এক্সপ্লোর

PhysicsWallah IPO: IPO আনতে চলেছে PhysicsWallah, বাজার থেকে ৪৬০০ কোটি টাকা তুলবে সংস্থা

Upcoming IPO: ফিজিক্সওয়ালা এখন জোরকদমে তাদের এই আইপিও আনার জন্য চেষ্টা চালাচ্ছে। কত টাকা তোলা হবে বর্তমান শেয়ারের স্টেক বিক্রি করে তাও জানা যায়নি এখনও।

IPO Alert: এবার ক্যাপিটাল মার্কেটে প্রবেশ কর‍তে চলেছে এই জনপ্রিয় এডটেক সংস্থা। বাজার থেকে সংগ্রহ করতে চলেছে ৪৬০০ কোটি টাকা। আইপিও আনার খসড়াও জমা করা হয়ে গিয়েছে। গোপনীয়ভাবে প্রি-ফাইলিং (Upcoming IPO) সেরে ফেলেছে সংস্থা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBI) কাছে সমস্ত আর্থিক খতিয়ান জমা করেছে এবং সংস্থা এখনই তা প্রকাশ্যে আনতে চাইছে না। বাজারে এবার আসবে ফিজিক্সওয়ালার আইপিও (PhysicsWallah IPO)। বড় খবর এডটেক দুনিয়ায়।

মূলত নতুন ইস্যু এবং অফার ফর সেল দুই ধরনের অবকাশই থাকবে এই আইপিওর ক্ষেত্রে। সংস্থা এখনও যদিও জানায়নি নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে ঠিক কত টাকা তুলবে তারা। আর কত টাকা তোলা হবে বর্তমান শেয়ারের স্টেক বিক্রি করে তাও জানা যায়নি এখনও। আইপিও আনার পরিকল্পনা নিয়ে কোনও মন্তব্যই করেনি ফিজিক্সওয়ালা। এই সংস্থায় বহু বড় বড় বিনিয়োগকারী রয়েছেন যেমন ওয়েস্টব্রিজ ক্যাপিটাল, জিএসভি ভেঞ্চার্স, লাইটস্পিড ভেঞ্চার পার্টনারস, হর্নবিল ক্যাপিটাল। পরিকল্পনামাফিক আইপিওর কাজ এগোলে এটাই হবে ভারতের প্রথম এডটেক সংস্থার আইপিও। স্টক মার্কেটের ইতিহাসেও তা মাইলফলক হয়ে থাকবে।

এখন দেখা যাচ্ছে আইপিও আনার ক্ষেত্রে বহু ভারতীয় সংস্থাই বেছে নিচ্ছে কনফিডেনশিয়াল ফাইলিং রুট। ফিজিক্সওয়ালার আগে টাটা প্লে, ওয়ো, সুইগি, বিশাল মেগা মার্ট, ক্রেডিলা ফিনান্সিয়াল সার্ভিসেস, ইন্দিরা আইভিএফ ইত্যাদি সংস্থাও একইভাবে গোপনীয় রীতি মেনে আইপিওর খসড়া জমা করেছে।

ফিজিক্সওয়ালা এখন জোরকদমে তাদের এই আইপিও আনার জন্য চেষ্টা চালাচ্ছে। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর সংবাদসূত্রে জানা গিয়েছিল সংস্থার পক্ষ থেকে ১০টি ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে আহ্বান জানানো হয়েছিল আইপিওর প্রস্তাব ম্যানেজ করার জন্য। আর এর ফলেই বোঝা যায় যে এই সংস্থা তাদের আইপিও আনার জন্য যথাসম্ভব অগ্রগতি করে চলেছে।

সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ফিজিক্সওয়ালা বহু বিনিয়োগকারীর থেকে ২১০ মিলিয়ন ডলার ফান্ড সংগ্রহ করেছিল। আর এই ফান্ডিংয়ের ফলে সংস্থার নেট মূল্য দাঁড়ায় ২.৮ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৩ হাজার কোটি টাকা। আর এর আগের ভ্যালুয়েশন ১.১ বিলিয়ন ডলারের থেকে তা বেড়ে গিয়েছে ২.৫ গুণ। ফিজিক্সওয়ালা সংস্থা সবার প্রথমে ওয়েস্টব্রিজ ক্যাপিটাল, জিএসভি ভেঞ্চার্সের কাছ থেকে ১০২ মিলিয়ন ডলার সংগ্রহ করেছিল।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

সেরা শিরোনাম

How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
Financial Freedom: অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
অর্থনৈতিক স্বাধীনতা চান, নিয়মিত বেতন না পেলেও কীভাবে সামলাবেন নিজের ও পরিবারের সব খরচ?
Mutual Funds SIP: চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?
চাকরি যাওয়া বা অন্য কোনও কারণে SIP-র পেমেন্ট মিস করলে কী হয় আপনার বিনিয়োগের?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget