এক্সপ্লোর

PM Vishwakarma Yojana: এই সরকারি স্কিমে রোজ পাবেন ৫০০ টাকা, মিলবে ঋণও- কীভাবে আবেদন ?

PM Vishwakarma Yojana Benefits: গত বছরই কেন্দ্র সরকার শুরু করেছিল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পের অধীনে মোট ১৮টি ঐতিহ্যবাহী ব্যবসার সঙ্গে জড়িত মানুষ সুবিধে পেয়ে থাকেন।

PM Vishwakarma Yojana Benefits: দেশের মানুষদের কল্যাণার্থে বহু প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। কোটি কোটি মানুষ এই ধরনের কেন্দ্র সরকারি প্রকল্প (PM Vishwakarma Yojana) থেকে সুবিধে পেয়েছেন। বেশিরভাগ সরকারি প্রকল্প থেকে লাভবান হয়েছেন গরীব প্রান্তিক মানুষরা। গত বছরই কেন্দ্র সরকার শুরু করেছিল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পের অধীনে মোট ১৮টি ঐতিহ্যবাহী ব্যবসার সঙ্গে জড়িত মানুষ সুবিধে পেয়ে থাকেন।

এই ব্যক্তিদের সরকার শুধু যে ভোকেশনাল ট্রেনিং দেয় তা নয়, তবে এর সঙ্গে সঙ্গে প্রশিক্ষণের সময় দৈনিক হাতখরচের জন্য একটি বৃত্তিও দিয়ে থাকে। আর এই প্রশিক্ষণের (PM Vishwakarma Yojana) পরে এককালীন টাকাও দেওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, এই প্রশিক্ষণরত ব্যক্তিদের নিজেদের ব্যবসা দাঁড় করাতে প্রশিক্ষণের শেষে কোনো কো-ল্যাটারাল ছাড়াই ঋণ দেওয়া হবে। কীভাবে এই যোজনায় নাম নথিভুক্ত করা যাবে ?

কী এই বিশ্বকর্মা যোজনা

২০২৩ সালে কেন্দ্র সরকার এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) চালু করে। এই যোজনার পুরো নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা যা মূলত ১৮টি ঐতিহ্যবাহী ব্যবসায়িক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেয়। তাদের ব্যবসা আরও বিস্তৃত করার জন্যও আর্থিক সহায়তা দিয়ে থাকে এই যোজনা। শুধু আর্থিক সহায়তা নয়, ব্যবসায়ীদের যথাযথ প্রশিক্ষণও দেওয়া হয় এই যোজনার অধীনে।

আর এই যোজনার অধীনে প্রতি দিনে ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে ব্যক্তিকে। আর প্রশিক্ষণ শেষে টুলকিট কেনার জন্য দেওয়া হবে ১৫ হাজার টাকা। এছাড়া কোনো গ্যারান্টি বা কো-ল্যাটারাল ছাড়াই ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে অনেক কম সুদের হারে।

কারা পাবেন এই সুবিধে

অস্ত্র নির্মাতা, স্বর্ণশিল্পী, পুতুল ও খেলনা নির্মাতা, মালাকার, কেশসজ্জাশিল্পী, মুচি, কামার, কুমোর, মাছ ধরার জাল প্রস্তুতকারী, নৌকা নির্মাণকারী, তালা প্রস্তুতকারক, রাজমিস্ত্রি, সেলাইকারক প্রমুখ পেশার সঙ্গে যুক্ত মানুষরা এই যোজনার অধীনে নাম নথিভুক্ত করাতে পারবেন।

কীভাবে করবেন আবেদন

এই যোজনায় আবেদনের জন্য আপনাকে অনলাইনে যেতে হবে pmvishwakarma.gov.in ওয়েবসাইটে। এখানে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Elon Musk: তুখোর বুদ্ধি, সপ্তাহে ৮০ ঘণ্টা কাজের ক্ষমতা ! DOGE-র জন্য লোক খুঁজছেন এলন মাস্ক, বেতন শুনলে অবাক হবেন

সেরা শিরোনাম

Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget