এক্সপ্লোর

RBI Gold Buying: সোনার দাম তুঙ্গে, তবুও সোনা কেনায় রেকর্ড রিজার্ভ ব্যাঙ্কের- কত সোনা জমা আছে ?

Gold Reserve: এই বছর জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক ০.৪৩ মিলিয়ন ট্রয় আউন্স সোনা কিনেছে। এক ট্রয় আউন্স মানে ৩১ গ্রাম, অর্থাৎ মোট হিসেব করলে দাঁড়ায় ১৩.৩ টন সোনা।

Gold Reserve: ভারতে প্রায় প্রতিদিনই সোনার দাম রেকর্ড হারে বাড়ছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দামে বৃদ্ধি দেখা যাচ্ছে। গত দুই সপ্তাহের মধ্যেই ৭০ হাজার থেকে বেড়ে ৭২ হাজারের ঘরে এসে পড়েছে সোনার দাম। আর এরই মধ্যে পরিসংখ্যান (RBI Gold Buying) বলছে সোনা কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু কেন এত সোনা কিনছে রিজার্ভ ব্যাঙ্ক ?

২ মাসের মধ্যে কত সোনা কিনল রিজার্ভ ব্যাঙ্ক

এই বছর জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক ০.৪৩ মিলিয়ন ট্রয় আউন্স সোনা কিনেছে। এক ট্রয় আউন্স মানে ৩১ গ্রাম, অর্থাৎ মোট হিসেব করলে দাঁড়ায় ১৩.৩ টন সোনা। গত বছরের তুলনায় এই বছর ৮০ শতাংশেরও বেশি বেড়েছে রিজার্ভ ব্যাঙ্কের (RBI Gold Buying) সোনা কেনার পরিমাণ। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে রিজার্ভ ব্যাঙ্ক ০.৫২ মিলিয়ন ট্রয় আউন্স সোনা কিনেছিল।

৬ বছরে কত বেড়েছে সোনা কেনার হার

বিশ্বের সমস্ত কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কিনে তা রিজার্ভে জমা করে। দেখা গিয়েছে, এই বছর রিজার্ভ ব্যাঙ্কের সোনা কেনার পরিমাণ অত্যন্ত বেশি। ২০১৭ সালের পর থেকেই এই সোনা কেনার হার বেড়েছে ব্যাপকভাবে। ২০১৭ সালে যেখানে রিজার্ভ ব্যাঙ্কের (RBI Gold Buying) কাছে সোনা মজুত ছিল ১৭.৯৪ মিলিয়ন ট্রয় আউন্স, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬.২৬ মিলিয়ন ট্রয় আউন্সে। বিগত ৬ বছরের হিসেব দেখলে বোঝা যাবে, রিজার্ভ ব্যাঙ্কের সোনা কেনার হার বেড়েছে ৪৬ শতাংশ।

ফরেক্স রিজার্ভে কী ভূমিকা

৫ এপ্রিল দেশের ফরেক্স রিজার্ভ ৬৪৮.৫৬ বিলিয়ন ডলার ছুঁয়েছে। বলা যায় ভারতের ফরেক্স রিজার্ভ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। রিজার্ভ ব্যাঙ্কের কাছে মজুত সোনার মূল্যও ২.৪ বিলিয়ন ডলার বেড়েছে, এখন এই সোনার মূল্য দাঁড়িয়েছে ৫৪.৫৬ বিলিয়ন ডলার।

সোনার দাম ক্রমেই বেড়ে চলেছে। বিশ্বজুড়ে এখন সোনার দাম ২৪ ক্যারাটের জন্য ৭৪ হাজার ছাড়িয়েছে কোথাও কোথাও। এমসিএক্সে ৭২ হাজার পেরিয়ে সোনার দাম। রাজ্যে আজ ২৪ ক্যারাট সোনার দাম ৭২৪৫ টাকা প্রতি গ্রামে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Tesla in India: শুধু কারখানাই নয়, টেসলার পুরো ইকো সিস্টেমই ভারতে আনবেন এলন মাস্ক, কী জানালেন তিনি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget