এক্সপ্লোর

Paytm Share Price: পেটিএমে খারাপ খবর ! পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের কথা ভাবছে RBI?

RBI: নতুন করে সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ফের বিপদে বাড়তে পারে এই ফিনটেক সংস্থার (Fintech Company)। এবার লাইসেন্স বাতিলের খবর রটছে পেটিএমকে (Paytm Share Price) ঘিরে।  

RBI: দু-দিনে ১৫ শতাংশ রিটার্নের পরও আশঙ্কা কমল না পেটিএমের শেয়ারে (Paytm Share Price)। নতুন করে সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ফের বিপদে বাড়তে পারে এই ফিনটেক সংস্থার (Fintech Company)। এবার লাইসেন্স বাতিলের খবর রটছে পেটিএমকে (Paytm Share Price) ঘিরে।  

Paytm পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার কথা ভাবছে RBI?
Moneycontrol.com-এর রিপোর্ট বলছে, বর্তমানে সংকটে থাকা Paytm পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার কথাও ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক। RBI ব্যবসা বন্ধ করতে এবং লেনদেন নিষ্পত্তি করার জন্য Paytm পেমেন্টস ব্যাঙ্ককে 15 মার্চ, 2024 এর সময়সীমা দিয়েছে। এরপরে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। মানিকন্ট্রোল সূত্রের কথা বলে,আরবিআই এর এই উদ্দেশ্যের কথা বলেছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে আর্থিক সমস্যায় আটকে থাকা Paytm-এর বিপদে বাড়বে। সূত্রের আরও বলছে, আগামী কয়েকদিনের মধ্যে পেটিএমের বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক।

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের হাতে ১৫ মার্চ পর্যন্ত সময়
শোনা যাচ্ছে,  RBI Paytm পেমেন্টস ব্যাঙ্ককে 15 মার্চের মধ্যে থাকা সমস্ত লেনদেন এবং নোডাল অ্যাকাউন্ট নিষ্পত্তি করতে বলেছে। রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে, এই তারিখের পরে কোনও লেনদেন করা উচিত নয়। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক Paytm পেমেন্ট ব্যাঙ্কের বোর্ড ভেঙে দেওয়ার বিষয়ে বিবেচনা করছে।

বুধে ১০ শতাংশ বাড়ল পেটিএমের শেয়ারের দাম

সোমবারের পরই শুরু হয়েছিল জল্পনা। খবর রটেছিল, রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াতে RBI-এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন পেটিএমের (Paytm) প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা। এরপরই মঙ্গলবার পেটিএমের শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে যায়। বুধে যা বাজার (Stock Market) খুলতেই ১০ শতাংশ ছুঁয়ে ফেলে। 

Paytm CEO-এর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকের খবর
Paytm প্রোমোটার বিজয় শেখর শর্মা 6 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে দেখা করেছেন বলে জানা গেছে। এই খবর নিশ্চিত করা হয়নি। এর আগে Paytm-এর শীর্ষ আধিকারিকরাও RBI আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছিলেন বলে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে।

পেটিএম ব্যাঙ্কের ওপর কী নিষেধাজ্ঞা
 কেন্দ্রীয় ব্যাঙ্ক 30 জানুয়ারি পিপিবিএলকে মার্চ থেকে তার অ্যাকাউন্ট ও ডিজিটাল ওয়ালেটগুলিতে নতুন আমানত গ্রহণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি না মেনে না চলার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে Paytm-এর শেয়ারের পতন ঘটেই চলেছে।

নিষেধাজ্ঞার সময়সীমা বাড়বে ?
রয়টার্সের সূত্র বলছে, আরবিআই-এর সঙ্গে মূলত নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে পেটিএম। 29 ফেব্রুয়ারির পরেও সময়সীমা বাড়ানোর জন্য কোম্পানির তরফে অনুরোধ করা হয়েছে। এছাড়াও  পেটিএম ওয়ালেটগুলির জন্য লাইসেন্স ট্রান্সফারের বিষয়ে আরবিআইয়ের কাছে স্পষ্ট জানতে চেয়েছে সংস্থা। পাশাপাশি ব্যবসা ও Fastag ডিজিটাল হাইওয়ে টোল পেমেন্ট পরিষেবার ক্ষেত্রেও আলোচনা হয়েছে।

(এই খবরের সত্যতা আমরা যাচাই করিনি। কেবল সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে তথ্যের উদ্দেশ্যে এই খবর প্রকাশিত হয়েছে।) 

Paytm Share Price: পেটিএমে আশার আলো, ১০ শতাংশ লাফ দিল শেয়ার,এখন ঢুকলে ডুববেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget