এক্সপ্লোর

RBI Alert: ব্যাঙ্কিং পরিষেবায় AI ব্যবহার ঝুঁকিপূর্ণ, বাড়তে পারে বিপদ- কী বার্তা RBI গভর্নরের ?

RBI Governor Shaktikanta Das: ১৪ অক্টোবর সোমবার দিল্লিতে ৯০তম হাই লেভেল কনফারেন্সে এসে শক্তিকান্ত দাস বলেন যে বেশি মাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীলতা সিস্টেমের বড় ঝুঁকি ডেকে আনতে পারে।

Shaktikanta Das: প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সময় যত এগোচ্ছে দৈনন্দিন কাজের জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগও বাড়ছে জোরকদমে। তবে এআই ব্যবহারের কিছু খারাপ দিক আছে। ঝুঁকির বিষয়ও থেকে যায় এতে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI Governor) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) সম্প্রতি ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াল সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ঝুঁকির দিকটি আরও একবার মনে করিয়ে দেন। ফিনান্সিয়াল সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে কী কী বিপদের দিক রয়েছে তা নিয়েও এদিন আলোচনা করেন শক্তিকান্ত দাস।

১৪ অক্টোবর সোমবার দিল্লিতে ৯০তম হাই লেভেল কনফারেন্সে এসে শক্তিকান্ত দাস স্পষ্টই বলেন যে বেশি মাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীলতা সিস্টেমের বড় ঝুঁকি ডেকে আনতে পারে। তিনি জানান, ফিনান্সিয়াল সেক্টরকে আমূল বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ধরনের প্রযুক্তি আর্থিক স্থিতির পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। তাঁর কথায়, 'অত্যাধুনিক প্রযুক্তিগত উন্নয়ন যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ব্যবসা ও মুনাফা বৃদ্ধির নতুন নতুন রাস্তা খুলে দিয়েছে। একইসঙ্গে এই ধরনের প্রযুক্তি আর্থিক স্থিতির পক্ষেও বাধা সৃষ্টি করতে পারে। তিনি দেখেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যধিক প্রয়োগের ফলে কিছু মুষ্টিমেয় টেকনোলজি প্রোভাইডারই এখন বাজারে রাজত্ব করছে। এটি আর্থিক ভারসাম্য রক্ষার পক্ষে অন্তরায় হতে পারে। বেশি মাত্রায় এআই-এর উপর নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ হতে পারে, যেখানে খুব কম সংখ্যক কিছু টেক প্রোভাইডারই আছেন এই বাজারে। সিস্টেমে বাড়তে পারে ঝুঁকি, এর ফলে সমগ্র ব্যবস্থা ধসে পড়তে পারে কোনও একটি ভুলে।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উল্লেখ করেছেন যে বেশিমাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে সিস্টেমে দুর্বলতা দেখা দিতে পারে, সংবেদনশীলতা বাড়তে পারে, এমনকী সাইবার হানা, তথ্য চুরির মত ঘটনাও ঘটতে পারে। ব্যাঙ্ক ও অন্যান্য ফিনান্সিয়াল সেক্টরের প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে যাতে তারা এই ধরনের ঝুঁকির হাত থেকে নিজেদের সুরক্ষিত করতে উপযুক্ত ব্যবস্থা নেয়। সর্বোপরি ব্যাঙ্ককে এই ধরনের উন্নত প্রযুক্তির সহায়তা নিতে হবে, এই প্রযুক্তির বাড়বাড়ন্ত যাতে কোনোভাবে ব্যাঙ্কিং পরিষেবাকে নিয়ন্ত্রণ না করতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Wipro Bonus Share: বোনাস শেয়ার দেবে এই সংস্থা ! একদিনেই ৫ শতাংশ বেড়েছে দাম- এখন কিনলে লাভ ?

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget