এক্সপ্লোর

Reliance Jio: ১০ বছরে ৫০ কোটি গ্রাহক, Jio-র IPO আনতে চলেছে রিলায়েন্স- বার্ষিক সাধারণ সভায় কী জানালেন মুকেশ আম্বানি ?

Jio IPO: এদিন বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি জানান যে ‘জিও ১০ বছর পূর্ণ করার আগেই ৫০ কোটি গ্রাহক সীমা ছাড়িয়ে গিয়েছে। এখন থেকে মাত্রর এক সপ্তাহ পরে জিও জাতির সেবায় তার ১০ বছর পূর্ণ করবে।

মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম শাখা রিলায়েন্স জিও আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের প্রথমার্ধেই বাজারে তাদের আইপিও নিয়ে আসবে। শুক্রবার সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি সংস্থার ৪৮তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা করেন। তিনি এদিন বলেন, ‘আজ এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত যে জিও তার আইপিও আনার জন্য সমস্ত রকম ব্যবস্থা করছে। প্রয়োজনীয় সমস্ত অনুমোদন সাপেক্ষে এই গ্রুপটি ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যেই জিওকে বাজারে তালিকাভুক্ত করার লক্ষ্য রেখেছে।’

এদিন বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি জানান যে ‘জিও ১০ বছর পূর্ণ করার আগেই ৫০ কোটি গ্রাহক সীমা ছাড়িয়ে গিয়েছে। এখন থেকে মাত্রর এক সপ্তাহ পরে জিও জাতির সেবায় তার ১০ বছর পূর্ণ করবে। পিছনে ফিরে তাকালে এই বছরগুলি ভারতের ডিজিটাল ইতিহাসের সবথেকে গৌরবময় অধ্যায় ছিল’। তিনি সংস্থার সমস্ত শেয়ারহোল্ডারদের জানান যে জিও পরিবার ৫০ কোটি গ্রাহক অতিক্রম করেছে যা অটল আস্থা ও সমর্থনের প্রতীক। জিওর সাহসী ডিপ-টেক উদ্যোগগুলি ভারতের প্রযুক্তিগত বিপ্লবের সূত্রপাত করেছে আর দেশের প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া মিশনের অন্যতম মেরুদণ্ড হয়ে উঠেছে। এমনটাই জানিয়েছেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

তিনি তাঁর সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ‘জিও ভারতের যে কোনও স্থান থেকে যে কোনও স্থানে বিনামূল্যে ভয়েস কলের সুবিধে প্রদান করেছে। টেলিকম সরবরাহকারী প্রতিষ্ঠানটি সাধারণ ভারতীয়দের মোবাইলে ভিডিয়ো দেখা এবং ডিজিটাল পেমেন্ট করার অভ্যাস তৈরি করেছে এবং জিও ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যেমন আধার, ইউপিআই, জনধন ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের ভিত্তি স্থাপন করেছে এবং একটি আত্মবিশ্বাসী নতুন প্রজন্মের ক্ষমতায়ন করেছে।’

এই সাফল্যের ফলে প্রতি বছর জিওর আর্থিক কর্মক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। আম্বানি বলেন, ‘জিওর রাজস্ব ছিল ১,২৮,২১৮ কোটি টাকা (১৫ বিলিয়ন মার্কিন ডলার) যা ২০২৫ অর্থবর্ষে ১৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এবং EBITDA ছিল ৬৪,১৭০ কোটি টাকা (৭.৫ বিলিয়ন ডলার)। এই পরিসংখ্যানগুলি জিও ইতিমধ্যেই যে বিশাল মূল্য তৈরি করেছে এবং আরও বেশি মূল্য তৈরি করার জন্য নির্ধারিত, তার সাক্ষ্য দেয়।’

AI নিয়েও রয়েছে বড় পরিকল্পনা

৪৮তম বার্ষিক সাধারণ সভায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘কামধেনু’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন যে এই প্রযুক্তি উৎপাদনশীলতা, দক্ষতা আর মানব সম্ভাবনাকে অকল্পনীয় উচ্চতার দিকে নিয়ে যাচ্ছে। আম্বানি বলেন ক্লিন এনার্জি, জিনোমিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মিলন বিশ্বকে অতি প্রাচুর্য এবং অতি সাশ্রয়ী মূল্যের দিকে নিয়ে যাচ্ছে। তিনি এটিকে ভারতের জন্য তাৎক্ষণিকভাবে উপলব্ধ সুযোগ বলে অভিহিত করেছেন, কোনও দূরের স্বপ্ন বলে নয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Maruti Cars Price Hike : ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
Gold Silver Price Today: দেড় হাজারের বেশি বাড়ল রুপোর দাম, সামান্য বাড়লো সোনার দামও
দেড় হাজারের বেশি বাড়ল রুপোর দাম, সামান্য বাড়লো সোনার দামও
E 20 Petrol : E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 
E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget