকার পর এই সিদ্ধান্ত নিয়েছে HDFC Bank। নতুন নিয়ম অনুযায়ী, ৫০০ টাকার বেশি অঙ্কের সমস্ত ইলেকট্রনিক ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের তাৎক্ষণিক SMS অ্যালার্ট পাঠানো বাধ্যতামূলক। অন্যদিকে, ৫০০ টাকা বা তার কম অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্ক নিজেদের অভ্যন্তরীণ নীতি অনুযায়ী SMS পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে এই ধরনের অ্যালার্টের জন্য গ্রাহকের কাছ থেকে কোনও চার্জ নেওয়া যাবে না। ব্যাঙ্কের তরফে গ্রাহকদের নিজেদের রেজিস্টার্ড ইমেল আইডি আপডেট রাখার পরামর্শও দেওয়া হয়েছে। কারণ, ই-স্টেটমেন্ট, লেনদেনের অ্যালার্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ইমেলের মাধ্যমে পাঠানো হবে।               

আরও পড়ুন: চারবার UPSC প্রিলিমসে ব্যর্থ, বই পুড়িয়ে দেবেন বলেও ভেবেছিলেন; শেষ পর্যন্ত IPS হলেন রাজস্থানের সারিকা

ভারতে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা কতটা বেড়েছে, তার প্রমাণ অক্টোবরের পরিসংখ্যান। ওই মাসে UPI-তে প্রায় ২৫.৪৭ বিলিয়ন লেনদেন হয়েছে, যার মোট মূল্য ৩১.৫৩ লক্ষ কোটি টাকা। প্রথমবার দৈনিক গড় লেনদেনের মূল্য ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। দৈনিক গড় লেনদেনের সংখ্যা ছিল ৮২২ মিলিয়ন।               

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Pension Scheme: যাঁদের প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের ব্যবস্থা নেই অবসরের পরও কীভাবে উপার্জন করবেন তাঁরা?
যাঁদের প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের ব্যবস্থা নেই অবসরের পরও কীভাবে উপার্জন করবেন তাঁরা?
BSNL Recharge Plan : মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
Top Stocks To Buy : আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
Multibagger Stock : ২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
Advertisement

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget