এক্সপ্লোর

8th Pay Commission : ৪৪,৯০০ টাকা বেসিক পে হলে এয়িয়ার পাবেন ৫ লাখের বেশি ? কত টাকা বাড়বে সরকারি কর্মীদের ? 

Salary News : আগামী ৬ মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন পরিকাঠামো সংক্রান্ত আপডেট দেবে অষ্টম বেতন কমিশন।

 

Salary News : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে সুখবর। ফিটমেন্ট ফ্য়াক্টর (Fitment Factor) ২.৫৭ হলেই এয়িয়ার বেড়ে যাবে অনেকটাই। ইতিমধ্য়েই কমিশনের (8th Pay Commission) সুপারিশের দিনক্ষণ অনেকটাই এগিয়ে এসেছে। ১৮ মাসের মধ্যে সুপারিশের কথা থাকলেও ইতিমধ্যেই কেটে গিয়েছে ১২ মাস। যার অর্থ, আগামী ৬ মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন পরিকাঠামো সংক্রান্ত আপডেট দেবে অষ্টম বেতন কমিশন।

কী কারণে এরিয়ারের কথা ভাবা হচ্ছে ?
হিসেব অনুযায়ী সপ্তম বেতন কমিশন শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। সেই অনুযায়ী, অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্য়কর হওয়ার কথা। ইতিমধ্যেই সেই সময় পেরিয়ে এসেছে। সেই টাকাটা এরিয়ার বাবদ ঢুকবে কর্মীদের অ্যাকাউন্টে। একবার যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ ধরে বেসিক বৃদ্ধি হয়, তাহলে ৫ লাখের বেশি টাকা এরিয়ার বা বকেয়া বাবদ পাবেন কর্মীরা। মনে রাখবেন, এটা একটা কল্পিত হিসেবের কথা বলা হচ্ছে। পুরো বিষয়টা নির্ভর করছে অষ্টম বেতন কমিশনের সুপারিশের ওপর।

কত টাকা এরিয়ার বাবদ পাবেন কর্মীরা, এখানে রইল কল্পিত হিসেব
কেন্দ্রীয় সরকারের লেভেল ৬ পে ম্যাট্রিক্স ধরে এগোলে কর্মীদের বর্তমান বেসিক পে ৪৪,৯০০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে কত হতে পারে আপনার বকেয়া কল্পিত পাওনার হিসেব। নীচে দেওয়া হল সেই হিসেব।

সংশোধিত মূল বেতন = ফিটমেন্ট ফ্যাক্টর × পুরনো মূল বেতন = ২.৫৭ × ৪৪,৯০০ = ১,১৫,৩৯৩ টাকা (পূর্ণসংখ্যায় বলা যেতে পারে ১,১৫,৪০০ টাকা)

মনে রাখবেন, এখানে বকেয়া হিসেবের সময় ডিএ-কে বিবেচনার মধ্য়ে নিতে হবে। সেই হিসেব করলে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডিএ-র হার ছিল ৬০ শতাংশ। পরে জুলাই থেকে তা বেড়ে হয়েছে ৬৩ শতাংশ। এর থেকে হিসেব কষলে দেখা যাচ্ছে, একজন কর্মীর বর্তমান মূল বেতন ও ডিএ মিলিয়ে প্রথম ছয় মাসে মাসিক আয় দাঁড়ায় প্রায় ৭১,৮৪০ টাকা। পরবর্তী ছয় মাসে এই সংখ্যাটা ৭৩,১৮৭ টাকা হয়।

কীসের ভিত্তিতে এই হিসেব ?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সংশোধিত মূল বেতন ও ডিএ সহ বর্তমান বেতনের মধ্যে মাসিক পার্থক্যের পরিমাণ প্রায় ৪৩,৫৬০ টাকা। পাশাপাশি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই পার্থক্যের পরিমাণ প্রায় ৪২,২১৩ টাকা। ১২ মাস মিলিয়ে মোট পার্থক্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫.১৪ থেকে ৫.১৫ লক্ষ টাকা (৬ × ৪৩,৫৬০ + ৬ × ৪২,২১৩ = ৫,১৪,৬৩৮ টাকা)। এটাই এয়িয়ার বা বকেয়া বাবদ কল্পিত প্রাপ্য হতে পারে কর্মীদের। 

(এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে মিন্ট অনলাইনে)

        

আরও পড়ুন : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?


  

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget