এক্সপ্লোর

Provident Fund: আয়করে বদলের পর বাড়বে পিএফের সুদও ? সুখবর পেতে পারেন চাকরিজীবীরা

PF Interest Rate: বর্তমানে কেন্দ্র সরকারের সবথেকে বেশি নজর রয়েছে বাজারে চাহিদা বাড়ানোর দিকে। এই জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার কি বাড়তে পারে পিএফের সুদের হার ?

EPFO Meeting: এবারের বাজেটে ভারতের ধীরগতির অর্থনীতিকে একটু গতি জোগান দিতে মধ্যবিত্তের জন্য বহু ক্ষেত্রে সুবিধে করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়করের স্ল্যাব বাড়ানো থেকে শুরু করে কর ছাড়ের ক্ষেত্রেও নানা বদল এসেছে বাজেটে। এমনকী এবারের বাজেটে (Union Budget 2025) ঘোষণা করা হল যে ৬ দশক পরে ভারতে কোনো নতুন আয়কর আইন আসতে চলেছে। এর উদ্দেশ্যই হল মানুষের হাতে ক্যাশ ফ্লো বাড়িয়ে বাজারে (Provident Fund) চাহিদা বৃদ্ধি করা। এর মাধ্যমে দেশে কনসাম্পশন বাড়তে চলেছে, আর এতেই বাজার অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

১২ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোনো কর দিতে হবে না, জানিয়েছেন নির্মলা সীতারামন। আর এর পরে সম্ভাবনা তৈরি হয়েছে যে কেন্দ্র সরকার চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডেও সুদের হার বাড়াতে পারেন। পিএফে জমানো টাকার উপরে এবার বেশি সুদ পাবেন চাকরিজীবীরা ? আগামী ২৮ ফেব্রুয়ারি এমপ্লয়িজ পেনশন ফান্ড অর্গানাইজেশনের ট্রাস্টি বোর্ডের বৈঠক রয়েছে আর সেই বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী এই বৈঠকে সভাপতিত্ব করবেন। এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন।

সুদের হার বাড়তে পারে পিএফে

বর্তমানে কেন্দ্র সরকারের সবথেকে বেশি নজর রয়েছে বাজারে চাহিদা বাড়ানোর দিকে। এই জন্য নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কে করশূন্য বলে ঘোষণা করা হয়েছে, আর এভাবেই সরকার নাগরিকদের দেখাতে চাইছে যে কর ছাড়াও অন্য আরও অনেক ক্ষেত্র থেকেই সরকার আয় করে থাকে। মানুষেরা যদি তাদের কনসাম্পশন বাড়াতে শুরু করে তাহলে বাজার অর্থনীতি ফের চাঙ্গা হয়ে উঠবে। ২০২৪-২৫ অর্থবর্ষের থেকেও এই চলতি অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার উপর সুদের হার বাড়ানো হতে পারে। ২০২২-২৩ অর্থবর্ষে দেশে পিএফের উপর সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে এই সুদের হার বেড়ে হয় ৮.২৫ শতাংশ।

৭ কোটির বেশি পিএফ অ্যাকাউন্ট

ইপিএফওর কাছে দেশের ৭ কোটিরও বেশি মানুষের পিএফ অ্যাকাউন্ট রয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের বার্ষিক প্রতিবেদন অনুসারে এই সংখ্যাটি ছিল ৭ কোটি ৩৭ লক্ষ। ইপিএফওর পেনশন ফান্ডে আমানতকারীর সংখ্যাও বেড়ে হয়েছে ৮ লক্ষ।

আরও পড়ুন: Ola Scooter: নয়া অবতারে ৩ স্কুটার আনল ওলা, এক চার্জে এবার ছুটবে ৩২০ কিমি ! কত দাম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget