এক্সপ্লোর

Rupee Against Dollar: পতনে সর্বকালীন রেকর্ড, ডলার প্রতি দাম ৮০ হওয়ার পথে, খাদ্যপণ্য, জ্বালানি আরও দামি হওয়ার আশঙ্কা

Rupee All Time Low: ব্যবসা বাণিজ্য এবং কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি ক্রমশ বেড়ে চলাতেই টাকার দাম লাগাতার নিম্নমুখী হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

নয়াদিল্লি:  অর্থনীতির শ্লথ গতিতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। তার মধ্যেই দুশ্চিন্তার ভাঁজ ভারতের কপালে। কারণ টাকার দামে লাগাতার পতন ঘটেই চলেছে(Rupee Fall) (Rupee All Time Low)। 

টাকার দামে লাগাতার পতন অব্যাহত

ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাশিয়া। তার পর থেকে এখনও পর্যন্ত মোট ২৬ বার টাকার দামে পতন ঘটেছে। ৭৪ টাকা থেকে শুরু হয়ে ৮০ হওয়ার পথে এগোচ্ছে। এর মধ্যে চলতি মাসেই পাঁচ বার টাকার দামে পতন ঘটেছে। তার জেরে সর্বনিম্নে নেমে গিয়েছে টাকার দাম। 

চলতি মাসেই পাঁচবার সর্বনিম্নে নেমে গিয়েছে টাকা। তাতেই দুশ্চিন্তা আরও বেড়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ৮০ কোটায় প্রবেশ করলে আরও নীচে নেমে যেতে পারে টাকা। দেশে মুদ্রাস্ফীতির (Inflation) এমনিতেই ৯.১ শতাংশে পৌঁছে গিয়েছে, বিগত ৪০ বছরে যা সর্বোচ্চ। তাই টাকার দাম এ ভাবে পড়তে থাকলে আরও বড় সঙ্কট নেমে আসবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।  

আরও পড়ুন: NFO Scheme July 14, 2022: নতুন ফান্ড অফার এনএফও স্কিম মূল তারিখ মূল্য বিবরণ

ব্যবসা বাণিজ্য এবং কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি ক্রমশ বেড়ে চলাতেই টাকার দাম লাগাতার নিম্নমুখী হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। লাগাতার মূল্যবৃদ্ধিতেও (Price Hike) তা আটকানো যায়নি। জ্বালানির চাহিদার ৮০ শতাংশেই বিদেশ থেকে আমদানি করে মেটায় সরকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে তার উপরও প্রভাব পড়েছে। খুব শীঘ্র এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার  সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। 

তবে শুধু ভারতীয় মুদ্রাই নয়, ইউরো-সহ বিশ্বের অন্য দেশের মুদ্রার দামেও লাগাতার পতন লক্ষ্য করা গিয়েছে। এক দিন ডলারের সঙ্গে সমতা বজায় রেখে আসছিল ইউরো, বুধবার তাতেও ছেদ পড়েছে। গত ২০ বছরে এই প্রথম ডলারের থেকে নীচে নেমে গিয়েছে ইউরোর দাম। প্রতি ডলারে ইউরোর দাম এসে ঠেকেছে ০.৯৯৯৮-তে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছ ইউরোপ। তারই ফলশ্রুতি হিসেবে ইউরোর এই পতন বলে মনে করা হচ্ছে। ফলে আগামী দিনে খাদ্যপণ্য থেকে জ্বালানি, সবকিছুর দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মূল্যবৃদ্ধি চরমে পৌঁছতে পারে বলে আশঙ্কা

টাকাকে ঘুরিয়ে দাঁড় করাতে ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একাধিক পরিকল্পনা গৃহীত হয়। আমদানিকৃত সোনার উপর শুল্কের হারও বাড়ানো হয়, বিক্রি করা হয় ডলার। কিন্তু তার কোনওটিই ফলদায়ী হয়নি। বরং পতন অব্যাহত থেকেছে। তবে বিশ্ব জুড়ে যএ সঙ্কট নেমে এসেছে, তার সামনে চমকপ্রদ কিছু না ঘটিয়ে ঝুঁকি বাড়ানো চেয়ে টালমাটাল অবস্থা সামাল দেওয়াই আপাতত লক্ষ্য রিজার্ভ ব্যাঙ্কের। 

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget