এক্সপ্লোর

Reliance-Future Group Deal: ২৪,৭০০ কোটির চুক্তি বাতিল, ফিউচার গ্রুপের হাত ছাড়ল রিলায়্যান্স

Reliance-Future Group Deal Canceled: ২০২০-র ২৯ আগস্ট ফিউচার গ্রুপের সম্পত্তি নিজেদের হাতে হস্তান্তর করার কথা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছিল রিলায়্যান্স।

নয়াদিল্লি: মার্কিন সংস্থা অ্যামাজনের (Amazon) সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চালিয়েও বরাত খুলল না ফিউচার গ্রুপের (Future Group)। বরং তাদের সঙ্গে ২৪ হাজার ৭০০ কোটির চুক্তি থেকে এ বার সরে দাঁড়াল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Relaince Industrires Limited)। রিলায়্যান্স জানিয়েছে, খুচরো ব্যবসা-সহ ফিউচার রিটেল লিমিটেড-এর সিকিয়োর্ড ক্রেডিটর্স, অর্থাৎ যে সমস্ত ব্যাঙ্ক এবং অর্থনৈতিক সংস্থার কাছে সম্পত্তি বন্ধক রেখে ঋণ নেওয়া যায়,  তারা এই চুক্তিতে সায় দেয়নি। তাই এই চুক্তি কার্যকর করা সম্ভব হচ্ছে না। 

ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তিতে আর এগোবে না রিলায়্যান্স

শনিবার স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা। তারা জানায়, ফিউচার গ্রুপের খুচরো ও পাইকারি ব্যবসা, যাবতীয় রসদ এবং গুদাম রিলায়্যান্সে হস্তান্তর প্রক্রিয়া কার্যকর করা সম্ভব হচ্ছে না।  কারণ অংশীদার এবং ঋণদাতাদের মধ্যে ভোটাভুটি হলে, ফিউচার রিটেল লিমিটেড হস্তান্তরের পক্ষে ভোট দিলেও, ঋণদাতারা এর বিরোধিতা করে। তাই চুক্তি কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

২০২০-র ২৯ আগস্ট ফিউচার গ্রুপের সম্পত্তি নিজেদের হাতে হস্তান্তর করার কথা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছিল রিলায়্যান্স। বলা হয়েছিল, ২৪ হাজার ৭৩১ কোটি টাকার চুক্তি অনুযায়ী, রিলায়্যান্সের ভর্তুকিপ্রাপ্ত সংস্থা রিলায়্যান্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড (RRVL), রিলায়্যান্স রিটেল, ফ্যাশন লাইফস্টাইল লিমিটেডের হাতে ফিউচার গ্রুপের যাবতীয় সম্পত্তি হস্তান্তর করা হবে। ভোটাভুটিতে তা আটকে যাওয়ায় স্টক এক্সচেঞ্জকে চুক্তি বাতিল হওয়ার কথাও জানাল তারা। এ নিয়ে  কোনও প্রতিক্রিয়া দেয়নি ফিউচার এবং অ্যামাজন।

আরও পড়ুন: PM Kisan Scheme: শীঘ্রই অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার টাকা, কবে আসবে জানেন ?

ঋণভারে ডুবে থাকা ফিউচার গ্রুপকে অধিগ্রহণ করতে চুক্তি সেরেছিল রিলায়্যান্স। যদিও শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করছিল অ্যামাজন। কারণ অ্যামাজনের সঙ্গে আগেই একটি চুক্তি হয়েছিল ফিউচার গ্রুপের, যার আওতায় অ্যামাজনের অনলাইন প্ল্যাটফর্মে  ফিউচার গ্রুপের পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  তাই তাদের টপকে রিলায়্যান্সের সঙ্গে চুক্তি সেরে ফিউচার গ্রুপ নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে অ্যামাজন।   সেই নিয়ে দু'পক্ষের মধ্যে দীর্ঘ আইনি লড়াইও চলেছে। গত মাসে সুপ্রিম কোর্টে ফিউচার গ্রুপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আনে অ্যামাজন। 

ফিউচার গ্রুপের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ফিউচার গ্রুপ এবং রিলায়্যান্সের মধ্যে স্বাক্ষরিত  চুক্তি অনুযায়ী, ফিউচার গ্রুপের ১৯টি সংস্থাকে একটি সংস্থায় রূপান্তরিত করে তার উপর রিলায়্যান্সের নিয়ন্ত্রণ কায়েম হওয়ার কথা ছিল। কিন্তু তাতে ঋণদাতাদের ৭৫ শতাংশকেই সায় দিতে হতো। তা না হওয়াতেই চুক্তি থেকে সরে দাঁড়াল রিলায়্যান্স। তাতে ফিউচার গ্রুপের ভবিষ্যৎ ঘিরে ফের অনিশ্চয়তা তৈরি হল। কারণ এমনিতেই তাদের বিরুদ্ধে আ্তর্জাতিক আদালতে মামলা করেছে অ্যামাজন। রাষ্ট্রায়াত্ত ব্য়াঙ্কও দেউলিয়া আইনে মামলা শুরু করার আবেদন জানিয়েছে। ইতিমধ্যেই তাদের ৩৫০ বিপণি রিলায়্যান্সের হাতে গিয়েছে, সেই সম্পত্তির কী হবে, তা নিয়েও আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। পাশাপাশি রিলায়্যান্স চুক্তি বাতিল করায়, ফিউচার গ্রুপ ঋণ শোধ করবে কী করে, তা নিয়েই প্রশ্ন উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget