এক্সপ্লোর

UPI Transaction: ইউপিআই আইডি নিয়ে ব্যবসা করা যাবে না, ফিনটেক সংস্থাগুলিকে সতর্ক করল NPCI

NPCI Warning to Fintech Companies: এর আগে আইডেন্টিটি ভেরিফিকেশন প্ল্যাটফর্ম, পেমেন্ট এগ্রিগেটর ও অন্যান্য ফিনটেক সংস্থাগুলি ইউপিআই অ্যাপ্লিকেশন প্রসেসিং সফটওয়্যারের লেভারেজে এই ধরনের পরিষেবা দিচ্ছিল।

Tech News: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ভার্চুয়াল আইডির অনৈতিক ব্যবহার নিয়ে দৃঢ় পদক্ষেপ করল এবার। মূলত ইউপিআই অর্থাৎ ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস লেনদেনের ক্ষেত্রে যে ভার্চুয়াল আইডি তৈরি হয়, তা অথরাইজ করার জন্য তাতে অনুমোদিত (UPI ID) করার জন্য আলাদা ব্যবসায়িক পরিকল্পনা করে থাকে বেশ কিছু ফিনটেক সংস্থা (Fintech Firm)। এবার এনপিসিআই (NPCI) কড়াভাবে সতর্ক করল সমস্ত ফিনটেক সংস্থাগুলিকে যাতে তারা এই ধরনের ইউপিআই আইডি নিয়ে অনৈতিক কাজ করতে না পারে। এমন হলে জরিমানা এবং সেই ফিনটেক সংস্থার অনুমোদনও বাতিল করা হতে পারে বলেই জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন। এই মর্মে সমস্ত সংস্থাকেই কড়া সতর্কবার্তা পাঠিয়েছে এনপিসিআই।

একইসঙ্গে সদস্য ব্যাঙ্ক এবং থার্ড পার্টি পেমেন্ট অ্যাপস এই বার্তা পেয়েছে এনপিসিআইয়ের পক্ষ থেকে। এই চিঠিতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে কিছু কিছু ফিনটেক ফার্ম এমন পরিষেবা দিচ্ছে যেখানে ব্যবসায়িক সংস্থাগুলি তাদের ইউপিআই আইডির মাধ্যমে ব্যবহারকারীদের অনুমোদিত করতে পারে। এই কাজ এনপিসিআই এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নীতিবিরুদ্ধ। এনপিসিআই সমস্ত ফিনটেক সংস্থাকে এই ধরনের অনৈতিক কাজ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। এখানে বলা হয়েছে ইউপিআই এপিআইগুলি মূলত ইউপিআই পেমেন্টের জন্যই, জালিয়াতি রুখতে ব্যবহারকারীর যাচাইকরণের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে এগুলি ব্যবহার করা যাবে না। এই ধরনের এপিআই কখনই ব্যক্তিগতভাবে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।

এর আগে আইডেন্টিটি ভেরিফিকেশন প্ল্যাটফর্ম, পেমেন্ট এগ্রিগেটর ও অন্যান্য ফিনটেক সংস্থাগুলি ইউপিআই অ্যাপ্লিকেশন প্রসেসিং সফটওয়্যারের লেভারেজে এই ধরনের পরিষেবা দিচ্ছিল। এই এপিআইগুলি ব্যবসায়ীদের সিস্টেম সংহত করতে এবং ইনফরমেশন ফ্লো বজায় রাখতে সাহায্য করবে। এনপিসিআই জানিয়েছে এই ধরনের অনৈতিক কাজ করলে সম্পূর্ণ ইউপিআই পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে সেই সংস্থার এবং জরিমানাও দিতে হতে পারে।

ইউপিআই পেমেন্টের জন্য এনপিসিআই নেটওয়ার্ক ব্যবহার করে এই ধরনের প্ল্যাটফর্মগুলি ব্যবহারকারীর নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর, বিকল্প ইউপিআই আইডির মত তথ্য জানতে পারে। এই ধরনের তথ্যগুলি গ্রাহকমুখী ব্র্যান্ডের পক্ষে জালিয়াতি রুখতে এবং গ্রাহকদের অনুমোদন দিতে কাজে আসে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jio Recharge Plan: দীপাবলির অফার ! আরও সস্তায় আনলিমিটেড ৫জি ডেটা দেবে জিও- কত খরচ ?

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget