এক্সপ্লোর

Rozgar Mela: EPFO-তে চাকরি পেলেন ৯৭৬ জন বেকার যুবক, রোজগার মেলায় দেওয়া হল নিয়োগপত্র

Rozgar Mela: দেশের শ্রম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, 'এই গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের কর্মীসংখ্যা আরও মজবুত করতে ৯৭৬ জনকে নিয়োগ দিয়েছে।'

EPFO Recruitment: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে শনিবার ৯৭৬ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল ১৫তম রোজগার মেলার অংশ হিসেবে। সারা দেশের ৪৭টি এলাকায় আয়োজিত হয়েছিল এই রোজগার মেলা। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ইভেন্টটি আয়োজন করেছিলেন। আর এখানেই তিনি গতকাল শনিবার মোট ৫১ হাজার যুবকের হাতে বিভিন্ন সরকারি বিভাগের জন্য নিয়োগপত্র হাতে তুলে দেন। এই বিভাগগুলির মধ্যে অন্যতম ছিল ইপিএফও।

দেশের শ্রম মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'এই গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের কর্মীসংখ্যা আরও মজবুত করতে ৯৭৬ জনকে নিয়োগ দিয়েছে। সামাজিক সুরক্ষা পরিষেবা আরও ভালভাবে দেওয়ার জন্য, ভারতে এই সংস্থার কোটি কোটি গ্রাহককে সুবিধে দিতে এই পদক্ষেপ করেছে ইপিএফও। ৯৭৬ জন বেকার যুবকের হাতে তুলে দেওয়া হয়েছে নিয়োগপত্র।'

এই ৯৭৬ জনের মধ্যে অ্যাকাউন্টস অফিসার বা এনফোর্সমেন্ট অফিসারের পদে নিয়োগ দেওয়া হয়েছে ৩৪৫ জনকে এবং এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টস পদের জন্য ৬৩১ জনকে নেওয়া হয়েছে। এই নতুন নির্বাচিত আধিকারিকরা ইপিএফওর প্রভিডেন্ট ফান্ড পরিষেবা দেওয়া, পেনশন, বিমার সুবিধে দেওয়ার লক্ষ্য পূরণে সহায়তা করবেন। আর এর মাধ্যমেই কেন্দ্র সরকারের শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির দৃষ্টিভঙ্গিকে সমর্থন করবে।

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্যের নির্দেশ মেনেই নিয়মিত নিয়োগ নিশ্চিত করার জন্য ইপিএফওর প্রধান কার্যালয়ে রিক্রুটমেন্ট ভার্টিকাল নিয়োগ করা হয়েছে। এমনকী একটি নিয়োগ পঞ্জিও তৈরি করা হয়েছে। মন্ত্রকের বক্তব্য অনুসারে, 'বিগত এক বছরে ইপিএফও সংস্থা ১৫৯ জন অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার, ৮৪ জন জুনিয়র ট্রান্সলেশন অফিসার, ২৮ জন স্টেনোগ্রাফার, ২৬৭৫ জন এসএসএ ও অন্যান্য পদে এই নিয়োগ করা হয়েছে।' প্রধানমন্ত্রীর কর্মসংস্থানের প্রতি জোর দেওয়াকে মাথায় রেখে জাতিগঠনের জন্য যুবসমাজকে ক্ষমতায়ন দেওয়ার লক্ষ্য থেকেই এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে।

ইপিএফও জানিয়েছে সমস্ত নব-নিযুক্ত ব্যক্তিদের অভিনন্দন এবং ভবিষ্যতের কর্মবাহিনী প্রস্তুত করার জন্য তাদের সংকল্প ব্যক্ত করেছে যা ভারতের সামাজিক সুরক্ষা কাঠামোকে আরও মজবুত করবে। নব-নিযুক্ত প্রার্থীদের আইজিওটি কর্মযোগী প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে, তাদের নিজ নিজ দায়িত্বের ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget