এক্সপ্লোর

Layoff News: এই বছরেই ১৪ হাজার ম্যানেজারের চাকরি যাবে, খরচ বাঁচাতে বিপুল কর্মী ছাঁটাই করবে এই সংস্থা

Company Cost Cutting: আর সারা বিশ্বজুড়ে এই সংস্থার সমস্ত অফিস মিলিয়েই ম্যানেজারদের ছাঁটাই করা হবে যা মোট কর্মীসংখ্যার ৭ শতাংশ। আর এদের বেশিরভাগেরই বেতন বার্ষিক ২ থেকে সাড়ে ৩ লক্ষ ডলার।

Job Cuts: ২০২৫ সাল শেষ হওয়ার আগেই ১৪ হাজার ম্যানেজারের চাকরি চলে যাবে এই ই-কমার্স সংস্থায়। আর এর মাধ্যমেই সংস্থা বার্ষিক ২.১ বিলিয়ন থেকে ৩.৬ বিলিয়ন ডলার খরচ বাঁচাতে পারবে বলে জানা গিয়েছে। আর সারা বিশ্বজুড়ে এই সংস্থার সমস্ত অফিস মিলিয়েই ম্যানেজারদের ছাঁটাই করা হবে যা মোট কর্মীসংখ্যার ৭ শতাংশ। আর এর ফলে বিশ্বজুড়ে এই সংস্থার (Layoff News) ম্যানেজারদের সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৭৭০ জন থেকে কমে (Amazon Layoff) হবে ৯১ হাজার ৯৩৬ জন। আর এই ছাঁটাইয়ের মাধ্যমে সংস্থায় কম সংখ্যক ম্যানেজার থাকায় সংস্থার উন্নতিতেও অনেক সুবিধে হবে। কোন সংস্থায় হতে চলেছে এই বিপুল কর্মী ছাঁটাই ?

কেন ছাঁটাই করা হবে ?

ই-কমার্স জায়ান্ট আমাজনে এই বিপুল কর্মী ছাঁটাই হতে চলেছে এই বছরেই। এর আগেও আমাজনের কমিউনিকেশন এবং সাসটেনিবিলিটি ইউনিট থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। আর এবারে কর্মী বিন্যাস ঢেলে সাজাতে চাইছে আমাজন যাতে অপারেশনস আরও মসৃণ হয়। সিইও অ্যান্ডি জ্যাসির নির্দেশেই এই কর্মী ছাঁটাই হবে আমাজনে। কাজের দক্ষতা বৃদ্ধি, ডিসিশন মেকিং পদ্ধতি আরও সহজতর করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাজন সংস্থায়। ২০২৫ সালের শেষ ত্রৈমাসিকের মধ্যে সিইও চাইছেন আমাজন সংস্থায় যাতে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটরদের সঙ্গে ম্যানেজারদের সংখ্যার অনুপাত কমপক্ষে দাঁড়ায় ১৫ শতাংশ।

অদক্ষ কর্মীদের চিহ্নিত করা হচ্ছে

মর্গ্যান স্ট্যানলির একটি রিপোর্ট অনুসারে আগামীদিনে আমাজন তার ম্যানেজারের সংখ্যা বিশ্বব্যাপী ১৩,৮৩৪ জনের হিসেবে কমাতে পারে। আমাজনের মোট কর্মীসংখ্যার ৭ শতাংশই রয়েছে ম্যানেজার পদে। আর এদের বেশিরভাগেরই বেতন বার্ষিক ২ থেকে সাড়ে ৩ লক্ষ ডলার। আর এই সংস্থা তাদের কস্ট কাটিং নীতির অধীনে ব্যুরোক্রসি টিপলাইন শুরু করেছে। এর অধীনে কর্মীদের অদক্ষতার জায়গাগুলি চিহ্নিত করা হবে। ম্যানেজারদেরও এই কাজ করতে বলা হয়েছে। রিপোর্ট অনুসারে আমাজন সম্প্রতি বেশ কিছু ম্যানেজার নিয়োগ করেছে, আর এবারে প্রতিটি টিমের গঠন পুনর্বিবেচনা করা হবে। কিছু কিছু পদ থেকে ছাঁটাই করা হবে।

আন্তর্জাতিক স্তরের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাঙ্কেও এবার হবে বিপুল কর্মী ছাঁটাই। ১০ শতাংশ কর্মীকে কাজ থেকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে ডিবিএস ব্যাঙ্ক। আগামী ৩ বছরের মধ্যে ৪ হাজার কর্মী কাজ হারাতে পারেন। এমনটাই জানিয়েছেন ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ। 

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget