এক্সপ্লোর

New card Payment rules: কার্ডের বদলে টোকেন ? নতুন বছরে লেনদেনের জন্য কী করণীয় আপনার

RBI new rules: গ্রাহক কার্ডে কোনও আর্থিক লেনদেন করতে গেলেই কিছু নির্দিষ্ট তথ্য দিতে হয়। এই তথ্যের মধ্যে থাকে ১৬ সংখ্যার কার্ড নম্বর, card expiry date, CVV ছাড়াও ওয়ান টাইম পাসওয়ার্ড ও ট্রানজাকশন পিন।

RBI new card rules: নতুন বছরেই বদলে যাচ্ছে credit, debit card-এ লেনদেনের নিয়ম। কার্ড নম্বরের পরিবর্তে এবার লেনদেন হবে টোকেন পদ্ধতিতে। জেনে নিন, ১ জানুয়ারি থেকে কী করতে হবে আপনাকে।

New credit, debit card rules: ১ জানুয়ারি থেকে কী করতে হবে ?

১ আপনি কোনও ব্যবসাযীর থেকে কিছু কিনতে গেলে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে।
২ কিছু কিনতে গেলে ব্যাবসায়ী আপনার থেকে 'টোকেনাইজেশন'-এর অনুমতি চাইবে। সেই ক্ষেত্রে আপনার কার্ডকে টোকেনে রূপান্তরিত করা হবে।
৩ একবার টোকেনাইজেশনের অনুমতি দিলে ব্যবসায়ী সেই অনুরোধ বা রিকোয়েস্ট কার্ড নেটওয়ার্কের কাছে পাঠিয়ে দেবে।
৪ এখানে কার্ড নেটওয়ার্ক আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের নম্বরের ভিত্তিতে টোকেন তৈরি করবে ও তা ব্যবসায়ীকে পাঠিয়ে দেবে।
৫ প্রতি বার আলাদা ব্যবসায়ী বা কার্ডের ক্ষেত্রে আপনাকে বার বার টোকেন নিতে হবে।
৬ ব্যবসায়ী সেই টোকেন পরবর্তী লেনদেনের জন্য নিজের কাছে রেখে দেবেন।
৭ শেষে আপনাকে CVV ও OTP দিয়ে লেনদেনে অনুমতি দিতে হবে।

Tokenisation আসলে কী ?
গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ডে কোনও আর্থিক লেনদেন করতে গেলেই কিছু নির্দিষ্ট তথ্য দিতে হয়। এই তথ্যের মধ্যে থাকে ১৬ সংখ্যার কার্ড নম্বর, card expiry date, CVV ছাড়াও ওয়ান টাইম পাসওয়ার্ড ও ট্রানজাকশন পিন। সবথেকে বড় বিষয় এইসব নথি ঠিকঠাকভাবে দিলেই আপনার আর্থিক লেনদেন সফল হয়। এই বিস্তারিত বিবরণী জমার পরিবর্তে আপনি টোকেনাইজেশনের পথে হাঁটতে পারেন। যেখানে কার্ডের বিবরণীর পরিবর্তে আপনাকে একটি গোপন কোড দেওয়া হবে। এই গোপন কোডকেই টোকেন (Token) বলা হচ্ছে। যা কার্ডের প্রতিটি আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে দিতে হবে। প্রতিটি কার্ডের ক্ষেত্রে টোকেন আলাদা হয়।
      
Tokenisation কি সুরক্ষিত ? 
একবার টোকেনাইজেশনের মাধ্যমে আপনার কার্ডের ডেটা 'এনক্রিপটেড' হয়ে গেলে তার সুরক্ষাকবচ অনেকটাই বেড়ে যাবে। সেই ক্ষেত্রে প্রতারকদের আপনার কার্ডে উঁকি দেওয়া কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে। এই ক্ষেত্রে debit/credit card-এর ডেটা টোকেনের মাধ্যমে দিলে আর্থিক প্রতারণার ঝুঁকি কম থাকবে। 

RBI On new credit, debit card rules: কেন টোকেনাইজেশন ?
সম্প্রতি টোকেনাইজেশন নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। যেখানে বলা হয়েছে, বহু ক্ষেত্রেই ক্রেতার কার্ডের নথি ফাঁস হয়ে যাচ্ছিল। সাম্প্রতিক অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে কিছু ব্যবসায়ী সংরক্ষিত কার্ডের ডেটা ফাঁস করেছে। CoF ডেটা ফাঁস গুরুতর প্রভাব ফেলতে পারে গ্রাহকের ওপর। কারণ অনেক বিচারব্যবস্থায় কার্ড লেনদেনের জন্য AFA প্রয়োজন হয় না। তাই চুরি হওয়া কার্ডের ডেটা 'সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক'-এর মাধ্যমে জালিয়াতি করতেও ব্যবহার করা যেতে পারে। সেই কারণেই গ্রাহকের আর্থিক লেনদেন সুরক্ষিত রাখতে টোকেনাইজেশনের পথে হেঁটেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। 

Credit, Debit Card নম্বর মনে রাখার প্রয়োজন আছে ?
রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে বলা হয়েছে, নতুন নিয়মে বার বার ১৬ সংখ্যার ক্রেডিট কার্ড নম্বর দেওয়ার প্রয়োজন হবে না গ্রাহকের। প্রতি লেনদেনের ক্ষেত্রে দিতে হবে না কার্ড ডিটেইলস। দেশে ডিজিটাল লেনদেন সুরক্ষিত করতেই এই কাজ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

আরও পড়ুন: Bank Deposit Charge : এই ব্যাঙ্কে ১০,০০০ টাকার বেশি রাখলে লাগবে চার্জ, ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম

আরও পড়ুন : New credit-debit card rules: ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম, মুছে যাবে আপনার কার্ডের ডেটা

আরও পড়ুন : SBI 3-in-1 Account: এক অ্যাকাউন্টে তিন কাজ, স্টেট ব্যাঙ্কের নয়া অফার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন ৩ কোটি, হিসেব রইল এখানে
Small Savings Schemes: কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
8th Pay Commission: শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
SBI Clerk Recruitment : স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget