এক্সপ্লোর

Pepsi Quality Issue: ভারতে নিম্নমানের পণ্য বিক্রি করছে পেপসি, ইউনিলিভার - বলছে রিপোর্ট 

Food Quality Issue: সম্প্রতি প্রকাশ্যে এসেছে খাদ্য় ও পানীয়ের গুণমান সম্পর্কিত এই রিপোর্ট।

Food Quality Issue: বিদেশে গুণমান ভাল রাখলেও ভারতে অপেক্ষাকৃত কম মানের পণ্য় বিক্রি করছে পেপসি (Pepsi), ইউনিলিভারের (Unilever) মতো কোম্পানি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে খাদ্য় ও পানীয়ের গুণমান সম্পর্কিত এই রিপোর্ট। যা প্রকাশ্যে আসতেই প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market)।

কী বলছে নতুন রিপোর্ট
একটি নতুন রিপোর্টে বলা হয়েছে, খাদ্য ও পানীয় কোম্পানিগুলি ভারতের মতো নিম্ন আয়ের দেশে কম স্বাস্থ্যকর পণ্য বিক্রি করে। যা ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করে উদ্বেগ বাড়িয়েছে।। অ্যাকসেস টু নিউট্রিশন ইনিশিয়েটিভ (এটিএনআই) প্রকাশিত একটি গ্লোবাল ইনডেক্স অনুসারে- নেসলে, পেপসিকো এবং ইউনিলিভার কোম্পানিগুলির নাম রয়েছে এই তালিকায়। যেগুলি স্বাস্থ্য রেটিং সিস্টেমে কম স্কোর সহ স্বল্প আয়ের দেশে কম গুণমানের পণ্য বিক্রি করছে।

কোন কোন দেশে ভাল মানের পণ্য়
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো উন্নত দেশে এই কোম্পানিগুলির রেটিং ভাল। সেখানে নিম্ন-আয়ের দেশগুলির জন্য 5 এর মধ্যে গড় স্কোর 1.8 পেয়েছে প্রোডাক্টগুলি। পাশাপাশি উচ্চ আয়ের দেশগুলির জন্য এটি ছিল 2.3। এই সিস্টেম রেটিংয়ের অধীনে 3.5 এর উপরে স্কোর সহ পণ্যগুলিকে স্বাস্থ্যকর বলে মনে করা হয়। এই রেটিং মানলে ভারতের ক্ষেত্রে নিম্ন মানের পণ্য় বিক্রি করছে পেপসি, ইউনিলিভার। অলাভজনক গোষ্ঠীটি এই জাতীয় 30 টি কোম্পানির মূল্যায়ন করেই রিপোর্ট প্রকাশ করেছে।

রয়টার্সের রিপোর্টে কী বলা হয়েছে
এই বিষয়ে ইতিমধ্য়েই সংবাদ সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন অ্যাকসেস টু নিউট্রিশন ইনিশিয়েটিভ (এটিএনআই)-এর রিসার্চ ডিরেক্টর মার্ক উইজন। তিনি বলেছেন, "এটি একটি খুব পরিষ্কার চিত্র, এই সংস্থাগুলি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলিতে যা বিক্রি করছে, তা স্বাস্থ্যকর পণ্য নয়। সরকারগুলোকে আরো সতর্ক হতে হবে।''এই প্রথম উদাহরণ হিসাবে কোনও মূল্যায়ন সূচক নিম্ন এবং উচ্চ-আয়ের দেশগুলিকে বিভক্ত করেছে। এই হতবাক পরিসংখ্যানগুলি প্রকাশ করে সেই চিত্রই তুলেছে ধরেছে সংস্থা।

কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীর এক বিলিয়নেরও বেশি মানুষ মোটা শরীর নিয়ে জীবনযাপন করছে। পুরো জনসংখ্যার 70 শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করছে। এখানে আলু চিপস, কোলা পানীয়ের মতো ফাস্ট ফুড এবং স্ন্যাকস বিশ্বব্যাপী স্থূলতার মোটা হওয়ার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ভারতে কারা করছে প্রতিবাদ
ভারতে 'ফুড ফার্মা' নামে পরিচিত রেভান্ত হিমাতসিংকার মতো প্রভাবশালীরা এই বহুজাতিক কর্পোরেশনগুলির বিরুদ্ধে লড়াই করছে। মূলত তাদের এই প্রতিবাদ বড় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে। এই কোম্পানিগুলির পণ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অনেক মামলার মুখোমুখি হয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। তাঁর নিম্নমানের পণ্যের তালিকায় নেসলের সেরেলাকের মতো পণ্য, কিসানের টমেটো কেচাপের নাম রয়েছে।

Marriage In Metro: বিয়ের জন্য় বুক করতে পারেন মেট্রোর কামরা, কত টাকা খরচ, কী নিয়ম জানেন ?

সেরা শিরোনাম

Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget