এক্সপ্লোর

Patanjali Herbal Garden : পতঞ্জলি ভেষজ উদ্যান, এখানে গাছের সম্ভারের মাধ্যমে সংরক্ষিত হচ্ছে আয়ুর্বেদিক জ্ঞান

Baba Ramdeb : এখানে আপনি পাবেন সারা ভারত থেকে সংগৃহীত ১,০০০-এরও বেশি প্রজাতির ঔষধি লতা-গুল্ম, গুল্মজাতীয় উদ্ভিদ, বৃক্ষ, জলজ উদ্ভিদ ও শোভা বাড়ায় এমন গাছ দেখতে পাবেন। 

Baba Ramdeb : ১৯৯৫ সালে একটি নির্দিষ্ট লক্ষ্য় নিয়ে গড়ে তোলা হয়েছিল পতঞ্জলি ভেষজ উদ্যান। যেখানে বহুল ব্যবহৃত ওষুধের গাছ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আয়ুর্বেদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই ছিল প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। বিগত বছরে, এই বাগান একটি সুসংগঠিত রূপ পেয়েছে। যেখানে শিক্ষা, সংরক্ষণ ও গবেষণার এক অপূর্ব সমন্বয় দেখা যায়। এখানে আপনি পাবেন সারা ভারত থেকে সংগৃহীত ১,০০০-এরও বেশি প্রজাতির ঔষধি লতা-গুল্ম, গুল্মজাতীয় উদ্ভিদ, বৃক্ষ, জলজ উদ্ভিদ ও শোভা বাড়ায় এমন গাছ দেখতে পাবেন। 

বাগানটিকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে বৈজ্ঞানিক গবেষণা ও সাধারণ মানুষের বোঝার সুবিধে হয়। গবেষক ও দর্শক উভয়েই এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ পর্যবেক্ষণ করতে পারেন। একই সঙ্গে প্রথাগত চিকিৎসায় সেগুলির ব্যবহার সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন।

এই উদ্যানে পাবেন বৈচিত্র্যময় গাছের সম্ভার, সুসংগঠিত বিন্যাস
এই বাগানে বিভিন্ন প্রজাতির গাছের এক বিশাল সম্ভার রয়েছে; যার মধ্যে প্রায় ৩০০ ধরনের ভেষজ লতা-গুল্ম, ১৭৫টি গুল্মজাতীয় উদ্ভিদ, ৫০টি পরজীবী উদ্ভিদ, ২৫টি জলজ উদ্ভিদ ও প্রায় ৩৫০ প্রজাতির বৃক্ষ। এই বৈচিত্র্যের ফলে আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহৃত উদ্ভিদ-ভিত্তিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব হয়।

বাগানে পাবেন পাঁচটি কৃত্রিম গুহা 
নির্দিষ্ট কিছু উদ্ভিদ গোষ্ঠীর সুষ্ঠু বিকাশের সুবিধার্থে, এই উদ্যানে পাঁচটি কৃত্রিম গুহা নির্মাণ করা হয়েছে। এখানে ব্রায়োফাইট, টেরিডোফাইট ও অর্কিড জাতীয় উদ্ভিদের বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে নকশা করা হয়েছে। কোনও কোনও গুহার ভিতরে ভাস্কর্যও স্থাপন করা হয়েছে, যা আয়ুর্বেদের মৌলিক ধারণাগুলি তুলে ধরে। যেমন-এতে চূর্ণ, বটি, আসব ও ভস্মের মতো বিভিন্ন ঔষধ তৈরির প্রক্রিয়া; পাশাপাশি এখানে যোগাসন, প্রাণায়াম মুদ্রার চিত্ররূপও ফুটিয়ে তোলা হয়েছে।

বিষয়ভিত্তিক বাগান আসলে সাংস্কৃতিক বিশ্বাসের প্রতিফলন
এই বাগানে বেশ কিছু বিষয়ভিত্তিক বা 'থিম্যাটিক' বিভাগও রয়েছে,  যেমন-'নবগ্রহ বাটিকা'। এই বাটিকাটিতে বিভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্কিত নয়টি বিশেষ উদ্ভিদ দেখানো হয়েছে। উদাহরণস্বরূপ, 'অপামার্গ' (Achyranthes aspera L.) উদ্ভিদটি 'বুধ' গ্রহের সঙ্গে ও 'অশ্বত্থ' বা 'পিপল' (Ficus religiosa L.) বৃক্ষটি 'বৃহস্পতি' বা 'গুরু' গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে ধরা হয়।

এ ছাড়াও 'রাশি বাটিকা'য় রাশিচক্রের বারোটি রাশির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বারোটি উদ্ভিদ ও 'নক্ষত্র বাটিকা'য় চন্দ্র নক্ষত্রপুঞ্জের সঙ্গে সম্পর্কিত ২৮টি উদ্ভিদ দেকা যায় এখানে। এই বিভাগগুলি প্রথাগত বিশ্বাস ও লোকাচারকে উদ্ভিদতাত্ত্বিক জ্ঞানের সঙ্গে একসূত্রে গেঁথেছে। যা দর্শনার্থীদের সামনে একটি বিস্তৃত সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরে।

দর্শকদের অভিজ্ঞতা ও ব্যবহারিক প্রয়োগ
পতঞ্জলির এই বাগানো সাতটি কৃত্রিম ঝর্ণা ও একটি জলাশয় বা পুকুর রয়েছে। এই জলাধারগুলি 'পানিফল' (Trapa natans L.), 'শাপলা' (Nymphaea nouchali) এবং 'পদ্ম' (Nelumbo nucifera)-এর মতো বিভিন্ন জলজ উদ্ভিদের সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ বজায় রাখতে সহায়তা করে। একটি প্রাকৃতিক আবাসস্থল গড়ে তোলার লক্ষ্যে সেখানে একটি ছোট পুকুর ও জলপ্রপাতসহ একটি পক্ষীনিবাসও তৈরি করা হয়েছে। এই পক্ষীনিবাসের ভেতর দিয়ে দর্শনার্থীরা একটি ঝুলন্ত সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ পান।

এখানে ভ্রমণের (Guided tours) ব্যবস্থাও রয়েছে। এই ভ্রমণের সময় প্রশিক্ষিত গাইডরা ভেষজ উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। যার মধ্যে রয়েছে সেগুলির বৈজ্ঞানিক ও প্রচলিত নাম। বিভিন্ন শারীরিক অসুস্থতার চিকিৎসায় সেগুলির ব্যবহারবিধি।

এই বাগানে চাষ করা উদ্ভিদগুলি ব্যবহারিক ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে। যোগপীঠের বৈদ্যগণ ব্যক্তিগত প্রয়োজন ও শারীরিক অবস্থা বিবেচনা করে এই উদ্ভিদগুলি থেকে তৈরি তাজা ভেষজ নির্যাস ও ক্বাথ সেবনের পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া, এখানকার নার্সারির মাধ্যমে সাধারণ মানুষের জন্য চারাগাছও সহজলভ্য করা হয়েছে, যার ফলে এই ভেষজ উদ্ভিদ প্রজাতিগুলির সুফল আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget