এক্সপ্লোর

Pi Coin Price: দাম উঠেছিল ১০০ ডলারে, বাজারে আসতেই ৯৮ শতাংশ ধস ! 'পাই কয়েন' নিয়ে জোর চর্চা ক্রিপ্টো দুনিয়ায়

Pi Coin Latest Price: একসময় বিটকয়েনের দামও খুবই নগণ্য ছিল কিন্তু আজ তা আকাশ ছুঁয়েছে। সেভাবেই একই আশা জাগছে পাই কয়েনকে ঘিরেও।

Pi Coin Launched: আরও ২ বছর আগেই বাজারে আসার কথা ছিল এই কয়েনের। ২০১৯ সাল থেকে এই কয়েন (Pi Coin) নিয়ে কাজ শুরু হয়েছে। সেই সময়েই তৈরি হয়েছিল পাই নেটওয়ার্ক। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই স্নাতক নিকোলাস ককেলাস এবং শেনডিয়াগো ফ্যান একত্রে সকলের জন্য ক্রিপ্টোকারেন্সিকে সুলভ করে তুলতে এই পাই নেটওয়ার্ক (Pi Network) তৈরি করেন। আর আজ ২০ ফেব্রুয়ারি বাজারে এল পাই কয়েন। মেন নেটে বা অপারেশনাল ব্লকচেইন নেটওয়ার্কে এবার ট্রেড করা যাবে এই কয়েনে। ভারতীয় সময় দুপুর দেড়টার সময় এই কয়েন লঞ্চ হয়েছে বাজারে।

সাধারণ ভাষায় বললে ইথেরিয়াম, বিটকয়েনের মত এই পাই কয়েনও একটি ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টো আসলে এমন এক ধরনের ব্লকচেইনের উপর নির্মিত ডিজিটাল মুদ্রা যা বিকেন্দ্রীভূত সিস্টেমে পরিচালিত হয়। এক্ষেত্রে সমস্ত ব্লকে সঞ্চিত হয়, যা একে অপরের সঙ্গে সংযুক্ত রয়েছে। আর তাই এই তথ্য কোনোভাবেই বদলে দেওয়া একেবারে অসম্ভব। এবারে বাজারে পাই কয়েন লঞ্চ হওয়ার ক্রিপ্টোপ্রেমীদের কাছে মুনাফার নতুন রাস্তা খুলে গিয়েছে।

একসময় বিটকয়েনের দামও খুবই নগণ্য ছিল কিন্তু আজ তা আকাশ ছুঁয়েছে। সেভাবেই একই আশা জাগছে পাই কয়েনকে ঘিরেও। পাই নেটওয়ার্কে ব্যবহারকারীরা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই মাইনিং করতে পারবেন। ফলে প্রচলিত মাইনিংয়ের ধারণা ভেঙে দিয়ে এই পাই কয়েন। বিটকয়েনের মত জটিল ক্রিপ্টো সম্পদের তুলনায় পাই কয়েন কোনো সরঞ্জাম ছাড়াই ঘরে বসে মোবাইলে মাইনিং করা সম্ভব। অনুমান, প্রায় ১০ মিলিয়ন মানুষ তাদের মাইন করে রাখা এই পাই কয়েন মেননেটে আনার অপেক্ষায় আছেন। এক্স হ্যান্ডলে পাই নেটওয়ার্কের অফিসিয়াল হ্যান্ডলে একটি বিবৃতিতে বলা হয়, 'ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ পাই কয়েনের জন্য কেওয়াইসি যাচাইকরণ করে ফেলেছেন। এই ব্যবহারকারীরা পাই কয়েনকে বাইরের জগতে ব্যবহারের জন্যও কাজে লাগাতে পারবেন, যা এর আগে কখনও হয়নি'।

এখন কত দামে ট্রেড করছে পাই কয়েন

এখন মেন নেটে ভারতীয় সময় দুপুর চারটে নাগাদ কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুসারে পাই কয়েন ১.২৮ ডলারে ট্রেড করছে। ইতিমধ্যেই ৬৩১ কোটি কয়েন সরবরাহ হয়ে গিয়েছে বাজারে যার দরুণ এই কয়েনের বাজার মূলধন দাঁড়িয়েছে ৯.০১ বিলিয়ন ডলারে।

কীভাবে পাবেন এই পাই কয়েন

প্রথমে পাই নেটওয়ার্ক অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইল ফোনে

বিদ্যুতের চিহ্নে ক্লিক করে মাইনিং শুরু করতে হবে।

৩ দিন পরে ৩-৫ জন বিশ্বস্ত মানুষকে সংযুক্ত করতে হবে যাতে মাইনিং রেট বাড়ে।

আয় বাড়াতে বন্ধুদের রেফারেল কোড শেয়ার করতে হবে।

চ্যাট ও পোলে যোগ দিতে হবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Railway Stock: এক খবরেই ছুট দিল রেলের এই স্টক, বাড়ছে মুনাফাও; এবার ঘুরে দাঁড়াবে স্টক ?

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget