এক্সপ্লোর

RBI Repo Rate: বদল নেই রেপো রেটে! বাড়ি-গাড়ি ঋণে স্বস্তি- নাগরিকের!

Loan EMI:রেপো রেট অপরিবর্তিত থাকায় ব্যাঙ্কগুলিও ঋণের সুদের হার অপরিবর্তিত রাখবে বলে আশা করা হচ্ছে।

নয়াদিল্লি: সাধারণ নাগরিককে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। আগের ৬.৫ শতাংশ হারই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য অপরিবর্তিত থাকল RBI-এক রেপো রেট। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, Monetary Policy Committee- এর সবাই এক সিদ্ধান্তে এসেছেন যে এবারও রেপো রেট অপরিবর্তিত রাখা হবে। রেপো রেট অপরিবর্তিত থাকায় ব্যাঙ্কগুলিও ঋণের সুদের হার অপরিবর্তিত রাখবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রের পকেটে অতিরিক্ত চাপ পড়ার চিন্তাও থাকবে না বলে আশা। 

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, বিশ্ববাজারের নানা ধাক্কা এলেও ভারতীয় অর্থনীতি নিজের শক্তিশালী জায়গা বজায় রেখেছে। এখন যা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে অর্থনীতি ও ব্যবসার জগৎ, তাতেও ভারত লাভ করতে পারবে। বিশ্বের মোট Growth-এর ১৫ শতাংশ ভারতের, দাবি শক্তিকান্ত দাসের।  

মুদ্রাস্ফীতি নিয়ে অবশ্য আশঙ্কার কথা শুনিয়েছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে তারা। ৫.১ শতাংশ থেকে ৫.৪ শতাংশে পৌঁছতে পারে মূল্যবৃদ্ধি। সবজির দাম চড়া, সেই কারণেই এমন হতে পারে। মে মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৩ শতাংশ, জুনে সেটা পৌঁছেছে ৪.৮ শতাংশে। জুলাই এবং আগস্টে এই হার আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, টোম্যাটোর দাম বাড়তে থাকায় জুলাই মাসে খাদ্যদ্রব্যের দাম বাড়তে পারে। তবে তাঁর আশ্বাস, এই মূল্যবৃদ্ধি স্বল্প সময়ের জন্য হবে, শীঘ্রই দাম কমে আসবে।

আমাদের দেশের ব্যাঙ্কগুলির স্বাস্থ্য খুবই ভাল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর। মূলধনের পরিমাণ অনেকটাই বেশি, নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ কমেছে। ব্যাঙ্কগুলির লাভের খতিয়ানও বেড়েছে বলে জানিয়েছেন তিনি। 

ঋণ কাঠামো নিয়েও প্রস্তাব:
ঋণের ও সুদের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি এবং স্বচ্ছতা যাতে আরও বাড়ে তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক একটি প্রস্তাব সামনে এনেছে। ফ্লোটিং ইন্টারেস্ট লোনের (floating interest loan) ক্ষেত্রে সুদের হার স্থির করার জন্য একটি স্বচ্ছ ফ্রেমওয়ার্কের প্রস্তাব দেওয়া হয়েছে। 

UPI-এর মাধ্যমে অফলাইন পেমেন্ট:
ভারতের রিজার্ভ ব্যাঙ্ক UPI-এ অফলাইন পেমেন্টের সুবিধা আনবে বলে জানিয়েছে। near-field communication-এর মাধ্যমে এই সুবিধা দেওয়া হবে। UPI Lite-এর মাধ্যমে এই লেনদেনের সীমা ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হচ্ছে।

আরও পড়ুন: বড়সড় সিদ্ধান্ত লার্সেন অ্যান্ড টুব্রোর! কিনে নিতে পারে এই অংশীদারিত্ব

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৮০ দিনের ভ্যালিডিটি, কী কী সুবিধা পাবেন ?
Lufthansa Layoffs : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget