এক্সপ্লোর

BSNL: বিএসএনএল- এ নম্বর পোর্টের হিড়িক, একলাফে বাড়ল সিম কেনার হুজুগও

Tariff Hike: বিএসএনএল- এর দিকেই ঝুঁকছেন গ্রাহকরা। ইউজাররা পোর্ট করছেন মোবাইল নম্বর। কিনছেন সিমও।

BSNL: জিও, এয়ারটেল, ভোডাফোন- সমস্ত টেলিকম সংস্থার ট্যারিফ বৃদ্ধি পেয়েছে চলতি বছর জুলাই মাস থেকে। আর তার পর থেকেই গ্রাহকরা ঝুঁকেছেন বিএসএনএল- এর পরিষেবা ব্যবহারের দিকে। পরিসংখ্যান অনুসারে অক্টোবর, ২০২৪ পর্যন্ত ৫.৫ মিলিয়নেরও বেশি ইউজার বিএসএনএল কানেকশনে ফোন নম্বর পোর্ট করিয়েছেন। আর একথা সত্যিই যে এয়ারটেল, ভোডাফোন এবং জিও- র তুলনায় বর্তমানে বিএসএনএল- এর রিচার্জ খরচ বেশ কিছুটা কম। হয়তো বাকি টেলিকম সংস্থাগুলির পরিষেবা ঝাঁ-চকচকে। সেই নিরিখে এখনও বেশ খানিকটা পিছিয়ে রয়েছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। অনেক ক্ষেত্রেই পরিষেবা পাওয়ার সময়েও বেশ সমস্যার সম্মুখীন হতে হয় ইউজারদের। কিন্তু তারপরেও বিএসএনএল- এর দিকেই ঝুঁকছেন গ্রাহকরা। 

Department of Telecommunications (DoT)- এর তথ্য অনুসারে অন্যান্য টেলিকম সংস্থা থেকে বিএসএনএল- এ স্থানান্তরের এই ট্রেন্ড দেখা গিয়েছে এবছর (২০২৪) জুলাই মাস থেকে। জুলাই মাসে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া থেকে ১.৫ মিলিয়ন ইউজার যোগ দিয়েছে বিএসএনএল- এ। অগস্ট মাসে এই সংখ্যা বেড়ে হয়েছে ২.১ মিলিয়ন। সেপ্টেম্বর মাসে ১.১ মিলিয়ন এবং অক্টোবরে ০.৭ মিলিয়ন। অন্যান্য টেলিকম সংস্থাগুলো ট্যারিফ বৃদ্ধি পাওয়ার আগে জুন মাসে ৬৩,৭০৯টি নম্বর পোর্ট করা হয়েছিল বিএসএনএল- এ। তবে সেই সময়ে অনেক ইউজার বিএসএনএল ব্যবহার করা বন্ধও করেছিলেন। বিএসএনএল থেকে অন্যান্য টেলিকম নেটওয়ার্কে স্থানান্তর হওয়ার সংখ্যাও প্রায় ০.৪ মিলিয়ন। কিন্তু জিও, এয়ারটেল, ভোডাফোনের ট্যারিফ বৃদ্ধি শুরু হতেই বিএসএনএল থেকে অন্য টেলিকম সংস্থায় নম্বর পোর্টের হার কিছুটা কমেছিল। জুলাই মাসে সংখ্যা হল ০.৩১ মিলিয়ন, অগস্টে ০.২৬ মিলিয়ন, সেপ্টেম্বর ০.২৮ মিলিয়ন এবং অক্টোবরে ০.৫১ মিলিয়ন। 

এবার আসা যাক সিম কার্ডের প্রসঙ্গে। জুন, ২০২৪- এ বিএসএনএল সংস্থার ৭৯০০০০ সিম বিক্রি হয়েছিল। সেই সংখ্যান জুলাই মাসে বেড়ে হয় ৪.৯ মিলিয়ন, অগস্টে ৫ মিলিয়ন, সেপ্টেম্বরে ২.৮ মিলিয়ন এবং অক্টোবর মাসে ১.৯ মিলিয়ন। অন্যদিকে Telecom Regulatory Authority of India (TRAI)- এর তথ্য অনুসারে জিও, ভোডাফোন এবং এয়ারটেল মিলিত ভাবে ১০ মিলিয়ন ইউজার খুইয়েছে এবছর সেপ্টেম্বর মাসে। জিও হারিয়েছে ৭.৯ মিলিয়ন ইউজার। এয়ারটেল ১.৪ মিলিয়ন এবং ভোডাফোন ১.৫ মিলিয়ন ইউজার-সবস্ক্রাইবার। অন্যদিকে বিএসএনএল- এর এমডি এবং চেয়ারম্যান রবার্ট রবি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে ট্যরাইফ বৃদ্ধির কোনও পরিকল্পনা তাঁদের সংস্থার নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget