এক্সপ্লোর

Ola Scooter: নয়া অবতারে ৩ স্কুটার আনল ওলা, এক চার্জে এবার ছুটবে ৩২০ কিমি ! কত দাম ?

OLA Electric Scooter Range: ওলা এস ওয়ান প্রো ভ্যারিয়ান্ট দুটি এসেছে নতুন। এই স্কুটারে একটিতে রয়েছে ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক আর অন্যটিতে পাবেন ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক।

Ola Electric Scooter: ওলা ইলেকট্রিক মোবিলিটি সংস্থা ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার ভারতের বাজারে তার নয়া অবতারে তিন তিনটি বৈদ্যুতিন স্কুটার লঞ্চ করেছে। এই ইভিগুলির নাম দেওয়া হয়েছে জেনারেশন ৩ বৈদ্যুতিন স্কুটার। এই সংস্থা তাদের তিনটি বৈদ্যুতিন স্কুটারের (Ola Scooter) মডেলে নতুন অপারেটিং সিস্টেম মুভওএস ৫ ইনস্টল করেছে যার কারণে এই ইভিগুলির পরিসর বাড়ানো হয়েছে। শুক্রবার এই নিয়ে একটি ইভেন্ট আয়োজিত (Electric Scooter) হয় যেখানে ওলা নয়া অবতারে বাজারে আনে এস ওয়ান প্রো, এস ওয়ান প্রো প্লাস, এস ওয়ান এক্স এবং এস ওয়ান এক্স প্লাস ইত্যাদি মডেলগুলি।

Ola S1 Pro এবং Ola S1 Pro +

ওলা এস ওয়ান প্রো ভ্যারিয়ান্ট দুটি এসেছে নতুন। এই স্কুটারে একটিতে রয়েছে ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক আর অন্যটিতে পাবেন ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। সবথেকে বেশি ব্যাটারি প্যাকের মাধ্যমে ওলার এস ওয়ান প্রো স্কুটারে আপনি ২৪২ কিমি পর্যন্ত যেতে পারবেন। ওলা এস ওয়ান প্রোর প্রাথমিক দাম আছে ১ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা।

ওলা এস ওয়ান প্রো প্লাসে আপনি পেয়ে যাবেন ৫.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি এবং এতেও ৪ কিলোওয়াট আওয়ারের রেঞ্জ পাবেন আপনি। এছাড়া ৫.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে আপনি ৩২০ কিমি রেঞ্জ পাবেন। এই মডেলে আপনি একটি বড় ব্যাটারি প্যাক পেয়ে যাবেন যাতে সর্বোচ্চ ১৪১ কিমি ঘণ্টায় গতি পাবেন। ওলা এস ওয়ান প্রো প্লাসের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হয় বাজারে।

Ola S1 X এবং S1X+ এর নতুন দাম

ওলা এস ওয়ান এক্সে তিনটি ব্যাটারি প্যাকের বিকল্প দেওয়া হয়েছে, এই বৈদ্যুতিন স্কুটারে ২, ৩ ও ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ১০৮ কিমি রেঞ্জ পাবেন এবং ৩ কিলোওয়াট ব্যাটারি প্যাকে ১৭৬ কিমি রেঞ্জ পাবেন। সবশেষে ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ২৪২ কিমি রেঞ্জ পাবেন। ওলা এস ওয়ানের দাম শুরু হচ্ছে ৭৯,৯৯৯ টাকা থেকে। এই মডেলটিতে একবার সম্পূর্ণ চার্জ দিলে ২৪২ কিমি পর্যন্ত যাওয়া যাবে। এতে আপনি সর্বোচ্চ ১২৫ কিমি প্রতি ঘণ্টায় যেতে পারবেন। ওলা এস ওয়ান এক্স প্লাসের প্রারম্ভিক দাম ১ লাখ ৭ হাজার ৯৯৯ টাকা।

ওলার জেনারেশন ২ ই-স্কুটারের কী হবে

ওলার জেনারেশন থ্রি বৈদ্যুতিন স্কুটার লঞ্চ হয়েছে বাজারে, আর এই লঞ্চ অনুষ্ঠানে সংস্থার সিইও ভবীশ আগরওয়াল জানিয়েছিলেন যে এই স্কুটারগুলি আগের প্রজন্মের মডেলগুলির থেকে কম দামে বাজারে বিক্রি করা হবে। জেনারেশন ২-এর ওলা এস ওয়ান স্কুটারের ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ভ্যারিয়ান্টের দাম যেখানে ৬৯,৯৯৯ টাকা, সেখানে ৪ কিলোওয়াট আওয়ারেরর জন্য স্কুটারের দাম রয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন: Bike Price Cut: বাজেটের পরেই কমল দাম, ১.১০ লাখ পর্যন্ত সস্তায় পাবেন এই দুই বাইক

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget