এক্সপ্লোর

Ola Electric IPO: এবার ওলা ইলেক্ট্রিক আনছে আইপিও, অক্টোবরে SEBI-র কাছে যাবে ড্রাফ্ট পেপার

Share Market: একবার সেবি-র সবুজ সংঙ্কেত পেলেই আইপিও চালু করবে সংস্থা।  ওলা ইলেকট্রিক IPO-র মাধ্যমে বাজার (Stock Market) থেকে 700 মিলিয়ন ডলার সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছে।

Share Market: চলতি বছরে আসতে পারে ওলা ইলেকট্রিকের আইপিও(Ola Electric IPO)। অক্টোবরে স্টক মার্কেট নিয়ন্ত্রক সংস্থা SEBI-র কাছে এই নিয়ে খসড়া কাগজপত্র জমা দেবে কোম্পানি। ইতিমধ্যেই যার প্রস্তুতি নিয়েছে সংস্থা। একবার সেবি-র সবুজ সংঙ্কেত পেলেই আইপিও চালু করবে সংস্থা।  ওলা ইলেকট্রিক IPO-র মাধ্যমে বাজার (Stock Market) থেকে 700 মিলিয়ন ডলার সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছে।

কারা সাপোর্ট দিচ্ছে ওলাকে
সিঙ্গাপুরের টেমাসেক এবং জাপানের সফটব্যাঙ্ক-সাপোর্টেড ওলা ইলেকট্রিক সম্প্রতি 5.4 বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ব্যাঙ্কার এবং আইনজীবীদের পাঠানো একটি ইমেলে ওলা ইলেকট্রিক এক্সিকিউটিভরা আইপিওর উপদেষ্টা কোটাক, আইসিআইসিআই, ব্যাঙ্ক অফ আমেরিকা এবং গোল্ডম্যান শ্যাক্স সহ ব্যাঙ্কিং ইউনিটগুলিকে পাঁচ সপ্তাহের সময়সীমার মধ্যে এই কাজ করতে বলেছে। 

Ola Electric IPO: কী নাম দেওয়া হয়েছে এই প্রজেক্টের
ওলা ইলেকট্রিক আইপিও প্রকল্পকে প্রজেক্ট হিমালয়ের সাংকেতিক নাম দেওয়া হয়েছে। একবার আইপিওর জন্য ড্রাফ্ট পেপার দাখিল করা হলে, SEBI এটি পর্যালোচনা করবে। ওলা ইলেকট্রিক 2024 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আইপিও লঞ্চ করার জন্য একটি রোডশো করার পরিকল্পনা করছে।

কোম্পানি হিসাবে কতটা স্বনির্ভর ওলা ইলেকট্রিক
ওলা ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা হলেন ভবিশ আগরওয়াল। বর্তমানে দেশের ই-স্কুটার সেগমেন্টে প্রায় 30 শতাংশ মার্কেট শেয়ার রয়েছে। ওলা ইলেকট্রিক দেশের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি, যা প্রতি মাসে ৩০,০০০ ই-স্কুটার বিক্রি করে। ওলা ইলেক্ট্রিকের সাশ্রয়ী মূল্যের ই-স্কুটারগুলির মূল্য 1080 ডলার থেকে শুরু ৷ ওলা ইলেকট্রিক এখনও লোকসান বহন করছে। 2022-23 আর্থিক বছরে কোম্পানি335 মিলিয়ন ডলার আয়ের উপর 136 মিলিয়ন ডলারের অপারেটিং ক্ষতির সম্মুখীন হয়েছে।

ওলা ইলেকট্রিকের আইপিওতে নতুন শেয়ারের পাশাপাশি অফার ফর সেলের মাধ্যমেও শেয়ার বিক্রি করা হবে। অফার ফর সেলের মাধ্যমে বর্তমান বিনিয়োগকারীরা আইপিওতে কোম্পানিতে তাদের অংশীদারিত্ব হ্রাস করবে। কোম্পানিটি মোট ১০ শতাংশ শেয়ার বিক্রির কথা ভাবছে। কোম্পানিটি আইপিও থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে মূলধন ব্যয় তহবিল করবে। কোম্পানিটি আইপিও থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে মূলধন ব্যয় তহবিল করবে। ওলা ইলেকট্রিক আইপিও চালু করার জন্য ব্যাঙ্ক অফ আমেরিকা, গোল্ডম্যান স্যাক্স, আইসিআইসিআই সিকিউরিটিজ, অ্যাক্সিস ক্যাপিটাল এবং কোটাক সিকিউরিটিজকে লিড ম্যানেজার হিসেবে নিয়োগ করেছে।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

EMS IPO Listing: লিস্টিংয়েই ৩৪ শতাংশ লাভ পেল বিনিয়োগকারীরা, আজ বাজারে এল এই স্টক

সেরা শিরোনাম

Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget