এক্সপ্লোর

Samsung Galaxy S26 Ultra-তে বাড়ল ডিসপ্লের সাইজ, নতুন কী ক্যামেরা, দাম কত করেছে কোম্পানি ?

Samsung Galaxy S26 Ultra : এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সবথেকে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট (For Galaxy), যা পারফরম্যান্স এবং এআই (AI) টাস্কের জন্য বিশেষভাবে তৈরি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা-তে প্রাইভেসি ডিসপ্লে প্রযুক্তি সহ ৬.৯ ইঞ্চি QHD+ AMOLED স্ক্রিন।
  • শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ ২০০MP প্রাইমারি ক্যামেরা থাকবে।
  • এই ফোনে ৫০০০ mAh ব্যাটারি এবং ৬০W ফাস্ট চার্জিং সুবিধা পাওয়া যাবে।
  • অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক One UI 8.5-তে চলবে, সঙ্গে আকর্ষণীয় প্রি-অর্ডার অফার।

Samsung Galaxy S26 Ultra : এবার স্যামসাঙের এই ফ্ল্য়াগশিপ ফোনের  হার্ডওয়্যারেই লুকিয়ে গোপন জাদু। সাধারণত আমরা ফোনের গোপনীয়তা বজায় রাখতে বাজার থেকে সস্তা প্রাইভেসি স্ক্রিন গার্ড কিনি, যা ডিসপ্লের উজ্জ্বলতা কমিয়ে দেয়। কিন্তু স্যামসাং এই সমস্যার সমাধান করেছে হার্ডওয়্যার স্তরে। ফোনের ডিসপ্লের হাজার হাজার মিনি-এলইডি (mini-LED) এখন এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে, এর ভিউয়িং অ্যাঙ্গেল হয়ে যাবে অত্যন্ত সংকীর্ণ। অর্থাৎ, আপনি সরাসরি ফোন দেখলে সবকিছু স্পষ্ট দেখবেন, কিন্তু পাশের জন শুধু একটি অন্ধকার স্ক্রিন দেখতে পাবেন।

এক ট্যাপেই পাবেন সুরক্ষা
এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো এর নিয়ন্ত্রণ। ফোনের সেটিংসে থাকা একটি টগল অন করলেই প্রাইভেসি মোড সক্রিয় হয়ে যাবে। এতে কালার বা শার্পনেস কমবে না। এমনকি আপনি চাইলে এমন ভাবে সেট করতে পারেন যাতে পুরো স্ক্রিন সবাই দেখলেও, বিশেষ কোনো মেসেজ বা সেনসিটিভ নোটিফিকেশন এলে তা শুধু আপনার চোখেই দৃশ্যমান হবে।

ডিসপ্লে ও প্রাইভেসি: ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে। তবে এবারের সবথেকে বড় চমক হল "Privacy Display" টেকনোলজি, যা পাশের ব্যক্তিটির জন্য আপনার ফোনের স্ক্রিন দেখা প্রায় অসম্ভব করে দেবে।

প্রসেসর: এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সবথেকে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট (For Galaxy), যা পারফরম্যান্স এবং এআই (AI) টাস্কের জন্য বিশেষভাবে তৈরি।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সঙ্গে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স যা ৫এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে।

ব্যাটারি ও চার্জিং: ৫০০০ mAh ব্যাটারির সঙ্গে এবার থাকছে ৬০ ওয়াট (60W) ফাস্ট চার্জিং সুবিধা, যা আগের মডেলের চেয়ে দ্রুত ফোন চার্জ করতে সক্ষম।

অপারেটিং সিস্টেম: ফোনটি চলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক One UI 8.5 ভার্সনে।

স্টোরেজ এবং র‍্যাম (RAM) ভারতের বাজার মূল্য (টাকায়)
১২ জিবি + ২৫৬ জিবি ১,৩৯,৯৯৯ টাকা
১২ জিবি + ৫১২ জিবি ১,৫৯,৯৯৯ টাকা
১৬ জিবি + ১ টিবি ১,৮৯,৯৯৯ টাকা

প্রি-অর্ডার ও অফার
ভারতে ইতিমধেই এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে। লঞ্চ অফার হিসেবে স্যামসাং নির্দিষ্ট সময়ের জন্য ২৫৬ জিবি ভেরিয়েন্টের দামে ৫১২ জিবি ভেরিয়েন্ট পাওয়ার সুযোগ (Storage Upgrade Offer) দিচ্ছে। এছাড়াও ব্যাংক কার্ড এবং এক্সচেঞ্জ বোনাসের ওপর থাকছে আকর্ষণীয় ছাড়।

Frequently Asked Questions

Samsung Galaxy S26 Ultra-এর ডিসপ্লেতে নতুন কী ফিচার রয়েছে?

Galaxy S26 Ultra-তে রয়েছে ৬.৯ ইঞ্চির QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে। এর 'Privacy Display' টেকনোলজি পাশের ব্যক্তির জন্য আপনার ফোনের স্ক্রিন দেখা প্রায় অসম্ভব করে তোলে।

Galaxy S26 Ultra-তে কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে?

এই ফোনে কোয়ালকমের শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট (For Galaxy) ব্যবহার করা হয়েছে। এটি পারফরম্যান্স এবং এআই (AI) টাস্কের জন্য বিশেষভাবে তৈরি।

Galaxy S26 Ultra-এর ক্যামেরা স্পেসিফিকেশন কী?

ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স রয়েছে যা ৫এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করে।

Galaxy S26 Ultra-এর ব্যাটারি ও চার্জিং ক্ষমতা কেমন?

ফোনটিতে ৫০০০ mAh ব্যাটারির সঙ্গে ৬০ ওয়াট (60W) ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। এটি আগের মডেলের চেয়ে দ্রুত ফোন চার্জ করতে সক্ষম।

Galaxy S26 Ultra-এর দাম কত এবং কোন ভেরিয়েন্টগুলো পাওয়া যাচ্ছে?

ভারতে ১২ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ১,৩৯,৯৯৯ টাকা, ১২ জিবি + ৫১২ জিবি ভেরিয়েন্টের দাম ১,৫৯,৯৯৯ টাকা এবং ১৬ জিবি + ১ টিবি ভেরিয়েন্টের দাম ১,৮৯,৯৯৯ টাকা।

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget